Logo
Logo
×

রাজনীতি

কুতুবপুরে বিএনপি পারলেও পারেনি আ.লীগ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০২ মার্চ ২০২৩, ০৯:১৮ পিএম

কুতুবপুরে বিএনপি পারলেও পারেনি আ.লীগ
Swapno


# ঐক্য থাকায় খরা কেটেছে বিএনপিতে


বাংলাদেশে শক্তিশালী দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ বিএনপি। তবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিগত দিনে তিনবার ক্ষমতায় থাকলেও টানা ১৫ বছরের ক্ষমতায় নেই। তবে দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগ ক্ষমতায় থাকা সত্ত্বেও অনেক জায়গাতে  ত্যাগী নেতাকর্মীদের মুল্যায়ন করতে ব্যর্থ হয়েছে কমিটি দিতে ব্যর্থ হয়েছে।

 

 

তেমনী নারায়ণগঞ্জেও রয়েছে এমন অনেক ইউনিয়ন যেখানে রয়েছে দীর্ঘদিন কমিটি না হওয়ার ব্যর্থতা। তেমনি নারায়ণগঞ্জ সদর উপজেলার  কুতুবপুর একটি বৃহত্তর ইউনিয়ন যে ইউনিয়নটিতে জনসংখ্যা প্রায় ২ লাখেরও বেশি।এই ইউনিয়নটিতে বিভিন্ন দলীয় লোকজন থাকলেও এখানকার আওয়ামী লীগ নেতাকর্মীরা অনেকটা শক্ত অবস্থানে রয়েছেন।

 

 

তবে দেড় যুগেরও বেশি সময় যাবৎ কালীন কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি না হওয়ার কারনে যা অনেকটাই দূর্বল হয়ে পরেছে। দীর্ঘদিন কমিটি না হওয়ার কারনে সেই পুরাতন কমিটি দিয়েই কোনমতে চলছে ইউনিয়ন আওয়ামী লীগ।বেশ কয়েকবছর যাবৎ থানা কমিটির নেতৃবৃন্দরা কমিটি গুলো করে দেওয়ার কথা বললেও তা এখনো দেওয়া সম্ভব হয়নি।

 

 

তবে  দীর্ঘদিন দল ক্ষমতায় থাকা সত্তেও  এ কমিটি না হওয়ায় বিভিন্ন সময় নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছে।এদিকে  থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা বলেছেন ওয়ার্ড কমিটি গুলো শেষ না হওয়ার কারনে ইউনিয়ন কমিটি হচ্ছে না কিন্ত আমরা প্রত্যেকটি ইউনিয়নে ওয়ার্ডের সদস্যর জন্য ফরম দিয়েছে।আর এই ওয়ার্ড কমিটি গুলো শেষ হলেই ইউনিয়ন কমিটি গুলো করা হবে।

 

 

অনেক নেতাকর্মী মনে করছেন, পুরাতন কমিটি বাদ দিয়ে নতুন কমিটি করা দরকার তারা এটাও মনে করছেন এই কমিটি যদি পুনরায় থাকে তাহলে কুতুবপুর আওয়ামী লীগ শক্তিশালী করা সম্ভব নয়।তাই দূরদিনে যারা আওয়ামী লীগের জন্য আন্দোলন সংগ্রাম করেছেন রাজপথে থেকে জুলুম অত্যাচারের শিকার হয়েছেন সেই সকল ত্যাগী নেতাকর্মীদের এই কমিটিতে স্থান দেওয়া হোক।

 

 

তবে এখন কুতুবপুর আওয়ামী লীগের লড়াদশা দেখা দিয়েছে এর কারন হচ্ছে কুতুবপুরে আওয়ামী লীগের নেতাদের নেই কোন ধরনের মূল্যায়ন নেই। এক যুগেরও বেশি সময় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা সত্বেও অনেক আওয়ামী লীগ নেতা এখনো কষ্ট করে প্রতিটি দিন পার করতে হয়।

 

 

কুতুবপুর  আওয়ামী লীগের মধ্যে দেখা গেছে কোন মিল নেই মাঝে মাঝে থানার নেতাদের দেখানোর জন্য তারা এক থাকে সেই পর্যন্তই তাদের চালান।শুধু তাই নয় কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন তার নিজস্ব কোন শক্তি নেই নেতাদের কিভাবে উজ্জীবিত করতে হয়।

 

 

তাই অনেকেই মনে করছেন কুতুবপুর আওয়ামী লীগে এমন একজন আশা দরকার যে কুতুবপুর আওয়ামী লীগকে আরও শক্তিশালী করবে এবং দলীয় নেতাকর্মীদের সুখে দুখে সব সময় পাশে খাকবে। 

 

 

অন্যদিকে কুতুবপুর আওয়ামী লীগের কমিটিতে জামাতের লোক ঢুকানোর চেষ্টা করা হচ্ছে আর এই জামাতের লোক কুতুবপুর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মানিক চাঁনের গাফলতির কারনে কমিটিগুলো দিতে দেরি হচ্ছে এমটাই মনে করছেন আওয়ামী লীগের নেতাকর্মী। শুধু তাই নয় কুতুবপুর আওয়ামী লীগে নেতাকর্মীরা দলীয় কার্যক্রমে কেউ তেমনটা সক্রিয় নয়।

 

 

সবাই নিজ নিজ ব্যবসা নিয়েই ব্যস্ত সময় পার করছেন আাবার অনেকই আওয়ামী লীগের নাম বিক্রি করে বিএনপিকে সাথে রেখে এলাকায় ভূমিদস্যুতা শুরু করে দিয়েছে।আবার কেউ কেউ আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে এলাকায় গড়ে তুলেছে মাদকের আখড়া । তবে অনেক নেতাকর্মী মনে করছেন একজন সঠিক নেতৃত্বের মাধ্যমে কুতুবপুর আওয়ামী লীগ সুসংগঠিত করা সম্ভব।

 

 

তবে এ বিষয়ে কুতুবপুরের ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন বলেন, কমিটিটা দিতে অনেকটা বিলম্ব হচ্ছে এর কারন হলো অনেক জামাতের লোক এই কমিটিতে ঢুকে গেছে তাই এদেরকে সরিয়ে নতুন করে সদস্য সংগ্রহ করা হচ্ছে । আর এই সকল দায়িত্ব আমাদের সাধারন সম্পাদকের কাছে দেওয়া আছে ২ নং ওয়ার্ডে বেশি সমস্যা হচ্ছে।

 

 

আশা করছি আগামী এক দের মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়ে যাবে। এ বিষয়ে কুতুবপুর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মানিক চাঁন জানান, কবে কমিটি হবে এ বিষয়ে আমি কিছু জানিনা আমি কোন ধরনের দায়িত্বে নেই কমিটি দিতে।

 

 

অনেক নেতাকর্মীদের সাথে কথা বলে যানা যায় কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগে নেতাকর্মীদের একে অপরের অন্যদিকে ১৫ বছর ক্ষমতায় না থাকা সত্তেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুতুবপুর ইউনিয়ন কমিটি সম্পন্ন হয়েছে এদের মধ্যে কুতুবপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক বিল্লাল হেসেন ও আনোয়ার হোসেনকে সদস্য সচিব করা হয়।

 

 

দীর্ঘ পনের বছর পর গত ১৭ ই ফেব্রুয়ারি কুতুবপুর বিএনপি বিএনপির আহবায়ক কমিটি ঘোষনা করেন ফতুল্লা থানা বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম টিটু ও সদস্য সচিব এডভোকেট বারী।

 

 

তাদের স্বাক্ষরিত ফতুল্লা থানা বিএনপির দলীয় প্যাডে এ অনুমোদন দেন। জানা যায়, এই দীর্ঘ সময়ে বিভিন্ন হামলা মামলার শিকার হয়েও আন্দোলন সংগ্রামের মাধ্যমে নেতাকর্মীদের উজ্জীবিত রেখে দলীয় কার্যক্রম সঠিক ভাবে পালন  করে যাচ্ছে ।

 


 
তবে এক সূত্রে জানা যায় কুতুবপুরে আওয়ামী লীগের ঐক্য না থাকার কারণেই কমিটি গুলো দেওয়া হচ্ছেনা । তবে এর কারনে অনেক নেতা-কর্মীরাই মনে  করছেন কুতুবপুরের এই সমস্যার কারণে দলের বদনাম হচ্ছে।  এন.হুসেইন/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন