বঙ্গবন্ধুর দেয়া ভাষণটিই ছিলো বাঙ্গালীর মুক্তির সনদ : নান্নু
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৯ মার্চ ২০২৩, ০৩:৩৮ পিএম
ঐতিহাসিক ৭ই মার্চ। ১৯৭১ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন রেইসকোর্স ময়দান বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। এই বিশেষ দিবস উপলক্ষ্যে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থিত সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে মঙ্গলবার বিকেলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু বলেন, ‘এই বিশেষ দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রাণভরে স্মরণ করছি। ১৯৭১ সালের ৭ই মার্চে বঙ্গবন্ধুর দেয়া ভাষণটিই ছিল বাঙ্গালী জাতির মুক্তির সনদ ও বাঙ্গালীর স্বাধীনতা আন্দোলনের ঘোষণা।
এই ভাষণটির মধ্যে আন্তর্জাতিক তাৎপর্য রয়েছে বিধায় ইউনেস্কো এই ভাষণটিকে ‘বিশ্ব প্রামান্য ঐতিহ্য’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। যার জন্য আমরা জাতি হিসেবে গর্বিত। ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে তার সেই ভাষণটি সেদিন শোনার জন্য সারা বাংলাদেশ থেকে কয়েক লক্ষ জনতা তৎকালীন রেইসকোর্স ময়দানে জড়ো হয়েছিলেন।
ঢাকার বাইরের অনেক জেলা থেকে মানুষ পায়ে হেটে সেদিনের সেই ভাষণ শুনতে এসেছিলেন। সেদিন বাংলাদেশের মানুষকে যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকার আহবান জানান বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর আহবানে মুক্তিযোদ্ধারা যুদ্ধে ঝাপিয়ে পড়েছিলেন এবং বাংলাদেশকে স্বাধীন করেছিলেন।
তাই এই বিশেষ দিনে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি’। সাবেক সংসদ সদস্য ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া।
প্রধান বক্তা হিসেবে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ মাসুদুর রহমান মাসুম উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তাছাড়া এসময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সী, সনমান্দী ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ।
বারদী ইউপি চেয়ারম্যান লায়ন বাবুল, মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, আওয়ামী লীগ নেতা আশরাফুজ্জামান, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাসরিন সুলতানা ঝরা, আওয়ামী লীগ নেতা এড. ফজলে রাব্বি, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মোহাম্মদ হোসাইন, পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক ফিরোজ্জামান মোল্লা।
আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান মিয়া, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, সহ-সভাপতি মতিউর রহমান ও আরমান মেরাজ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক নেকবর হোসেন নাহিদ, সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রবিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদ প্রত্যাশি মামুন আহমেদ রাশেদ।
সাদিপুর ইউপি’র প্যানেল চেয়ারম্যান আল আমিন, সোনারগাঁ পৌরসভা যুবলীগের সভাপতি আসাদুল ইসলাম, যুগ্ম সম্পাদক আব্দুস সালাম, মোগরাপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুর রহমান সজীব, পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ, নোয়াগাঁও ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু হানিফ ভূঁইয়া।
জামপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সামছুল আলম, সনমান্দী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সোলায়মান সুজন, মোগরাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম সাগর সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এন.হুসেইন/জেসি


