# উদ্বিগ্ন ওয়ার্ডগুলোতে নেতৃত্বে আসতে চাওয়া নেতারা
সম্মেলনে কমিটি গঠনে ঘড়িমসি আধা কমিটি করে প্রার্থী বেশী থাকার অজুহাতে কমিটি ছাড়াই সম্মেলন শেষ করা এমনটিই দেখালেন ওয়ার্ড কমিটি গঠনে মহানগরের শীর্ষ নেতারা। সম্মেলন শেষ হলেও কমিটিগুলো পূর্ণতা দিতে উদগ্রীব দেখা যাচ্ছে না মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতাদের মধ্যে।
যার কারণে পদ প্রত্যাশী নেতাদের মধ্যে এক প্রকার চাপা ক্ষোভ বিরাজ করছে। এছাড়াও যে সকল ওয়ার্ড সম্মেলন শেষ করেও কমিটি গঠন করতে ব্যর্থ হয়েছে। মহানগর আওয়ামী লীগের সভাপতি পছন্দের নেতা বসাতে গিয়ে ব্যর্থ হয়ে এখন কমিটিগুলো গঠনের ব্যাপারে একেবারেই নিশ্চুপ ভূমিকায় রয়েছে। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও মহানগরের শীর্ষ নেতাদের কাছ থেকে কোন রকম সিদ্ধান্ত না পাওয়ায় উদ্বিগ্ন ওয়ার্ডের নেতৃত্বে আসতে চাওয়া নেতারা।
সূত্র বলছে, সহসাই মুখ দেখতে পারছে না মহানগর আওয়ামীলীগের ওয়ার্ড কমিটিতে নেতৃত্বে আসতে চাওয়া নেতারা। কারণ আবারও মহানগরের সভাপতি এবং সাধারণ সম্পাদকের কমিটি গঠনের মাধ্যমে নেতা নির্বাচনে দেখা দিয়েছে বিরোধ। কারণ মহানগর আওয়ামীলীগের সভাপতি ওয়ার্ডগুলোতে তার কৃতিত্ব বজায় রাখতে পছন্দের নেতা বসাতে অনেকটাই উৎসাহী ছিল।
তবে একটি ওয়ার্ড কমিটিতে পছন্দের নেতা কমিটি বসাতে ব্যর্থ হয়ে গণমাধ্যমে নানা রকম হতাশার কথা প্রকাশ করেছেন মহানগরের সভাপতি। এরপর থেকেই মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেনকে কমিটি গঠনের ব্যাপারে কোন রকম উদগ্রীব দেখা যায় না।
আর এই ঘটনার পর থেকেই দূরত্ব বাড়িয়েছে মহানগরের সভাপতি সাধারণ সম্পাদক খোকন সাহার সাথে যার কারণে বিভিন্ন সভা সমাবেশেও খোকন সাহা দেখা গেলেও দেখা যায় না সভাপতি আনোয়ার হোসেনকে। তবে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন নিজের কৃতিত্ব বজায় রাখতে বিশেষ করে বন্দর অঞ্চল এবং শহর অঞ্চলের কমিটিগুলোতে তার পছন্দের নেতা পদায়ন করতে চাচ্ছে।
কারণ নারায়ণগঞ্জ জেলা পরিষদের নির্বাচনে মনোনয়ন বঞ্চিত হওয়ার পর গুঞ্জন উঠেছে এবার মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেনের চোখ পড়েছে নারায়ণগঞ্জ-৫ আসনে। কারণ নারায়ণগঞ্জ-৫ এর নির্বাচনী এলাকা হল বন্দর এলাকা এবং সদরের কিছু সংখ্যক এলাকা নিয়ে।
যার কারণে বন্দরের ওয়ার্ড কমিটি গঠনে সকল ওয়ার্ডগুলোতে সম্মেলন শেষ হলেও মাত্র একটি ওয়ার্ডে সভাপতির নাম ঘোষণা করতে পেড়েছে। এছাড়াও শহরের দুটি ওয়ার্ডে কোনটিতে সভাপতি এবং কোনটিতে সাধারণ সম্পাদক নাম ঘোষণা দিতে পেড়েছে।
বন্দর ও শহর অঞ্চলের ওয়ার্ড সম্মেলনগুলো শেষ হলেও মহানগরের সভাপতি আনোয়ার হোসেন কমিটি গঠনের বিষয়ে উদ্রগীব দেখা যাচ্ছে না। কারণ এ সকল এলাকাতে যেকোন মূল্যে তার ব্যক্তিগত কৃতিত্ব বজায় রেখে কমিটি গঠনের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এতে করে শহরের সকল ওয়ার্ডে শুধুমাত্র সভাপতি অথবা সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে সেসকল ওয়ার্ডে সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত করতে না পারায় নেতৃত্ব চলছে খুড়িয়ে। এরপরও মহানগর আওয়ামীলীগ নেতারা আধা কমিটি করে ফুল স্টপ আছে। যার কারণে মহানগর আওয়ামীলীগের ওয়ার্ডগুলোর পদ প্রত্যাশী নেতারা উদ্বিগ্ন হয়ে আছে। এন.হুসেইন/জেসি


