Logo
Logo
×

রাজনীতি

মাঠে নামার অপেক্ষায় জাপা এমপিরা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:২২ পিএম

মাঠে নামার অপেক্ষায় জাপা এমপিরা
Swapno

 

# আওয়ামীলীগের সমন্বয়হীনতাই মূল শক্তি হিসেবে দেখছে জাতীয় পার্টির কর্মীরা

 

 

আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনকে ঘিরে মাঠ পর্যায়ের রাজনীতি দিনের পর দিন গরম হয়ে উঠছে। বিশেষ করে আগামী নির্বাচন ঘিরে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও বিরোধী দল বিএনপি পাল্টা পাল্টি কর্মসূচি দিয়ে রাজপথ নিজেদের নিয়ন্ত্রনে রাখতে চাচ্ছেন। ক্ষমতাসীন দল টানা চতুর্থ বারের মত ক্ষমতায় থাকতে ইতোমধ্যে নির্বাচনী প্রচারনায় নেমেছেন। অপর দিকে সরকারি দলকে হটাতে বিএনপি ১০ দফা দাবী আদায়ে রাজপথে আন্দোলন করে যাচ্ছে। কিন্তু তাদের বিপরীতে দুই দলের আন্দোলন সংগ্রামকে নিয়ে সুবিধাবাদী হিসেবে সুযোগের অপেক্ষায় আছে জাতীয় পার্টি। তাদের মাঝে কোন্দল তৈরী হয়ে থাকলেও তারা নির্বাচন ঘিরে সুযোগসন্ধাণীতে রয়েছে বলে মনে করে রাজনৈতিক মোহল।

 

এদিকে আগামী নির্বাচন ঘিরে নারায়ণগঞ্জ সহ সারাদেশের আওয়ামী লীগের সংসদ সদস্যদেরকে মাঠে নেমে নির্বাচনী প্রচারনায় নামার নির্দেশ দিয়েছেন। কেননা ইতোমধ্যে গতবছরের শেষের দিকে আওয়ামী লীগের সভানেত্রী জনসমাবেশ করে সকলের কাছে আবারও নৌকায় ভোট চেয়েছেন মানুষের কাছে। এছাড়া এই বছরে শুরুতে ২ ফেব্রুয়ারিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার দেকা পেয়ে নেতা কর্মীরাও উজ্জীবিত। অপর দিকে বিএনপির কেন্দ্রীয় একাধিক নেতৃবৃন্দ নারায়ণগঞ্জের মাঠে পা রেখে যাচ্ছেন। কিন্তু তাদের তুলনায় নারায়ণগঞ্জে ২টি আসনে জাতীয় পার্টির সংসদ সদস্য থাকলেও তাদের তেমন কোন দলীয় কোন কর্মসূচি নেই। একই সাথে এখানকার অন্যান্য আসনে জাতীয় পার্টির কারা মনোনয়ন প্রত্যাশী তাদেরকে কেউ  খুঁজে পান স্থানীয় নেতারা।

 

জানা যায়, নারায়ণগঞ্জের ৫টি আসনের মাঝে ২ টি আসন জাতীয় পার্টির দখলে রয়েছে। তার মাঝে নারায়ণগঞ্জ-৩ আসনে সংসদ সদস্য হিসেবে রয়েছে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা। অপর দিকে নারায়ণগঞ্জ-৫ আসনে সংসদ সদস্য হিসেবে রয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সেলিম ওসমান। দলীয় সূত্রমতে সোনারগাঁয়ে বিভিন্ন অনুষ্ঠানে কিংবা সভায় উপিস্থত  থেকে আবারও নারায়ণগঞ্জ-৩ আসনে এমপি হিসেবে নির্বাচিত হওয়ার জন্য এখন থেকে মাঠ দাবড়িয়ে যাচ্ছেন জাতীয় পার্টি নেতা ও এই আসনের বর্তমান সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। কিন্তু দলীয় ভাবে রতাদের তেমন কোন সভা সমাবেশ দেখতে পান না অন্যান্য দলের রাজনীতিবীদরা।

 

আরেক দিকে নারায়ণগঞ্জ-৫ আসনে দলীয় ভাবে সক্রিয় না থাকলেও আবারও এই আ্সনে এমপি হিসেবে নির্বাচিত হওয়ার জন্য সদর বন্দর এলাকার জনপ্রতিনিধিদের একত্র করে মাঠ গুছিয়ে নিচ্ছেন এমপি সেলিম ওসমান। কিন্তু আওয়ামী লীগ বিএনপি মাঠে থাকলেও নারায়ণগঞ্জের জাতীয় পার্টির এমপিরা সুযোগবুঝে মাঠে নামার অপেক্ষায় রয়েছেন। গ্রী সিগনাল পেলে তারা যে কোন সময় মাঠে নামার জন্য অপেক্ষা করছেন বলে মনে করেন রাজনৈতিক মহল। আর এজন্য নেতাকর্মীদের দিচ্ছেন উৎসাহ আর নানা ধরনের পরামর্শও।

 

দলীয় সূত্রমতে, নারায়ণগঞ্জের জাতীয় পার্টির নেতা কর্মীরা কেন্দ্রীয় কোনো দিকনির্দেশনা না পাওয়ায় জাপার স্থানীয় নেতাকর্মীরা যেমন দলের হাই কমান্ডের দিকে তাকিয়ে রয়েছে তেমনি তাদের মধ্যে বিরাজ করছে ক্ষোভ। এমনকি দলের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা, লক্ষ্য নির্ধারণে অনিশ্চয়তা। কেননা ২০১৮ সনের সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মহাজোটের সাথে জাতীয় পার্টির জোট থাকায় তারা সহজে নারায়ণগঞ্জের ২ টি আসন সরকারি দলকে ছেড়ে দিতে হয়। তবে ক্ষমতাসীন দল এবার ছাড় না দেয়ার জন্য আগে থেকেই জেলার ৫টি আসনে নৌকার দাবী জানিয়ে যাচ্ছেন।

 

তার মাঝে শনিবার বিকেলে ইসদাইর ওসমানী পৌর স্টোডিয়ামে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের কর্মী সভায় সাংসদ শামীম ওসমানের সামনে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানেও আবার ৫টি আসনে নৌকার দাবী তুলেন। তাই এবার তারা জোটে না থাকায় জাতীয় পার্টির প্রার্থীরা অনেকটায় বেকায়দায় রয়েছে বলে মনে করেন রাজনৈতিক সচেতন মহল। এছাড়া জাতীয় পার্টির জেলার নেতৃবৃন্দ নারায়ণগঞ্জের-৫ টি আসনে প্রার্থী দিতে প্রস্তুত রয়েছে বলে জানান একাধিক নেতৃবৃন্দ।

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন