কেন্দ্রীয় যুবদল নেতাদের শুভেচ্ছা জানিয়ে পদযাত্রায় অংশগ্রহণ সাদেকে
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৩৯ পিএম
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সালাউদ্দিন টুকুকে সভাপতি মুনায়েম মুন্না সাধারণ সম্পাদক এবং ইছাক সরকারকে সাংগঠনিক সম্পাদক করায় কেন্দ্রীয় যুবদলের ১নং সদস্য সাদেকুর রহমান সাদেকের নেতৃত্বে শুভেচ্ছা জানিয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির পদযাত্রায় বিশাল শো-ডাউন নিয়ে অংশগ্রহণ করেন।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে চাষাড়া এলাকা থেকে বিশাল মিছিল নিয়ে খানপুর ৩০০ শয্যা হাসপাতাল সড়কে জেলা বিএনপির পদযাত্রায় অংশগ্রহণ করেন সাদেক। মিছিলে যুবদলের কেন্দ্রীয় নেতাদের শুভেচ্ছা জানিয়ে প্রায় হাজার খানেক নেতাকর্মীদের নিয়ে ফেস্টুন ব্যানারে সুসজ্জিত হয়ে জেলা বিএনপির পদযাত্রায় স্লোগানে স্লোগানে রাজপথ প্রকম্পিত করে অংশগ্রহণ করেন।]
এ সময় কেন্দ্রীয় যুবদলের ১নং সদস্য সাদেকুর রহমান সাদেকের নেতৃত্বে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা যুবদল বিভিন্ন থানাসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


