পদযাত্রায় চমক দেখাতে চায় জেলা বিএনপি
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:১১ পিএম
# সকল ইউনিটের নেতৃবৃন্দদের নিয়ে প্রস্তুতি সভা করেছি : খোকন
চলতি বছরে চূড়ান্ত আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে নিয়ে আন্দোলন সংগ্রামের তৎপরতা জোরদার করেছে বিএনপি। দীর্ঘদিন ক্ষমতার বাহিরে থাকা দলটি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনে করতে চায়। তারই ধারাবাহিকতায় দফায় দফায় আন্দোলন সংগ্রামের মাধ্যমে দাপে দাপে এগিয়ে যাচ্ছে দলটি।
সেই প্রেক্ষিতে চলতি মাসে গ্যাস, বিদ্যুতসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধি, গ্রেফতার নেতাকর্মীদের মুক্তি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের ১০ দফা দাবির পদযাত্রায় জেলা ও মহানগরের সকল ইউনিয়নগুলোতে ব্যাপক প্রস্তুতির মাধ্যমে শোডাউন করা হয়েছে।
এরপরে মহানগর বিএপির পদযাত্রা কর্মসূচি ঘোষণা করা হয় সেখানেও দেখা গেছে শান্তিপূর্ণভাবে শোডাউন দিতে আর এগুলো পালনে ছিল নানা বাধা কিন্তু সকল বাধাকে পাত্তা দেয়নি তারা সুষ্টুভাবে কর্মসূচি সফল করে এসেছে। এবার ১০ দফা দাবিকে আরো শক্তিশালী করার লক্ষ্যে নিয়ে জেলা বিএনপির পদযাত্রা কর্মসূচি ঘোষণা দিয়েছে বিএনপির হাইকমান্ড।
জানা গেছে, এই কর্মসূচিকে সফল করতে জেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অনেকটাই উজ্জ্বীবিত হয়ে উঠেছে। আর বর্তমানে বিএনপির রাজনীতিতে এর আগে এমন দফায় দফায় আন্দোলন সংগ্রামের তৎপরতা দেখা যায়নি কিন্তু বর্তমানে চলমান আন্দোলনের প্রেক্ষিতে জেলা বিএনপি এখন আন্দোলনমুখী হয়ে উঠেছে।
আর সকল কর্মসূচি পালনে আগে থেকেই প্রস্তত থাকে নেতৃবসৃন্দ। এখনও তার ব্যতিক্রম নয় সকল নেতাকর্মীদের দাবি এই পদযাত্রা অন্য সময়ের কর্মসূচি থেকে ও ব্যাপক লোকসমাগম থাকবে আর বিএনপির স্লোগাণে নগরীতে বিপ্লব সৃষ্টি হবে।
দলীয় সূত্রে জানা যায়, চলতি বছরের প্রথম থেকেই ১০ দফা দাবি আদায়ে অনেকটাই তৎপর হয়ে উঠছে বিএনপির নেতৃবৃন্দ। আর এই দাবি বাস্তবায়নে তারা নিয়মিত কর্মসূচি করে যাচ্ছে আর সকল কর্মসূচিতে তাদের সাথে সম্পৃক্ত থাকতে সাধারন জনগনকে জাগিয়ে তুলছে তারা।
আর বিএনপির সকল দাবি সাধারন জনগণের সাথে মিলে যাওয়ায় সকলেই বিএনপির সাথে ঐক্যবদ্ধ রয়েছে। আর বর্তমানে বিএনপির সকল দাবি জনগণের দাবি হওয়ায় তারা সকল কর্মসূচিকে ব্যাপকভাবে সফল করতে সক্ষম হচ্ছে।
আর জেলা বিএনপির কমিটির পর থেকেই তৈরি হয়েছে সংগঠনে চেইন অব কমান্ড যার পরিপ্রেক্ষিতে নেতাকর্মীরা জেলা বিএনপির সাথে বিগত দিন থেকে আরো বেশি বেশি করে সম্পৃক্ত হচ্ছে। আর চলতি বছর চূড়ান্ত আন্দোলন সংগ্রামের বছর এই বছর ব্যাপক আন্দোলন সংগ্রামের মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে পদত্যাগ করানোর জন্য বিএনপির সকল নেতাকর্মী উঠে পড়ে একত্রিতা প্রকাশ করছে।
এছাড়া ও জেলা বিএনপি হঠাৎ নেতাকর্মীদের জাগিয়ে তুলতে থানা, ইউনিয়ন ও উপজেলা কমিটিগুলো যোগ্য নেতৃত্ব দ্বারা দ্রুত গঠন করে ফেলেছ। যার কারণে বর্তমানে জেলা বিএনপিকে এখন সকলেই বুষ্টার কমিটি হিসেবে আখ্যা দিয়েছেন। আর জেলা বিএনপি বর্তমানে দফায় দফায় আলোরন সৃষ্টি করে যাচ্ছেন যা আগামীতে দেখা যায়নি।
অপর দিকে পিছিয়ে নেই অঙ্গসংগঠনের কার্যকালাপ তারাও সকল নেতৃত্বধীন হাজারো নেতাকর্মীকে একত্রিত করছে ও বিপ্লব ঘটাচ্ছে। আর বর্তমানে জেলার আওয়াধীন যে বাকি কমিটিগুলো রয়েছে আর অঙ্গসংগঠনের যে বাকি কমিটিগুলো রয়েছে সেগুলো গঠন হলে জেলা বিএনপি ও তার অঙ্গসংগঠন আরো শক্তিশালী হবে আর তাদের ধাক্কা দেওয়া সম্ভব হয়ে দাঁড়াবে না।
যার কারণে তৃণমূলের দাবি, জেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনগুলো বর্তমানে সকল কর্মসূচিতে যে সক্রিয় ভূমিকা পালন করে এসেছে। সেই প্রেক্ষিতে আগামীকালকের পদযাত্রা কর্মসূচিতে ও তারা নগরীতে শান্তিপূর্নবিপ্লব ঘটানোর আকাঙ্খা রয়েছে।
এ বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব গোলাম ফারুক খোকন যুগের চিন্তাকে বলেন, আমরা প্রতি নিয়মিতই প্রস্তত থাকি কখন আমাদের কর্মসূচি হবে আর আমরা রাজপথে ঝাঁপিয়ে পরবো। আর জেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন সাহেব হজ্জ পালনে গিয়েছেন।
কিন্তু তিনি যাওয়ার আগে সকল যুগ্ম আহ্বায়কদের নিয়ে মিটিং করে গেছে। কিভাবে পদযাত্রা সফল করা যাবে সেই বিষয়ে ও কথা বলে সবাইকে দিক নির্দেশনা দিয়ে গেছে। এখন সকল নেতাকর্মী অনেকটাই উজ্জ্বীবিত হয়ে উঠেছে।
আমরা আগামীকালের পদযাত্রাকে নিয়ে জেলা বিএনপি উৎফুল্ল আর আমরা দফায় দফায় সকল ইউনিটের নেতৃবৃন্দদের নিয়ে প্রস্তুতি সভা করেছি। এখন আর নেতাকর্মীরা ঘুমিয়ে নেই সকলেই ঝাঁপিয়ে পরতে প্রস্তুত থাকে।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম টিটু যুগের চিন্তাকে বলেন, আগামী কালের পদযাত্রা কর্মসূচি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড.আব্দুল মঈন খান সাহেব। আর আমরা এই পদযাত্রাকে সফলের লক্ষে আমরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি।
আর বর্তমানে দেখা যাচ্ছে আমাদের নেতাকর্মীদের থেকে সাধারন জনগণের উপস্থিতি টা থাকে দেখার মতো যার কারণে আমরা আমাদের সকল আন্দোলন সংগ্রাম ব্যাপকভাবে ও শান্তিপূর্নভাবে সফল করতে পারি। সেই কারণে আগামী কালের পদযাত্রা ও আমরা হাজার হাজার নেতাকর্মী নিয়ে শান্তিপূর্নভাবে সফল করবো।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব যুগের চিন্তাকে বলেন, আমরা আমাদের সকল ইউনিটের নেতাকর্মীদের নিয়ে ব্যাপকভাবে প্রস্তুতি গ্রহণ করেছি। আর বর্তমানে সকল নেতাকর্মী অনেকটাই উজ্জ্বীবিত হয়ে রয়েছে।
