Logo
Logo
×

রাজনীতি

জেলা বিএনপির পদযাত্রায় সালাউদ্দিন সালুর নেতৃত্বে বিশাল শো-ডাউন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:১৯ পিএম

জেলা বিএনপির পদযাত্রায় সালাউদ্দিন সালুর নেতৃত্বে বিশাল শো-ডাউন
Swapno

 

যুগপৎ আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, তেল, চিনি, আটাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো, দমন-পীড়ন বন্ধ, সরকারের পদত্যাগ, বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দিদের মুক্তির দাবিসহ ১০ দফা দাবিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির পদযাত্রা সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি পদ প্রত্যাশী ও সোনারগাঁ থানা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক সালাউদ্দিন সালুর নেতৃত্বে বিশাল শো-ডাউন নিয়ে অংশগ্রহণ করেন।

 

শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে খানপুর ৩০০ শয্যা হাসপাতাল সড়কে জেলা বিএনপির পদযাত্রায় মিছিল বের করা হয়। সেখানে সালাউদ্দিন সালুর নেতৃত্বে প্রায় হাজার খানেক নেতাকর্মীদের নিয়ে স্বেচ্ছাসেবকদলের টুপি পরিহিত ব্যানার ফেস্টুনে সুসজ্জিত হয়ে পদযাত্রায় স্লোগানে স্লোগানে রাজপথ প্রকম্পিত করে। নারায়ণগঞ্জ জেলা বিএনপি কর্তৃক আয়োজিত পদযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান।

 

এ সময় নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি পদ প্রত্যাশী ও সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক সালাউদ্দিন সালুর নেতৃত্বে পদযাত্রায় অংশগ্রহণ করেন সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব হাজী নাসির উদ্দিন, ১ নং সদস্য এজাজ ভূইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী পিয়ার হোসেন নয়ন, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন মেম্বার, শফিকুল ইসলাম ভূইয়া, আতিক হাসান লেলিন, কাঁচপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক হাসিবুর হোসেন রনি, সাংগঠনিক সম্পাদক রাজন ভূইয়া, সদস্য হাসু ভূইয়া সহ বিভিন্ন পর্যায়ের শত শত কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন