# কীভাবে কমিটি হবে কেউ জানেনা
সহসাই নারায়ণগঞ্জ মহানগরের ৩টি ওয়ার্ডের অর্ধ কমিটির পদ প্রত্যাশী নেতারা কমিটি পূর্ণতার মুখ দেখতে না পাড়ায় পড়েছেন বিপাকে। সম্মেলনের প্রায় দুমাস অতিক্রম হতে চললেও অর্ধ কমিটিগুলো পূর্ণতা দিতে কোন রকম আশা স্বরূপ বাণী শোনাতে পারেনি মহানগরের শীর্ষ নেতারা।
দীর্ঘদিন ধরে ওয়ার্ড কমিটি গঠনের কার্যক্রম আটকে থাকায় হতাশায় ভুগছেন অর্ধ কমিটির পদ প্রত্যাশী নেতারা। যার কারণে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও মহানগরের শীর্ষ নেতাদের কাছ থেকে এখনো নির্দিষ্ট কোন রকম সিদ্ধান্ত না পাওয়ায় উদ্বিগ্ন ওয়ার্ডের নেতৃত্বে আসতে চাওয়া নেতারা।
সূত্র বলছে, ২০২৩ সালের ৮ জানুয়ারি মহানগর আওয়ামীলীগের কার্যকারী সভায় নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের ১১-২৭ ওয়ার্ডের কমিটি গঠনের কার্যক্রম গ্রহণ করা হয়। প্রথমেই বন্দর অঞ্চলের ২৬নং ওয়ার্ডের সম্মেলনের মাধ্যমে ওয়ার্ড কমিটি গঠনের কার্যক্রম শুরু করেন। কিন্তু ২৬ নং ওয়ার্ডে মেসবাউদ্দিনকে সভাপতি হিসেবে ঘোষনা করতে পেড়েছেন।
এর মধ্যে ২৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক প্রার্থী মনির হোসন ও আক্তার হোসেন থাকলেও গত ১৩ জানুয়ারি ২৬,২৭ ওয়ার্ডে সম্মেলনে ব্যাপক হট্রোগোল দেখা দিলে সাধারণ সম্পাদকের নাম ঘোষণা না দিয়েই মহানগরের শীর্ষ নেতারা সম্মেলন স্থল ত্যাগ করেন।
এছাড়াও ১১ নং ওয়ার্ডের সম্মেলনে সাধারণ সম্পাদক হিসেবে জসিমউদ্দিনের নাম ঘোষণা করলেও সভাপতির নাম ঘোষণা করতে পারেনি। তবে সভাপতি পদে হেনা এবং কামাল নামে দুজন শক্তিশালী প্রতিদ্বন্দ্বী থাকা সত্ত্বেও একাধিক প্রার্থী থাকার অযুহাতে সভাপতি নাম ঘোষনা করতে পারেনি মহানগরের শীর্ষ নেতারা জানিয়ে দেন।
অপরদিকে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের ১৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলনে সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করতে পারলেও সভাপতি নাম ঘোষণা করতে পারেনি। ১৭ ওয়ার্ডে সভাপতি পদে আনিস আহমেদ এবং মন্টুসহ আরো বেশ কয়েকজন প্রার্থী ছিল এখানে একাধিক প্রার্থীর অযুহাতে মহানগরের নেতারা তড়িগড়ি করে অর্ধ কমিটি করে চলে আসে।
যার কারণে পূর্ণতা পায়নি মহানগরের ১৭ নং ওয়ার্ডের কমিটি। তবে সম্মেলন থাকা বেশীরভাগ ওয়ার্ডের নেতাকর্মীরা মন্তব্য করেছিলেন সম্মেলনে নেতা নির্বাচনে বাঁধা ছিল কোথায় যে কমিটি পূর্ণতা পায়নি। কিন্তু মহানগরের অর্ধ কমিটি করা ওয়ার্ডের পদ প্রত্যাশী নেতাদের সাথে কথা বলে জানা গেছে, কমিটি গঠনের ব্যাপারে নির্দিষ্ট ভাবে কমিটি পূর্ণতা দেয়ার জন্য আশ্বস্ত করতে পারেনি মহানগরের শীর্ষ নেতারা।
কবে নাগাদ দায়িত্ব পেতে যাচ্ছি সে বিষয়ে আমাদেরও রয়েছে সংশয়ে। কারণ মহানগরের সভাপতি এবং সাধারণ সম্পাদকের উপর নির্ভর করেই আমরা অপেক্ষমান আছি কবে নাগাদ আমাদের অর্ধ কমিটিগুলো পূর্ণতা দিবে। এভাবে দুমাস অতিক্রম যেতে চললেও মহানগরের সভাপতি এবং সাধারণ সম্পাদক কমিটির পূর্ণতা দিতে আগ্রহী মনোভাব দেখতে না পাড়ায় উদ্বিগ্ন মহানগরের ৩টি ওয়ার্ডের অর্ধ কমিটির ওয়ার্ডে নেতৃত্বে আসতে চাওয়া নেতারা। এন.হুসেইন/ জেসি


