Logo
Logo
×

রাজনীতি

নির্বাচনী বছরে ঘুরে দাড়াঁতে চায় আ.লীগ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:১৮ পিএম

নির্বাচনী বছরে ঘুরে দাড়াঁতে চায় আ.লীগ
Swapno


# সহযোগী সংগঠনে সম্মেলনের হাওয়া
# আগামী মাসে মাঠে নামছে শামীম ওসমান


যতই সময় অতিবাহিত হচ্ছে ততোই আগামী জাতীয় সংসদের নির্বাচনী সময় ঘনিয়ে আসছে। নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে আওয়ামী লীগ প্রচারণায় নেমে বিভিন্ন সভায় আবারও নৌকার প্রার্থীদের জয়ী করার জন্য মানুষের কাছে ভোট চেয়ে যাচ্ছেন।

 

 

এছাড়া আওয়ামী লীগ টানা চতুর্থ বারের মত ক্ষমতায় থাকতে ক্ষমতাসীন দলের এমপিদের মাঠে নেমে ভোটারদের কাছে যাওয়ার নির্দেশ দিয়েছেন দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ করে নারায়ণগঞ্জের ৫টি আসনে নৌকার দাবী জানিয়ে আসছেন।

 

 

তার মাঝে ৫ আসনে তারা দীর্ঘদিন নৌকায় ভোট দিতে না পারায় ক্ষমতাসীন দলের স্থানীয় নেতাদের মাঝে ক্ষোভ রয়েছে যা তারা নিজেদের বক্তব্যের মাঝে তুলে ধরছেন। এদিকে গত বছর শুরু থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনকে কেন্দ্র ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কয়েকটি সহযোগি সংগঠনের কমিটি বিলুপ্ত হওয়ায় দলের অবস্থান হযবরল হয়ে আছে।

 

 

কেননা গতবছরের জানুয়ারিতে নাসিক সিটি নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু অভিযোগ রয়েছে ওই নির্বাচনে নৌকার প্রার্থীকে পরাজীত করার জন্য আওয়ামী লীগের একটি অংশ বিপক্ষে কাজ করেন। তাছাড়া দলের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ নৌকার প্রার্থীর পক্ষে কাজ না করায় কয়েকটি কমিটি ভেঙ্গে দেয়া হয়। যা এখনো পর্যন্ত কমিটি না হয় নাই।

 

 

অথচ নারায়ণগঞ্জ হচ্ছে আওয়ামী লীগের সুথিকাগার। কিন্তু এখানে ক্ষমতাসীন দল দুর্বল হয়ে আছে। আর তার কারণ হিসেবে বলছে শক্তিশালী কমিটি না থাকা। দলীয় সূত্র মতে খোঁজ নিয়ে জানা যায়, গত বছরের ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। তখন নির্বাচনী প্রচারনা চলাকালিন সময়ে ৭ জানুয়ারি মহানগর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়।

 

 

তার কিছু দিন পর মহানগর শ্রমিক লীগের কমিটি বিলুপ্ত করা হয়। এছাড়া নাসিক নির্বাচনের ভোট গ্রহনের দিন ১৬ জানুয়ারি জেলা মহানগর স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত করা হয়। ক্ষমতাসীন দলের নেতাদের একটি অংশের অভিযোগ রয়েছে ওই নির্বাচনের নৌকার প্রার্থীর পক্ষে কাজ না করায় এই কমিটি গুলো বিলুপ্ত করা হয়। তার মাঝে কয়েক দিন আগে জেলা শ্রমিক লীগের কমিটি বিলুপ্ত হয়।

 

 

এছাড়া জেলা আওয়ামী লীগের পূর্বের কমিটি বিলুপ্ত হয়ে এখন দুজনের মাধ্যমে দলীয় কার্যক্রম চলছে। তিন মাসের মাঝে পূর্ণাঙ্গ কমিটি করার নিদের্শনা দিলেও ৪ মাস অতিবাহিত হয়েছে এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ হয় নাই। নির্বাচনের আগে হবে কি না তাও জানেন না স্থানীয় নেতৃবৃন্দ। এতে করে স্থানীয় নেতা কর্মীরা কমিটি বিহীন থাকায় হতাশ হচ্ছে।

 

 

তার মাঝে আবার আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসছে। নির্বাচনের কমিটি না থাকায় নির্বাচনে দলের প্রার্থীদের পক্ষে কাজ করতে গিয়ে হযবরল তৈরী হতে পারে বলে মনে করেন রাজনৈতিক বিষেøশকরা। তবে কমিটি দেয়ার দাবী জানিয়ে আসছে আওয়ামী লীগের সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

 

 

জানা যায়, নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক লীগকে ঢেলে সাজানোর জন্য গত বছরের অক্টোবর থেকে কেন্দ্রীয় একাধিক নেতৃবৃন্দ মাঠে নেমে কাজ করে যাচ্ছেন। তারা কাজ করে ইতোমধ্যে বন্দর উপজেলা সহ এখান ৫টি ইউনিয়নে সম্মেলনের মাধ্যমে কমিটি ঘোষণা করেছে। এছাড়া আজ থেকে নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের মাধ্যমে কমিটি হতে যাচ্ছে।

 

 

এছাড়া সদর থানাধীন ৮টি ওয়ার্ডের সম্মেলন হবে। টানা ৪ দিন সম্মেলনের মাধ্যমে সদর থানা সহ শহরের ৮টি ওয়ার্ডের সম্মেলন শেষ করবে বলে জানান। এছাড়া সোনারগাঁ উপজেলার ১০ টি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন শেষ হলেও ওই খানে এখনো পর্যন্ত কমিটি ঘোষনা হয় নাই। অপরদিকে সপ্তাহখানিক আগে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগ শহরের ইসদাইর ওসমানী স্টোডিয়ামে বিশালকর্মী সভা করেন।

 

 

যা সমাবেশে রূপান্তর হয়। এই সমাবেশের মাধ্যমে তারা  পুরো জেলা মহানগর ছাত্রলীগকে জাগিয়ে তোলেন। এছাড়া ছাত্রলীগের সমাবেশে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন মহানগরে দ্রুত কমিটি দেয়ার আশ্বাস দিয়ে যান। সেই সাথে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য এখন থেকে নৌকার পক্ষে কাজ করার আহবান জানান।

 

 

এছাড়া আগামী মাসের মার্চ মাস থেকে মাঠে নামার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। রাজনৈতিক বিষেশজ্ঞরা মনে করেন, যতই সময় ঘনিয়ে আসছে আগামী নির্বাচন নিয়ে ততোই মাঠ ঘোলাটে হচ্ছে। এছাড়া নির্বাচন নিয়ে আওয়ামী লীগ প্রস্তুতি নিচ্ছে এখন থেকে।

 

 

আর এজন্য এখন থেকে নারায়ণগঞ্জে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ  ও তাদের সহযোগি সংগঠন গুলো নতুন কমিটির মাধ্যমে ঘুরে দাড়াতে চায়। আর এজন্য তারা মাঠে নেমে কাজ করছেন। কেননা এই বছরকে ক্ষমতাসীন দল নির্বাচনী প্রচারনা বছর হিসেবে ঘোষনা দিয়েছেন। সেই দিক দিয়ে অন্যান্য দলের চেয়ে আওয়ামী লীগ এগিয়ে রয়েছে।    এন. হুসেইন/ জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন