Logo
Logo
×

রাজনীতি

সেন্টু চেয়ারম্যানের উদ্যোগে শামসুজ্জোহা’র মৃত্যুবার্ষিকীতে দোয়া

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৩, ০১:২৬ পিএম

সেন্টু চেয়ারম্যানের উদ্যোগে শামসুজ্জোহা’র মৃত্যুবার্ষিকীতে দোয়া
Swapno



সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান মো. মনিরুল আলম সেন্টু'র উদ্যোগে না'গঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের বাবা এ কে এম শামসুজ্জোহা'র ৩৬তম মৃত্যু বার্ষিকীতে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন মসজিদে দোয়া'র আয়োজন করা হয়েছে।  

 

 

সোমবার (২০ ফেব্রুয়ারী) বাদ আসর নামাজের শেষে একেএম শামসুজ্জোহা'র ৩৬ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় এ দোয়ার আয়োজন করা হয়।  

 

 

এ বিষয়ে সেন্টু চেয়ারম্যানের সাথে কথা হলে তিনি জানান, আমাদের এমপি শামীম ওসমানের বাবা একেএম শামসুজ্জোহা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর। তিনি মহান স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক, ভাষা সৈনিক ও স্বাধীনতা পদকে (মরোণত্তর) ভূষিত হোন তিনি।

 

 

এ কে এম শামসুজ্জোহা ছিলেন একাধারে আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, গণ পরিষদের সদস্য ও স্বাধীনতা পরবর্তী জাতীয় সংসদ সদস্য। এমন একজন মহান ব্যক্তির মৃত্যু বার্ষিকী আজ, উনার আত্মার মাগফেরাত কামনায় বিভিন্ন মসজিদে দোয়া'র আয়োজন করেছি।  এন.হুসেইন/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন