Logo
Logo
×

রাজনীতি

কুতুবপুর চমকে বদলাবে ফতুল্লা বিএনপি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৩২ পিএম

কুতুবপুর চমকে বদলাবে ফতুল্লা বিএনপি
Swapno


# কুতুবপুরকে আরও শক্তিশালী করতে চায় নবগঠিত কমিটি


দীর্ঘ পনের বছর বছর পর গত ১৭ ই ফেব্রুয়ারী  কুতুবপুর বিএনপি বিএনপির আহবায়ক কমিটি ঘোষনা করেন ফতুল্লা থানা বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম টিটু ও সদস্য সচিব এডভোকেট আবদুল বারী ভূঁইয়া। তাদের স্বাক্ষরিত ফতুল্লা থানা বিএনপির দলীয় প্যাডে এ অনুমোদন দেওয়া হয়।

 

 

দলীয় সূত্রে জানা যায়, প্রায় ১৪- ১৫ বছর আগে কুতুবপুর ইউনিয়ন বিএনপিতে লুৎফর রহমান খোকাকে সভাপতি ও আবু তাহের মোল্লাকে সাধারন সম্পাদক করে কমিটি গঠন করা হয়। তবে এর পরপরই বিএনপির আর ক্ষমতায় আশা হয়নি । নতুন করে আর কমিটি করা হয়নি ।

 

 

সর্বশেষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি শক্তিশালী দল হিসেবে পরিচিত বিগত দিনে এই দলটি তিন তিনবার ক্ষমতায় ছিলো সর্বশেষ ২০০০ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত তারা ক্ষমতায় ছিলো। এর পরপরই ২ বৎসরের বেশি সময় যাবৎ তত্বাবধায়ক সরকারের নিয়ন্ত্রনেই দেশ পরিচালনা করা হয়।

 

 

তার পরপরই ২০০৮ সালে ২৯ ডিসেম্বর ৯ম জাতীয় সাংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে এবং টানা তিন তিনবার ক্ষমতাও রয়েছে। সব মিলিয়ে প্রায় ১৪ বছর ক্ষমতার বাহিরে রয়েছে বিএনপি । এমনকি এই সময়ের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মীনি তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রায় তিন বছরের বেশি সময় কারাভোগ করেছেন।

 

 

বর্তমানে অসুস্থতার কারনে প্যারলে মুক্তি পেয়ে কখনো বাসায় আবার কখনো হাসপাতালে কাটাতে হচ্ছে। তবে তার এই অসুস্থতার কারনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান বিএনপি চেয়ারপার্সনের পুত্র তারেক রহমান । তিনিও মামলাজনিত কারণে দেশের বাহিরে রয়েছেন।

 

 

কিন্ত দীর্ঘদিন ক্ষমতায় দল ক্ষমতায় না থাকার কারনে সারাদেশেই বিএনপি নেতারা অনেকটা কোনঠাসা হয়ে পরেছিলো হামলা মামলার শিকার হয়ে। তবে সাম্প্রতিক সময়ে সকল হামলা মামলাকে উপেক্ষা করে রাজপথে রয়েছে বিএনপি। তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জেও বিএনপি এখন ব্যাপক উজ্জীবিত এর আন্দোলন সংগ্রামের মাধ্যমে তারা মাঠ গরম রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

 

 

এরই  মধ্যে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন ও গোলাম ফারুক খোকনকে সদস্য সচিব করা হয়।  তারা কমিটিতে আশার পর অল্প সময়ের মধ্যেই জেলার প্রত্যেকটি থানা ও উপজেলায় কমিটি ইতিমধ্যে দেওয়া হয়েছে।  এখন কিছু ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গুলো দেওয়ার বাকি রয়েছে।

 

 

এদিকে ফতুল্লার মধ্যে কুতুবপুর ইউনিয়ন একটি অন্যতম ইউনিয়ন হিসেবে পরিচিত যে ইউনিয়নে খোঁজ নিয়ে দেখা গেছে দীর্ঘ ১৪ বছর বিএনপি ক্ষমতায় না থাকলেও এই ইউনিয়নের নেতাকর্মীদেরা দলের জন্য সক্রিয় হয়ে কাজ করে গেছে এখানে আওয়ামী লীগ অনেক শক্তিশালী হলেও এখনো এই ইউনিয়নকে বিএনপির ঘাঁটি হিসেবেই পরিচিত।

