ভিপি বাদলের নেতৃত্বে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১০ মার্চ ২০২৩, ০৪:০৫ পিএম
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড.আবু হাসনাত মো.শহিদ বাদলের নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গত মঙ্গলবার (৭ই মার্চ) দুপুর ১২টায় ২নং রেল গেটস্থ জেলা ও মহানগর আওয়ামীলীগের কার্যালয়ে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড.আবু হাসনাত মো.শহিদ বাদলের উদ্যোগে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় আলোচনা সভায় এড.আবু হাসনাত মো.শহিদ বাদল বলেন, ৫২ এর ভাষা আন্দোলন, ৫৪ যুক্তফ্রন্ট, ৫৮ এর আইয়ুব বিরোধী আন্দোলন, ৬৬ এর ৬দফা আন্দোলন, ৬৯এর গণঅভ্যুথার ও ৭০ এর নির্বাচনে নিরস্কুশ জয় প্রত্যেকটি বিষয়কে শক্তি হিসেবে নিয়ে বঙ্গবন্ধু ৭ই মার্চে ঐতিহাসিক যে ভাষণ দিয়েছিলেন তা ছিল বাঙ্গালী জাতির মুক্তির সনদ।
তিনি আরও বলেন, ২০১৭ সালে ৩০শে অক্টোবর বঙ্গবন্ধুর সেই মহান ভাষণ ইউনেস্কোর ডকুমেন্টারি হেরিটেজ বা বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি লাভ করে। দেশবাসি কে জাগ্রত করার লক্ষ্যে নিপীড়িত জনতার মুক্তির লক্ষ্যে স্বাধীনতা অর্জনের লক্ষ্যে জাতি গঠনের লক্ষ্যে বঙ্গবন্ধুর ভাষণ অপরিসীম প্রভাব বিস্তার করে আপাময় বাঙ্গালীর মনে।
বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণে নি:সন্দেহে বাঙ্গালী জাতির স্বাধীনতা যুদ্ধে উজ্জীবিত করার মন্ত্র শক্তি হিসেবে কাজ করেছিল। এ সময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক ডা.আবু জাফর চৌধুরী বিরু, সাবেক সংরক্ষিত মহিলা সংসদ সদস্য এড.হোসনে আরা বাবলী।
সাবেক শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ফেরদৌসি আলম নীলা, নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মো.জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক পরেশ চৌধুরী।
সিনিয়র সহ-সভাপতি আবদুল্লাহ আল সাঈফ, সহ-সভাপতি মো.হুমায়ুন কবির বাবু, মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি নুরুজ্জামান জিকু, সহ-সভাপতি হায়দার আলী সহ প্রমুখ। এন.হুসেইন/জেসি