আর আমরাও সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে অংশ গ্রহণের নির্দেশ দিয়েছি তারা ও আমাদের আশ্বাস দিয়েছেন তারা ব্যাপকভাবে প্রস্তত থাকবে। তাই আমরা আশা করছি সকল কর্মসূচি থেকেও ভালো একটা কিছু হবে।
জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি যুগের চিন্তাকে বলেন, ইতিমধ্যেই আমরা আমাদের নেতাকর্মীদের নিয়ে ১০ দফা দাবি বাস্তবায়নের পদযাত্রাকে সফল করার লক্ষে প্রস্তুতি সভা করেছি। আর আমাদের সকল ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, থানার সকল নেতাকর্মীরা অনেকটাই উৎফুল্ল হয়ে উঠেছে।
আর বর্তমানে আমাদের চলমান আন্দোলন সংগ্রাম চলছে যে কারণে বর্তমানে আমরা সকল ক্ষেত্রে প্রস্তুত থাকি। আর আগামী কালের কর্মসূচিতে অন্যদলের কি ভূমিকা থাকবে বলতে পারছি না। কিন্তু জেলা যুবদল ও ছাত্রদল হাজারো নেতাকর্মী নিয়ে পদযাত্রা সফলের লক্ষে উপস্থিত থাকবে।
জেলা কৃষক দলের আহ্বায়ক ডা. শাহিন যুগের চিন্তাকে বলেন, আমরা আগামীকালের পদযাত্রা কর্মসূচি নিয়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি। আর জেলা কৃষকদলের সকল নেতাকর্মী সকল থানা পর্যায়ের ব্যানার নিয়ে সকলে একত্রিত হবে আর সকলে ব্যাপকভাবে পদযাত্রায় অংশ গ্রহণ করবে।
আমরা বর্তমানে সকলে ঐক্যবদ্ধ রয়েছি। আর তার পাশপাশি বিগত দিন থেকেও বর্তমানে কৃষকদলের নতুন কমিটি গঠনের পর থেকেই এই সংগঠনে অনেক নেতাকর্মী আরো সম্পৃক্ত হচ্ছে। কৃষকদলের সকল নেতাকর্মী বর্তমানে ঐক্যবদ্ধ যার কারণে জেলা কৃষকদল অনেকটাই শক্তিশালী। আর আগামীকাল আমরা কৃষকদলের পক্ষ থেকে জাগরন সৃষ্টি করবো।
জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক জুবায়ের আহম্মেদ জিকু যুগের চিন্তাকে বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে। জেলা ছাত্রদল আগামীকালের পদযাত্রা কর্মসূচিকে নিয়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি। আর দলের পক্ষে যে কোন আন্দোলন সংগ্রামে জেলা ছাত্রদল সহযোগী হিসেবে পাশে ছিল আগামীতে ও থাকবে।
আর আমরা এই পদযাত্রা কর্মসূচিকে নিয়ে ইতিমধ্যে প্রতিটি ইউনিটের নেতাকর্মীদের সাথে প্রস্তুতি মূলক সভা করেছি। যার মাধ্যমে আমাদের নেতাকর্মীরা আরো উজ্জ্বীবিত হয়ে উঠেছে। আর ছাত্রদল সকল সময় সকল আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে প্রস্তত থাকে এবার ও রয়েছে। এন.হুসেইন/জেসি