 

 

আর এই বিএনপির ঘাঁটিকে আবারও প্রমান করে দেখিয়ে দিলো কুতুবপুর ইউনিয়ন বিএনপি কতটা শক্তিশালী তা আবারও প্রমাণ করলো ফতুল্লা বিএনপি রাজপথে থাকা লড়াকু সৈনিক জেল ,জুলুমের শিকার ,রাজপথে সক্রিয় থাকা নেতাকর্মীদের বাঁছাই করে নেওয়া হয়েছে।

 

 

এ বিষয়ে কুতুবপুর ইউনিয়ন নবগঠিত কমিটির আহবায়ক বিল্লাল হোসেন জানান,বিগত দিনে আমরা দলের জন্য দলের স্বার্থে কাজ করেছি, কখনো পদ পদবী পাওয়ার জন্য রাজনৈতি করিনি। দল আমাকে যে দায়িত্বটা দিয়েছে সেই দায়িত্বটা সঠিক ভাবে পালন করতে চাই ।

 

 

কয়েকদিন হলো কুতুবপুরের কমিটি দেওয়া হলো আমরা আমাদের নেতাকর্মীদের নিয়ে বসেছি। আমরা ৯ টি ওয়ার্ডে কিভাবে কমিটি গুলো করা যায় সেই সেইটা নিয়ে কাজ শুরু করে দিয়েছি। দলের জন্য যারা সব সময় কাজ করেছে দলের জন্য যাদের রয়েছে অনেক ত্যাগ তারাই ওয়ার্ড কমিটিতে অন্তর্র্ভূক্ত করা হবে।

 

 

আমি মনে করি দলের স্বার্থে কুতুবপুর ইউনিয়ন বিএনপি ব্যাপক ভূমিকা রাখতে পারবে। কুতুবপুর ইউনিয়ন বিএনপির কমিটিতে আরও যারা রয়েছেন যুগ্ম আহবায়ক তারা হলেন, বাবুল আহমেদ, নজরুল ইসলাম মাদবর, মজিবুর রহমান, তৈয়বুর রহমান, তারিকুল ইসরাম খান, আশরাফুল আলম হিমেল, দিন ইসলাম দিলু, হাজী মো. লিটন, ডি এম আহসান হাবীব, এম এ লতিফ তুষার।

 

 

সদস্যরা হলেন, শহিদুল ইসলাম টিটু, লুৎফর রহমান খোকা , সুলতান মাহমুদ মোল্লা, হাজী শহীদুল্লাহ, জেড বি মোস্তফা, আলহাজ্ব মাজহারুল ইসলাম মিথুন, মামুন হাবীব , মন্টু মেম্বার, এস এম আনিসুর রহমান , কামাল উদ্দিন,শাহজাহান বেপারী , জসিম উদ্দিন খান,আলিম উদ্দিন খন্দকার, হুমায়ুন কবির, কালাম পাটোয়ারী, খলিলুর রহমান বাবু, অলিউল্লাহ খোকন। 

 

 

মাসুম আহমেদ রাজ, জাহাঙ্গীর হোসেন রানা, আবু সাইদ মাদবর, খন্দকার মো. ফারুক, সৈয়দুজ্জামান মীর, জাকির মিয়া, কাজী আমিন, সৈয়দ আবু জাফর, মো. আলম, মজিবুর রহমান তপন, ওয়ালিদ হাসান (মিঠু), আনোয়ার গোসেন আনু, নুরুল ইসলাম, গোলাম কাদের, সজিব কাজী, কামাল, আহম্মদ হোসেন, হাজী মোহাম্মদ আলী, মুরাদ, তোফাজ্জল হোসেন, জামাল মিয়া কামাল উদ্দিন প্রমূখ।     এন. হুসেইন/ জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন