টিপুর বিরুদ্ধে কেন্দ্রে অভিযোগ অডিও ভাইরাল
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৭ মার্চ ২০২৩, ০১:০৪ পিএম
# কেন্দ্রে ডেকে নেয়া হবে দুইজনকে
বর্তমানে মহানগর বিএনপির বিতর্কিত নেতা হিসেবে পরিচিতি লাভ করেছেন মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু। কমিটি পাওয়ার পর এই টিপু দল গোছানোর জন্য ব্যাপক হাঁক ডাক শুরু করে। নেতাকর্মীদের উজ্জ্বীবিত করতে চেয়েছিল। ধীরে ধীরে ৩ থেকে ৪ মাস গেলেই নানা বিতর্কে জাড়িয়ে পরে সদস্য সচিব। আর নেতাকর্মীদের সাথে খারাপ আচরণ শুরু করে। যার কারণে নেতাকর্মীরা টিপুকে কোন্দলের কান্ডারি বলে কমিটি ছাড়া শুরু করেছে।
ইতিমধ্যেই এক গেলে ও আরেক বাকি কয়েকজন তাদের বলয় ত্যাগ করার পথে। এখন আবার টিপুর বিরুদ্ধে পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে পদবানিজ্য করতে চাওয়ার অভিযোগ উঠেছে। আর সেই অভিযোগে উত্তেজিত হয়ে উঠেছে মহানগর বিএনপির টিপু বলয়রা। টিপুর বিরুদ্ধে এই অভিযোগ কেন্দ্র পর্যন্ত পৌঁছে গেছে। আর বিএনপির কেন্দ্রীয় নেতারা অতিশীগ্রই টিপুকে ডেকে নিয়ে অভিযোগের সুরাহা করবেন। এর আগে ৪ মার্চ ডিআইটিতে সদর থানা বিএনপির পদযাত্রা কর্মসূচি পালন করা হয় সেখানে উপস্থিত ছিল।
মহানগর বিএনপির বিদ্রোহী শত শত নেতৃবৃন্দ। তখন সকলেই পদযাত্রার বিষয়ে বক্তব্যে দিচ্ছিলেন। কিন্তু হঠাৎ মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি রাশেদুল ইসলাম টিটু বক্তব্যে রাখেন আর তিনি টিপুর বিরুদ্ধে তার কাছে পদ বানিজ্যে করতে পঞ্চাশ হাজার টাকা চাওয়ার অভিযোগ জানিয়েছেন। তার পর থেকেই নেতাকর্মীরা মহানগর বিএনপিকে নিয়ে নানা আলোচনা সমালোচনা করছে। আর সকলেই বলছে টিপুর কারণে মহানগর বিএনপি অভিযোগের কান্ডারীতে পরিনত হয়েছে।
ভাইরালকৃত অডিওতে শোনা গেল, বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ টিপুর বিরুদ্ধে অভিযোগকারী মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি রাশেদুল ইসলাম টিটুকে মুঠোফোনে কল দিয়ে। তাকে জিজ্ঞাসা করলো মহানগর বিএনপির সদস্য সচিব টিপু কি তোমার কাছে কোন টাকা চেয়েছিল। তখনই টিটু তাকে বলে লিডার আমার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকার দাবি করেছিল আর বলেছিল দিলে সদর থানা কমিটিতে আমাকে রাখা হবে।
কেন চেয়েছে তুমিতো সর্বক্ষেত্রে রাজপথে আমাদের সাথেই আন্দোলন সংগ্রামে দীর্ঘদিন যাবৎ রয়েছো। তাহলে কেন তোমার কাছে পঞ্চাশ হাজার চাইলো। তিনি আরো বলেন, এই সমস্ত কথা বার্তা কারো কাছে আর বইলো না। মানুষের ইজ্জত এভাবে নষ্ট কইরো না। আর তুমি টিপুর নামে একটি লিখিত কম্পিলিন আমাকে দাও তাহলে আমি তোমাকে আর টিপুকে কেন্দ্রে ডেকে আনবো।
এস.এ/জেসি


