Logo
Logo
×

রাজনীতি

কেন্দ্রীয় যুবদলে প্রথম সদস্য হলেন সাদেক

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১১:০৪ পিএম

কেন্দ্রীয় যুবদলে প্রথম সদস্য হলেন সাদেক
Swapno

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ২৫১ সদস্য বিশিষ্ট কমিটিতে প্রথম সদস্য হলেন নারায়ণগঞ্জের কৃতি সন্তান যুবদল নেতা সাদেকুর রহমান সাদেক।


বুধবার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ২৫১ সদস্য বিশিষ্ট কমিটির তালিকা প্রকাশ করা হয়। ২৫১ সদস্য বিশিষ্ট কমিটিতে প্রথম সদস্য হিসেবে নির্বাচিত করা হয়েছে সাদেকুর রহমান সাদেককে। এর আগেও তিনি সফলতার সাথে কেন্দ্রীয় যুবদলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে প্রশংসা কুড়িয়েছেন। যার ফলাফল স্বরূপ আবারও কেন্দ্রীয় যুবদলের প্রথম সদস্য হিসেবে মূল্যায়িত করা হয়েছে। 


এ বিষয়ে কেন্দ্রীয় যুবদলের প্রথম সদস্য সাদেকুর রহমান সাদেক বলেন, আসলে নেতৃত্ব হল মহান আল্লাহতালার দান তারপরও বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুবদলের মতো বিশাল একটি সংগঠনে কেন্দ্রীয় যুবদলের প্রথম সদস্য হিসেবে আমাকে নির্বাচিত করায় প্রথমেই আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি। তিনি আবারও আমার নেতৃত্বের উপর আস্থা রেখে আমাকে কেন্দ্রীয় যুবদলের প্রথম সদস্য হিসেবে নির্বাচিত করেছে। এছাড়াও আমি ধন্যবাদ জানাতে চাই কেন্দ্রীয় যুবদলের সভাপতি এবং সাধারণ সম্পাদককে। যে দায়িত্ব তারা আমাকে তুলে দিয়েছেন আগামী দিনে সে দায়িত্ব যেন আমি  অক্ষরে অক্ষরে পালন করতে পারি। আর এই দায়িত্ব পালনের মাধ্যমে পূর্বের ন্যায় দলীয় আন্দোলনে সংগ্রামে আগ্রণী ভূমিকা পালন করতে পারি। পাশাপাশি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জালেমের কারাগার থেকে মুক্ত আনার লক্ষ্যে কাজ করে যেতে পারি। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন