Logo
Logo
×

রাজনীতি

মহানগর যুবদলও তছনছ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৩ মার্চ ২০২৩, ০৮:৩৫ পিএম

মহানগর যুবদলও তছনছ
Swapno

# যুবদলে পদলেহনের মুলা ঝুলিয়ে বলির পাঠা

 

 

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ভাঙ্গন গড়ার খেলায় সাখাওয়াত-টিপু বলয় থেকে বের হয়েই একের পর এক গোমড় ফাঁস করছেন এবং তাদের অসহায়ত্বের কথা প্রকাশ করছে মহানগর আহবায়ক কমিটি বেশ কয়েকজন নেতা। তবে এবার অঙ্গসংগঠনের নেতাদের কাছ থেকেও যেকোন সময় সাখাওয়াত-টিপু বলয়ের বিরুদ্ধে ভিতরগত গোমর বিস্ফোরিত হতে পারে।

 

কারণ নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অর্ন্তগত সকল অঙ্গসংগঠনের নেতাদেরও সাখাওয়াত-টিপু বলয়ে জিম্মি করে রেখেছে পদলোহনের স্বপ্ন দেখিয়ে। তবে এ রূপরেখা নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নেতাদের উপর প্রয়োগ করে বসে আছে সাখাওয়াত-টিপু বলয়। কারণ মহানগর যুবদলের শীর্ষ পদে আসতে চাওয়া সকল নেতাদেরই পদলোহনের মুলা ঝুলালেও বেশ কয়েকজনকে বলির পাঠা বানানোর ছক একে বসে আছে। আর এই ছক বেশ কয়েকদিন আগে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

 

সূত্র বলছে, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বর্তমানে মূল চালিকা শক্তিই হচ্ছে সহযোগী সংগঠনগুলো এর মধ্যে সবচেয়ে শক্তিশালী সংগঠনই হল নারায়ণগঞ্জ মহানগর যুবদল। কারণ মহানগর যুবদলের প্রথম শারীর পদ প্রত্যাশী নেতাদের প্রত্যেকেরই স্ব স্ব স্থান থেকে নেতৃত্বের গুণাবলী রয়েছে তাদের প্রত্যেকেরই রয়েছে বিশাল সংখ্যক কর্মী সমর্থক সংগঠন পরিচালনায় ব্যাপক প্রভাব রয়েছে। যার কারণে এই সংগঠনের কমিটি গঠনে সবচেয়ে বেশী উদগ্রীব হয়ে আছে মহানগর বিএনপির শীর্ষ দুই নেতা। নারায়ণগঞ্জ মহানগর যুবদলের বর্তমান কমিটি নিয়ে বিতর্কের কোন সীমা নেই।

 

যার কারণে বেশ কয়েকবার মহানগর যুবদলের নবরূপে সাজিয়ে কমিটি গঠনের গুঞ্জন উঠতে থাকে। তবে গত মাসের মাঝামাঝি সময়ে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কমিটি গঠনে মহানগর বিএনপির সদস্য সচিবের পছন্দের নেতাদের পদায়নের জন্য কেন্দ্রে নাম পাঠানোর অভিযোগ গণমাধ্যমে প্রকাশ পায়। এতে করে মহানগর যুবদলের অগ্রভাগের নেতারাই ফুঁসে উঠে। কারণ মহানগর যুবদলে বর্তমানে নেতৃত্বে থাকা এক বিতর্কিত নেতা ফের পদে বসানোর জন্য অযাচিত হস্তক্ষেপে মহানগর যুবদলের নেতাদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করেছে। কারণ মহানগর যুবদলের সংগঠন পরিচালনায় যোগ্যতা সম্পন্ন একাধিক নেতা থাকা সত্ত্বেও আবার সেই বিতর্কিত নেতাকে পদে বসাতে সদস্য সচিবের অযাচিত হস্তক্ষেপ ভাবিয়ে তুলেছে মহানগর যুবদলের নেতাদের।

 

কারণ মহানগর যুবদলের রাজনীতিতে লন্ডভন্ড করার নেপথ্যে থাকা এক বিশেষ নেতাকর্মীদের পদে বসাতে উঠে পরে লেগেছে মহানগর বিএনপির সদস্য সচিব। যার কারণে মহানগর যুবদলের নেতৃত্বে আসতে চাওয়া সাবেক ছাত্রনেতা এবং দীর্ঘদিন ধরে মহানগর যুবদলের সাথে জড়িত নেতাদের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। যার কারণে যেকোন সময়ে তাদের মহাগর যুবদলের বেশকয়েকজন নেতা সাখাওয়াত-টিপু বলয়ের যুবদলকে নিয়ে আঁকা ছককে লেপ্টে দিতে পারেন। এমনটাই গুঞ্জন চলমান রয়েছে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের রাজনীতিতে।

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন