টিপুর বিরুদ্ধে পদবাণিজ্যের অভিযোগ টিটুর
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৫ মার্চ ২০২৩, ১২:৫২ পিএম
# আমাকে পদের লোভ দেখিয়ে ৫০ হাজার টাকা চেয়েছে: টিটু
# এই ছেলেটা এতোদিন কোথায় ছিল : এড. টিপু
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির কমিটি হওয়ার পর থেকেই দফায় দফায় নানা বিতর্কের তৈরি দিয়ে যাচ্ছে মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু। তিনি মহানগর বিএনপিকে ধীরে ধীরে ছন্নছাড়া করে ফেলছে। অপর দিকে মহানগর বিএনপি‘র সকল নেতাকর্মীরা টিপুর ব্যর্থতায় কমিটি থেকে বেড় হয়ে বিভক্ত হওয়া মুকুল বলয়ের সাথে যুক্ত হচ্ছে। যে কারণে টিপু বলয় রসাতলে মুকুল বলয় শক্তিশালী। এবার আবার উঠে আসলো টিপুর নামে আরেক অভিযোগ।
টিপু ও সাখাওয়াত কয়েকদিন আগে বন্দর থানা ও সদর থানা বিএনপির কমিটির অনুমোদন দিয়েছেন। সেই সময় সদর থানা বিএনপি‘র কমিটি গঠনের সময়ের এক অভিযোগ উঠেছে টিপুর বিরুদ্ধে তিনি নাকি সদর থানা বিএনপির কমিটিতে একটি পদে রাখার কথা বলে মহানগর যুবদলের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাশেদুল ইসলাম টিটুর কাছে পঞ্চাশ হাজার টাকা দাবি করেছেন।
গতকাল মহানগর বিএনপি‘র বিদ্রোহী নেতাদের পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে বক্তব্যে দেওয়ার সময় টিটু বলেন, আমি বিএনপি করি প্রায় ২২ থেকে ২৪ বছর যাবৎ। আর এই পর্যন্ত আমি রাজপথে আছি। খালেদা জিয়ার আদর্শিত একটি সৈনিক হিসেবে। বিশ থেকে ২৫ দিন আগে মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ টিপু সে আমাকে হঠাৎ ফোন দিয়ে হোসেয়ারি সমিতিতে নিয়ে গেল। তখন আমি গেলাম সে আমাকে বলতাছে সদর থানা বিএনপির ভিতরে তোকে রেখে দেই।
তুই আমাকে পঞ্চাশ হাজার টাকা দে। তখন আমি তাকে বললাম ভাই আমি এতো বছর যাবৎ রাজপথে রয়েছি। আমি কিভাবে আমার কাছ থেকে ৫০ হাজার টাকা চাইলেন। কমিটিতে কি টাকা দিয়ে স্থান পাওয়া লাগবে আমাদের আমরা পুরনো রাজনীতিবীদ নতুন না। তখন আমি কেন্দ্রীয় কমিটির আব্দুস সালাম ভাইকে ফোন দিলাম দিয়ে তখন সব উনাকে বললাম পুরো বিষয় খুলে তখন উনি আমাকে বললো তুমি তোমার ছবি আমাকে পাঠিয়ে দেও আমি বিষয়টা দেখছি।
আমি দীর্ঘদিন টিপু ভাইয়ের সাথে রাজনীতি করেছি। কিন্তু তিনি সেটা না দেখে কিভাবে টাকার লোভে পরে আমার কাছ থেকে বাণিজ্য করতে চাইলো আমি বুঝতে পারছি না। এ বিষয়ে যুবদল নেতা টিটুর কিছু ঘনিষ্টজনদের কাছ থেকে জানা যায়, টিপুর সাথে এই যুবদল নেতা টিটুর বিগত দিন থেকেই অনেকটা ভালো সুসম্পর্ক ছিল। কিন্তু হঠৎ তিনি তার কাছ থেকেও বানিজ্যে করতে চাইলো এটা আমাদের সর্বক্ষনে ভাবায়। আমরা তার কাছ থেকে আরো জানতে পারলাম উনি নাকি ল্যাপটপ কিনার জন্য তার কাছ থেকে পদের নাম বিক্রি করে বানিজ্যে করতে চেয়েছিল।
এ বিষয়ে মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু যুগের চিন্তাকে বলেন, আমি ৩৮ বছর যাবৎ রাজনীতি করি। পদ যারা বিক্রি করে তাদের কে ঘৃনা করি। আমি বলতে চাই যারা পদ বিক্রি করে খায় তারা তাদের বাবা-মার রক্ত খায়। আর আমি যদি এমনটি করে থাকি আমি আমার বাবা-মার রক্ত খাই। আর আজকে উনি যে কল্প কাহিনী বানিয়ে আমার নামে এই অভিযোগটি দিল উনি কে। থানায় ওর নামে কি হিসেবে লিষ্ট আছে আগে সেটা জেনে নেন। তাকে সকলেই ছিনতাই বাজ হিসেবে চিনে।
আর যদি একজন ছিনতাই বাজকে যদি বিদ্রোহীদের দলে ভিড়িয়ে এই সমস্ত কিছু বলানো হয়। আর আমি কখনো এই পদ বাণিজ্যে করিনি। আপনি নারায়ণগঞ্জের সকলকে জিজ্ঞাসা করে নিতে পারেন আমি কেমন। আমি বলি এই ছেলেটা এতোদিন কোথায় ছিল। তাকে সকলে ব্যবহার করে। আর এইসব মিথ্যা বানায়োট কল্প কাহিনী ষড়যন্ত্রমূলক।
এস.এ/জেসি


