ড.শাহিন ও রিফাতের নেতৃত্বে কৃষকদলের বিশাল শো-ডাউন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:২৩ পিএম
যুগপৎ আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, তেল, চিনি, আটাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো, দমন-পীড়ন বন্ধ, সরকারের পদত্যাগ, বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দিদের মুক্তির দাবিসহ ১০ দফা দাবিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির পদযাত্রা সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক ড. শাহিন মিয়া ও সদস্য সচিব মোহাম্মদ কায়সার রিফাতের নেতৃত্বে বিশাল শো-ডাউন নিয়ে অংশগ্রহণ করেন।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে খানপুর ৩০০ শয্যা হাসপাতাল সড়কে জেলা বিএনপির পদযাত্রায় মিছিল বের করা হয়। সেখানে ড. শাহিন মিয়া ও মোহাম্মদ কায়সার রিফাতের নেতৃত্বে জেলা কৃষকদলের হাজার হাজার নেতাকর্মীরা কৃষকদলের হলুদ টুপি পরিহিত অবস্থায় ব্যানার ফেস্টুনে সুসজ্জিত হয়ে জেলা বিএনপির পদযাত্রায় স্লোগানে স্লোগানে রাজপথ প্রকম্পিত করেন। নারায়ণগঞ্জ জেলা বিএনপি কর্তৃক আয়োজিত পদযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান।
এ সময় নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক ড. শাহিন মিয়া ও সদস্য সচিব মোহাম্মদ কায়সার রিফাতের নেতৃত্বে পদযাত্রায় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ থানা কৃষকদলের সভাপতি এড.নজরুল, রূপগঞ্জ থানা কৃষকদলের সাধারন সম্পাদক মান্নান, আড়াইহাজার থানা কৃষকদলের সদস্য সচিব সাইদুর রহমান, সোনারগাঁ থানা কৃষকদলের সভাপতি ফজলুর রহমান মেম্বার, সোনারগাঁ থানা কৃষকদলের সাধারণ সম্পাদক সেলিম, ফতুল্লা থানা আহ্বায়ক শাহ আলম চৌধুরী, সদস্য সচিব রয়েল চৌধুরী, আমির হোসেন, আবু বকর সিদ্দিক, নাজমুল, সেন্টু, রাসেল সহ জেলা পর্যায়ের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


