পদযাত্রায় রফিকের নেতৃত্বে রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবকদলের অংশগ্রহণ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৪৮ পিএম
যুগপৎ আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, তেল, চিনি, আটাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো, দমন-পীড়ন বন্ধ, সরকারের পদত্যাগ, বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দিদের মুক্তির দাবিসহ ১০ দফা দাবিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির পদযাত্রা সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি ও রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক রফিকুল ইসলাম রফিকের নেতৃত্বে বিশাল শো-ডাউন নিয়ে অংশগ্রহণ করেন।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে খানপুর ৩০০ শয্যা হাসপাতাল সড়কে জেলা বিএনপির পদযাত্রায় মিছিল বের করা হয়। সেখানে রফিকুল ইসলাম রফিকের নেতৃত্বে প্রায় হাজার খানেক নেতাকর্মীদের নিয়ে রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবকদলের ফেস্টুন ব্যানারে সুসজ্জিত হয়ে জেলা বিএনপির পদযাত্রায় স্লোগানে স্লোগানে রাজপথ প্রকম্পিত করেন রফিক। নারায়ণগঞ্জ জেলা বিএনপি কর্তৃক আয়োজিত পদযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান।
এ সময় নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি ও রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক রফিকুল ইসলাম রফিকের নেতৃত্বে উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানা ও পৌর কাঞ্চন পৌর স্বেচ্ছাসেবকদলের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


