মোবারক হোসেন স্মৃতি সংসদের চেয়ারম্যান দীপের শ্রদ্ধা নিবেদন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৩০ পিএম
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মোবারক হোসেন স্মৃতি সংসদের চেয়ারম্যান এরফান হোসেন দীপ।
রাত ১২টা ১ মিনিটে সোনারগাঁ উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রঙ্গনে মোবারক হোসেনের স্মৃতি সংসদের উদ্যোগে সোনারগাঁ থানা আওয়ামীলীগ ও বিভিন্ন সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী জানান এরফান হোসেন দীপ। শ্রদ্ধাঞ্জলী শেষে মোবারক হোসেন স্মৃতি সংসদের চেয়ারম্যান এরফান হোসেন দীপ বলেন, সারা বিশ্বের মধ্যে আমরাই একমাত্র জাতি মাতৃভাষার জন্য আন্দোলন করেছি। ১৯৫২ সালের এই দিনে সালাম, বরকত, রফিক, জব্বারসহ আমাদের পূর্বসূরিরা ভাষা আন্দালনে জীবন দিয়ে আমাদের ভাষার দাবি প্রতিষ্ঠা করে গিয়েছেন। যেটা এখনো বিশ্বব্যাপী নজীর হয়ে আছে। যার কারণে প্রতিবছরের ন্যয় এ বছরও বিশ্বব্যাপী ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি পালিত হচ্ছে। সবশেষে বলতে চাই যাদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের মায়ের ভাষাকে ফিরে পেয়েছি তাদের প্রতি অন্তরের অন্তস্থল থেকে শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তাদের রুহের মাগফেরাত কামনা করছি।
ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন, মোগলাপাড়া ইউনিয়ন ৬ নং ওয়ার্ডের সাবেক মেম্বার আনোয়ার হোসেন, বারদী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা কৃষক লীগ নেতা মোহাম্মদ সেলিম, জামপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ভুট্টো, পিরোজপুর ইউনিয়ন যুবলীগ নেতা শাহজালাল ও আলী হোসেন, নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা আরমান মাহমুদ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগ উপপ্রচার সম্পাদক রেদোয়ান ইসলাম, বারদী ইউনিয়ন ছাত্রলীগ সাবেক সহ-সভাপতি কবির প্রধান, সোনারগাঁ উপজেলা শেখ রাসেল শিশু কিশোর পরিষদ সভাপতি নাহিদুল ইসলাম খোকন ও যুগ্ম সাধারণ সম্পাদক সিফাত বেপারী, সোনারগাঁ পৌরসভা শেখ রাসেল শিশু কিশোর পরিষদ সভাপতি আরাফাত ইসলাম সিয়াম, পিরোজপুর ইউনিয়ন শেখ রাসেল সিশু কিশোর পরিষদ সাধারণ সম্পাদক মোঃ সেলিম, সোনারগাঁও উপজেলা ছাত্রলীগ নেতা শান্ত, তপু, শাকিব, আরমান সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মী।


