Logo
Logo
×

রাজনীতি

শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করছি: জুয়েল

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৪৯ পিএম

শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করছি: জুয়েল
Swapno



নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি জুয়েল হোসেন বলেছেন, এই তৃণমূল শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানিয়েছে। তৃণমূলের কথা শুনতে হবে। অনেকে আজ ওয়ার্ডের ক্যান্ডিডেট হয়েছেন যাদের সিএস এসএ আরএস এ আওয়ামীলীগ নেই, যারা আওয়ামীলীগে বিশ্বাস করেনা, যারা শেখ হাসিনার উন্নয়নের কথা বলেনা, যারা মুক্তিযুদ্ধ মানেনা।

 

 

যাদের পদ পদবি দেয়া হবে ,তারা কি আওয়ামীলীগ করে কিনা, পদ পদবি বিক্রি করবে কিনা এসব বিবেচনা করে দিতে হবে। মহানগর আওয়ামীলীগে এমন অনেক নেতা আছে যারা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ করার ক্ষমতা রাখে কিন্তু তারা তা করেনা। আমরা যোগ্য পিতার যোগ্য কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করছি।

 

 

আমরা এতদিনে স্বেচ্ছাসেবক লীগকে তিলে তিলে গড়ে তুলেছি, শক্তিশালী করেছি। যারা এখন হারিয়ে যাচ্ছি তাদের কথা অনেকে বলেনা। এখানে যারা আছে তারা দু একজন প্রার্থীকে দেখে হতাশ হয়ে গেছে। আমি সবাইকে বলতে চাই, আওয়ামীলীগ কোন মাদক ব্যবসায়ী, টেন্ডারবাজি, সন্ত্রাসী সমর্থন করেনা। তাই কারো দুশ্চিন্তার কিছু নেই। সংগঠন করতে হলে সবকিছু নিয়ম মত করতে হবে।

 

 

সম্মান পেতে হলে মানুষকে ভালোবাসতে হবে। যেভাবে শেখ হাসিনা মানুষকে ভালোবেসে সম্মান অর্জন করেছেন। শনিবার (২৫ ফেব্রুয়ারি) খানপুর পোলষ্টার ক্লাব মাঠে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকলীগের অন্তুর্ভূক্ত ১০, ১১, ১২নং ওয়ার্ড শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

 

 

কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের জাতীয় পরিষদের সদস্য মোঃ টিপু সুলতানের সঞ্চালনায় কেন্দ্রীয় কমিটির উপ-মহিলা বিষয়ক সম্পাদক উর্মি ঢালী সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা।

 

 

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি সুব্রত পুরকায়স্থ, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সদস্য মুন্সি নজরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহম্মেদ দুলাল প্রধান, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সদস্য জামির হোসেন রনি, সাবেক সদস্য কায়কোবাদ রুবেল।   এন. হুসেইন/ জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন