Logo
Logo
×

রাজনীতি

সোনারগাঁয়ে ইউনিয়ন সম্মেলন করে লাপাত্তা নেতারা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০২ মার্চ ২০২৩, ০৬:২৮ পিএম

সোনারগাঁয়ে ইউনিয়ন সম্মেলন করে লাপাত্তা নেতারা
Swapno


# কমিটি গঠনে উদগ্রীব নয় থানা আওয়ামী লীগ


সোনারগাঁ থানা আওয়ামী লীগের ইউনিয়ন সম্মেলন করেই স্থবির হয়ে আছে থানা আওয়ামী লীগের নেতারা। কারণ প্রায় মাসেক খানেক আগেই ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন শেষ হয়েছে এবং সম্মেলন থেকে ঘোষণা করা হয়েছিল ইউনিয়নের সভাপতি এবং সাধারণ সম্পাদকের কাছে ওয়ার্ড কমিটিতে নেতৃত্বে আসতে চাওয়া নেতাদের সিভি জমা দেয়ার জন্য।

 

 

থানা কমিটি শীর্ষ নেতাদের বরাতে জানা যায় মাসেক খানেকের মধ্যেই ওয়ার্ড এবং ইউনিয়নগুলো কমিটিগুলো গঠন করা হবে। তবে এখনো সোনারগাঁ থানা আওয়ামী লীগের আর কোন ইউনিয়ন ওয়ার্ড কমিটি এখনো পর্যন্ত গঠন করতে পারেনি থানা আওয়ামী লীগ।

 

 

এছাড়া থানা আওয়ামীলীগ বিভিন্ন সভা সমাবেশ পালন করে গেলেও কমিটিগুলো গঠনের পর ব্যাপারে উদগ্রীব দেখা যাচ্ছে না থানা আওয়ামীলীগের নেতাদের।

 

 

সূত্র বলছে, গত বছররের ৩ সেপ্টেম্বর সোনারগাঁ থানা আওয়ামীলীগে সম্মেলনের মাধ্যমে দীর্ঘ দুই যুগ পর সোনারগাঁ থানা আওয়ামীলীগের কমিটি গঠন করা হয়। তবে সম্মেলনের পর সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় এক মাসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করার ঘোষণা দিলেও এরমধ্যে কয়েকমাস অতিবাহিত হয়ে গেলেও থানা আওয়ামীলীগের কমিটি পূর্ণাঙ্গ করা হয়নি।

 

 

কিন্তু গত বছরের ডিসেম্বর মাস থেকে জানুয়ারী মাস পর্যন্ত ১০ টি ইউনিয়ন এবং ১টি পৌরসভায় থানা আওয়ামীলীগ সম্মেলনের আয়োজন করেন। আর ইউনিয়ন সম্মেলনগুলোতে থানা আওয়ামীলীগের শীর্স নেতারা নতুন রূপরেখা দেন ইউনিয়নের সভাপতি এবং সাধারণ সম্পাদকের ওয়ার্ডের সভাপতি এবং সাধারণ সম্পাদকের সিভি জমা দেয়ার জন্য।

 

 

এরপরই সিভিগুলো যাচাই বাছাই শেষে ওয়ার্ড কমিটিগুলো গঠনের পরই ইউনিয়ন কমিটি করা হবে বলে আশ্বস্ত করেছেন থানা আওয়ামীলীগের কমিটি। তবে থানা আওয়ামীলীগের সভাপতি গণ্যমাধ্যমে সাক্ষাৎকারে বলেছিল মাসেক খানেক সময়ের মধ্যেই ইউনিয়ন ওয়ার্ডের কার্যক্রম শেষ করতে পারবে এবং তখন বলেছিলেন ইউনিয়ন এবং ওয়ার্ডের পাশাপাশি চেষ্টা করে যাচ্ছে থানা আওয়ামী লীগের কমিটিকে পূর্ণাঙ্গ করার।

 

 

তবে একই সাথে থানা, ইউনিয়ন, ওয়ার্ড কমিটি গঠনের জন্য কার্যক্রম চলমান থাকলেও এখনো পর্যন্ত থানা আওয়ামীলীগের কোন ওয়ার্ডে কমিটি গঠন করতে পারেনি। এরইমধ্যে শম্ভুপুরা ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যেই নতুন ভাবে গুঞ্জন উঠেছে শম্ভুপুরা ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক কমিটি ঘোষণার।

 

 

এছাড়াও বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড গুলোতে বিতর্কিত নেতাদের শীর্ষ পদে পদায়নের গুঞ্জন শোনা যাচ্ছে। তবে ইউনিয়ন সম্মেলগুলো সম্পন্ন করার বেশ কয়েকদিন পরই ওয়ার্ডগুলোতে নেতৃত্বে আসতে চাওয়া নেতাদের নাম জোরশোরে শোনা গেলেও থানা আওয়ামী লীগের নেতাদের মধ্যে কমিটি প্রকাশে কোন রকম উদগ্রীব দেখা যাচ্ছে না। যার কারণে আটকে আছে সোনারগাঁ আওয়ামী লীগের ওয়ার্ড,ইউনিয়ন এবং থানা আওয়ামী লীগের কমিটি।  এন.হুসেইন/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন