বিএনপির পদযাত্রায় রোজেলের নেতৃত্বে ফতুল্লা থানা বিএনপির অংশগ্রহণ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৪৪ পিএম
যুগপৎ আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, তেল, চিনি, আটাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো, দমন-পীড়ন বন্ধ, সরকারের পদত্যাগ, বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দিদের মুক্তির দাবিসহ ১০ দফা দাবিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির পদযাত্রা সফল করার লক্ষ্যে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং ফতুল্লা থানা বিএনপির সাবেক আহবায়ক জাহিদ হাসান রোজেলের নেতৃত্বে ফতুল্লা থানা বিএনপির নেতাকর্মীদের নিয়ে বিশাল শো-ডাউনের মাধ্যমে পদযাত্রায় অংশগ্রহণ করেন।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে খানপুর ৩০০ শয্যা হাসপাতাল সড়কে জেলা বিএনপির পদযাত্রায় মিছিল বের করা হয়। সেখানে জাহিদ হাসান রোজেলের নেতৃত্বে ফতুল্লা থানা বিএনপির হাজার খানেক নেতাকর্মী ফেস্টুন ব্যানার সুসজ্জিত হয়ে জেলা বিএনপির পদযাত্রায় স্লোগানে স্লোগানে রাজপথ প্রকম্পিত করেন। নারায়ণগঞ্জ জেলা বিএনপি কর্তৃক আয়োজিত পদযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান।
এ সময় ফতুল্লা থানা বিএনপির সাবেক সংগ্রামী আহবায়ক জাহিদ হাসান রোজেলের নেতৃত্বে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম-আহবায়ক একরামুল কবির মামুন, আব্বাস উদ্দিন বাবুল, এড. এসএম মাহমুদুল হক আলমগীর, এড. আল আমীন সিদ্দিকী, আলাউদ্দিন বারী, থানা বিএনপির সদস্য নাদিম হাসান মিঠু, গিয়াস উদ্দিন লাভলু, হাবিবুর রহমান রিপন,বোরহান উদ্দিন বেপারী, এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের আজাদ, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি স্বপন চৌধুরী, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদ, যুগ্ম আহবায়ক এস কে শাহিন, ফতুল্লা থানা মৎস্যজীবী দলের সভাপতি রাসেল প্রধান ও সাধারণ সম্পাদক ওমর ফারুক নাঈম খান, কৃষক দল নেতা দিদার, কাশীপুর ইউনিয়ন বিএনপি নেতা সেলিম জাভেদ, এনায়েতনগর ইউনিয়ন বিএনপি নেতা রাজু হায়দার, এনায়েতনগর ইউনিয়ন বিএনপি নেতা মজিবর, কাশিপুর ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি মোখলেছুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ।


