জেলা বিএনপির পদযাত্রায় সাবেক সাংসদ আঙ্গুরের বিশাল শো-ডাউন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:০৯ পিএম
যুগপৎ আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, তেল, চিনি, আটাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো, দমন-পীড়ন বন্ধ, সরকারের পদত্যাগ, বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দিদের মুক্তির দাবিসহ ১০ দফা দাবিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির পদযাত্রা সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক সাংসদ আতাউর রহমান আঙ্গুর বিশাল শো-ডাউন নিয়ে পদযাত্রায় অংশগ্রহণ করেন।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে খানপুর ৩০০ শয্যা হাসপাতাল সড়কে জেলা বিএনপির পদযাত্রায় মিছিল বের করা হয়। সেখানে সাবেক সাংসদ আতাউর রহমান আঙ্গুরের নেতৃত্বে আড়াইহাজারের হাজার হাজার নেতাকর্মী ব্যানার ফেস্টুনে সুসজ্জিত হয়ে জেলা বিএনপির পদযাত্রায় স্লোগানে স্লোগানে রাজপথ প্রকম্পিত করেন। নারায়ণগঞ্জ জেলা বিএনপি কর্তৃক আয়োজিত পদযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান।
এ সময় আতাউর রহমান আঙ্গুরের নেতৃত্বে পদযাত্রায় উপস্থিত ছিলেন, আড়াইহাজার থানা বিএনপিসহ আড়াইহাজার থানা যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, শ্রমিকদল, ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


