বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে স্বেচ্ছাসেবক লীগের পুষ্পস্তবক অর্পণ
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৯ মার্চ ২০২৩, ০৩:৪৬ পিএম
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পক্ষে পুষ্পস্তবক অর্পন করেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও নাসিক মেয়র ডা.সেলিনা হায়াৎ আইভী।
গত মঙ্গলবার (৭ই মার্চ) সকাল ১০টায় ২নং রেল গেটস্থ জেলা ও মহানগর আওয়ামীলীগের কার্যালয়ে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই, বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য এড.আনিসুর রহমান দিপু।
সাবেক জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সাবেক সংসদ সদস্য এড.হোসনে আরা বাবলী, মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জি.এম. আরাফাত, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা ভিপি জামির হোসেন রনি, সদর থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি শফিউল বাশার বাবু।
গোগনগর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সালমান সিকদার, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা মো.জুয়েল খান, মো.আকরাম হোসেন, মো.সাগর রেজা, মো.মুজাহিদুল ইসলাম আলিফ, মো.জাহিদ হোসেন, মো.রতন সিকদার, মো.বাবুল হোসেন, নিলয় দাস, আরিয়ান সাহা, বাস্তব সাহা সহ জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ। এন.হুসেইন/জেসি


