মাতৃভাষা দিবসে নারায়ণগঞ্জ জেলা বিএনপির শ্রদ্ধা নিবেদন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:০৩ পিএম
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিশাল র্যালি নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে হাজার হাজার নেতাকর্মী নিয়ে সিদ্ধিরগঞ্জ, ফতুল্লা থানা বিএনপি এবং জেলা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নারায়ণগঞ্জ জেলা বিএনপির পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে নারায়ণগঞ্জ চাষাড়া এলাকায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে জড়ো হোন। পরবর্তীতে চাষাড়া গোল চত্বরের সামনে থেকে বিশাল র্যালি নিয়ে মিশনপাড়া হয়ে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এ সময় ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহবায়ক মাজেদুল ইসলাম, সদস্য সচিব ইকবাল হোসেন, যুগ্ম আহবায়ক বাবুল, যুগ্ম আহবায়ক, আকবর হোসেন ফতুল্লা থানা বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম টিটু,সদস্য সচিব এড. আব্দুল বারী ভূইয়া, যুগ্ম আহবায়ক রিয়াদ চৌধুরী, যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম মনির, জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক শহিদুর রহমান স্বপন, যুবদল নেতা জুয়েল, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবকদলের সভাপতি রবিন, সিদ্ধিরগঞ্জ ২নং বিএনপির সদস্য সচিব মো. মোক্তার হোসেন, যুগ্ম আহবায়ক হাজী জহিরুল ইসলাম, জসিম উদ্দিন, ইসমাঈল হোসেন, সোলেয়মান পলাশ, ৩নং ওয়ার্ড বিএনপির আহবায়ক তৈয়ব প্রমুখ। এছাড়াও নারায়ণগঞ্জ জেলা বিএনপির অর্ন্তগত থানা বিএনপি ও বিভিন্ন সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল, কৃষকদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


