ইমতিয়াজ বকুলের নেতৃত্বে সোনারগাঁ থানা বিএনপির অংশগ্রহণ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:১৫ পিএম
যুগপৎ আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, তেল, চিনি, আটাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো, দমন-পীড়ন বন্ধ, সরকারের পদত্যাগ, বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দিদের মুক্তির দাবিসহ ১০ দফা দাবিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির পদযাত্রা সফল করার লক্ষ্যে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুলের নেতৃত্বে সোনারগাঁ থানা এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে বিশাল শো-ডাউনের মাধ্যমে পদযাত্রায় অংশগ্রহণ করেন।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে খানপুর ৩০০ শয্যা হাসপাতাল সড়কে জেলা বিএনপির পদযাত্রায় মিছিল বের করা হয়। সেখানে অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুলের নেতৃত্বে সোনারগাঁ থানা বিএনপি এবং অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মীর দ্বারা ফেস্টুন ব্যানার সুসজ্জিত হয়ে জেলা বিএনপির পদযাত্রায় স্লোগানে স্লোগানে রাজপথ প্রকম্পিত করেন। পদযাত্রায় বক্তব্যকালে অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল বলেন, গ্যাস, চাল, ডাল, তেল, চিনি, আটাসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যের দামে সরকারী কারসাজি বন্ধ করতে হবে। সিন্ডিকেটের মাধ্যমে মূল্য বানানোর সরকারী যে প্রক্রিয়া সে প্রক্রিয়া বাতিল করতে হবে। তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়াসহ সকল কারাবন্দিদের মুক্তি দিতে হবে। গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে হবে। ঘুম খুন সন্ত্রাস নৈরাজ্য এবং হামলা মামলার মাধ্যমে সারাবাংলাদেশে রাজনৈতিক নেতাকর্মীদের ভয় ভীতির সংস্কৃতি থেকে মুক্ত করতে হবে এই হোক পদযাত্রার প্রত্যাশা।
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুলের নেতৃত্বে উপস্থিত ছিলেন, সোনারগাঁ থানা বিএনপি নেতা লায়ন শফিকুল ইসলাম নয়ন, মজিবুর রহমান ভূইয়া, জহিরুল ইসলাম জহির, রমজান সরকার, বদিউল আলম মোল্লা, কামরুজ্জামান শামীম, মনিরুজ্জামান মনির, তোফাজ্জল মেম্বার, কাজী এনামুল হক রবিন, জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক শহিদুর রহমান স্বপন, যুবদল নেতা নুব-ই- ইয়াসিন নোবেল, যুবদল নেতা আশরাফ মোল্লা, যুবদল নেতা মশিউর রহমান শান্ত, রাসেল আহম্মেদ, সোনারগাঁ থানা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক সালাউদ্দিন সালু, সদস্য সচিব হাজী নাসির উদ্দিন, হাজী পিয়ার হোসেন নয়ন, সোনারগাঁ থানা ছাত্রদলের আহবায়ক জাকারিয়া ভূইয়া, ফরহাদ শিকদার, শাহ জালাল আহমেদ প্রমুখ। এছাড়া সোনারগাঁ থানা বিএনপি ও পৌর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


