মাতৃভাষা দিবসে জাকির খানের পক্ষে শ্রদ্ধা নিবেদন
যুগের চিন্তা রিপোর্র্ট
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৩, ১১:২০ পিএম
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাকির খানের অনুসারীরা নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ব্যানারে বিশাল র্যালি নিয়ে জাকির খানের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে জাকির খান অনুসারীরা জাকির পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে দেওভোগ আখড়া মন্দিরের সামনে হতে ব্যানার ফেস্টুনে জাকির খানের মুক্তির দাবি জানিয়ে জাকির খানের অনুসারীরা স্লোগানে স্লোগানে নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ও বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, অ্যাডভোকেট সরকার হুমায়ূন কবির, কেন্দ্রীয় মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক সাইদুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া,জেলা যুবদলের সাবেক সহ সভাপতি পারভেজ মল্লিক, জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব আমিনুল ইসলাম, মহানগর মৎস্যজীবী দলের আহবায়ক জাহাঙ্গীর আলম রতন, মহানগর শ্রমিক দলের যুগ্ম আহবায়ক মনির মল্লিক, জেলা কৃষক দলের সাবেক যুগ্ম আহবায়ক সলিমুল্লাহ সেলিম, জেলা জাসাস সহ সভাপতি জাকির হোসেন, সাবেক সহ সাধারণ সম্পাদক দেলোয়ার শাহ, মহানগর যুবদল নেতা সনেট আহমেদ, মৎস্যজীবী দলেল যুগ্ম আহবায়ক ঋষিকেশ মন্ডল মিঠু, এলকে রনি, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রাকিব হাসান রাজ, ফাহিম, মহানগর বিএনপি নেতা পলাশ আহম্মেদ, গার্মেন্টস শ্রমিক দল নেতা কাউসার। আরও উপস্থিত ছিলেন মফিজ আহম্মেদ, রিপন সিকদার, ইমরান, জাকির, ফতুল্লা থানা বিএনপি যুগ্ম আহবায়ক মাহমুদ উল্লাহ সুমন, সদস্য মামুন, ফতুল্লা থানা জাসাস সাধারণ সম্পাদক মাহমুদ উল্লাহ, এনায়েতনগরের শাহাদাৎউল্লাহ, সেলিম সরদার, বাবুল, লিটন, জাকির, রফিক, কামাল, মহানগর মৎস্যজীবী দল নেতা আয়নাল, যুবদল নেতা রয়েলসহ ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, মৎস্যজীবী দল, কৃষক দল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


