Logo
Logo
×

রাজনীতি

শ্রমিকলীগের পাল্টাপাল্টি অভিযোগ নিয়ে নেতাদের বক্তব্য

Icon

এম সুলতান

প্রকাশ: ১১ মার্চ ২০২৩, ০৫:০৯ পিএম

শ্রমিকলীগের পাল্টাপাল্টি অভিযোগ নিয়ে নেতাদের বক্তব্য
Swapno


# যারা প্রতিবাদ করছে তারা খুব নিচের লেভেলের কর্মী: আব্দুল কাদির
# সে কখনো শ্রমিকলীগ করে নাই : হুমায়ুন কবির

 

নারায়ণগঞ্জ জেলা শ্রমিকলীগ নিয়ে সাধারন নেতা কর্মীদের মাঝে চলছে নানা ধরণের হিসাব নিকাশ কারণ কমিটি ছাড়া নেতার নেতৃত্ব নিয়ে চলছে নানা ধরনের গুনজন। শ্রমিক লীগের মুৃৃল ধারায় রাজনীতি না করেও কমিটিতে সম্পাদক বনে গেছে নারায়ণগঞ্জ জেলার অনেক নেতারা।

 

 

জাতীয় নির্বাচনকে সামনে রেখে ঘর ঘোছাতে ব্যস্ত ক্ষমতাশীন দল বাংলাদেশ আওয়ামী লীগ তার সাথে মিলরেখে এরই ধারাবাহিকতায়, জেলায় সম্মেলনের মাধ্যমে চলছে আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের কমিটি গঠনের প্রক্রিয়া। পুরোদমে চলছে, কমিটি গঠনের তোর-জোর। আওয়ামী লীগের সহযোগী সংগঠন শ্রমিক লীগে দেখা দিয়েছে নানা অভিযোগ-পাল্টা অভিযোগ।

 

 

নারায়ণগঞ্জ জেলার সাবেক সম্মেলন প্রস্তÍুতি কমিটি আহ্বায়ক আব্দুল কাদির ও সদস্য সচিব কামাল হোসেন এর বিরুদ্ধে। এবং অবৈধ কমিটি মাধ্যমে সম্মেলন না করার জন্য একটি প্রতিবাদ সভা করেন তাতে করে আগামী ১১ই মার্চ জেলা শ্রমিক লীগের সম্মেলনের স্থগিত করা হয়।

 

 

জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় সভাপতি ও সধারন সম্পাদক এর কাছে নারায়ণগঞ্জ জেলা ও আদমজী আঞ্চলিক কমিটি নামে নানা ধরনের অভিযোগ পাওয়াতে তাদের কমিটি বাতিল করে ০৩/০২/২০২২   প্রজ্ঞাপন জারি করে। কেন্দ্রীয় নেতাদের নিদেশ না মেনে আগামী ১১ই মার্চ সিদ্ধিরগঞ্জের গোদনাইলে সফুরা খাতুন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের সম্মেলনের আয়োজন করা হয়েছে।

 

 

যেখানে স্থানীয় সংসদ সদস্যসহ শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। তবে সম্মেলন বন্ধ করার জন্য নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের সাবেক আংশিক নেতৃবৃন্দরে সমন্বয়ে জেলা শ্রমিক লীগের ব্যানারে গত রবিবার (৫ মার্চ) বিকেলে ২নং রেলগেট নারায়ণগঞ্জ আওয়ামীলীগ পাটি অফিসের সামনে মানববন্ধনে এ অভিযোগ করেন।  

 

 

জানা যায়, ২০২১ সালের ১ অক্টোবর আবদুল কাদিরকে আহ্বায়ক ও কামাল হোসেনকে সদস্য সচিব করে জেলা শ্রমিক লীগের ২৭ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি নূর কুতুব মান্নানের সুপারিশে সাধারণ সম্পাদক আজম খসরু কমিটির অনুমোদন দেন।

 

 

অনুমোদন দেয়ার দুই দিন পরেই ৩ অক্টোবর এটির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে কমিটির পদবঞ্চিত নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করে, শ্রমিক লীগের কোন কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল না এবং সংগঠনের ত্যাগীদের বাদ দিয়ে এই কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

 

 

সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ হুমায়ুন কবির যুগের চিন্তাকে বলনে, সম্মেলন প্রস্তুত কমিটিকে অবৈধ আখ্যা দিয়ে আরো বলেন নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের আহ্বায়ক কমিটিতে যাকে আহ্বায়ক করা হয়েছিলো, সে কোন নেতা না কারন সে কখনো শ্রমিক লীগের মূল ধারা রাজনীতি কখনো করেনাই। আমাদের কমিটি বিলপ্ত না করে ৬ মাসের জন্য একটি সম্মেলন প্রস্তুতি কমিটি আনেন।

 

 

কাদির ভাই সে কখনো শ্রমিকলীগ করে নাই আর সে শ্রমিকলীগের কোন সদস্যও না। সে ঢাকাতে  সোনালী ব্যাংকে চাকরি করতেন। তার বিরুদ্ধে আমরা তখন সংবাদ সম্মেলন করেছিলাম পরে কেন্দ্র থেকে আমাদের বললো যে এটাতো দিয়ে দিয়েছি ৬ মাস পরে আমরা এটা উঠিয়ে নিবো। তার পরে এটা উঠিয়ে রেওয়া হয়।

 

 

কিন্তু সে কমিটি তো সম্মেলন করতে পারে না আমাদের মুল দাবী হলো তারা কোন সম্মেলন করতে পারবেনা তাই কেন্দ্রীয় কমিটি থেকে তাদের স্থগিত করাহয়। তাদের যে কমিটি ছিলো সেটা ৩ মাস আগে কমিটি বাতিল করা হয়েছে তার পরেও তারা কি ভাবে সম্মেলন করে।

 

 

জেলা শ্রমিক লীগের সাবেক সম্মেলন প্রস্তত কমিটির আহ্বায়ক আব্দুল কাদির যুগের চিন্তাকে বলেন, ০৯ /০২/২০২২ সালে সভাপতির কাছে আমি আবেদন করি। সম্মেলন প্রস্তুতি কমিটি ৪ মাসের মাথায় আমরা সম্মেলন করার জন্য সভাপতি নিজে রিসিভ করে রাখেন। তখন করোনা ছিলো বলেন তারা করতে দেয়নি বলেছে পরিস্থিতি ঠিক হলে আপনাদের জানানো হবে।

 

 

আমরা ১৬/০২/২০২৩ইং সভাপতি ও সাধারন সম্পাদক এর কাছে চিঠি দিয়েছি  সম্মেলন এর জন্য সেটি তার বাসায় সে নিজে রিসিফ করে রেখেছেন। আমাদের সম্মেলনে হাজার হাজার লোক হবে। আর রাস্তায় ১০/১৫ জন্য দাড়িয়ে প্রতিবাদ দিয়েছে কারণ তারা নাকি বলেছে তোমরা করো আমরা বাকিটা দেখছি তার পরে রাতে হঠাৎ করেই স্থগিত করেন কিন্তু আমার কথা হলো যদি আমাদের কমিটি না থাকতো তাহলে তো আর আমাদের চিঠি দিতো না কেন্দ্র থেকে।

 

 

সভাপিত সাহেব কেনো হঠাৎ এটা বন্ধ করেছেন সেটা সেই ভালো বলতে পারবে। আর এই কমিটি ও সম্মেলনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি শ্রমিক লীগের কমিটিতে নানা বহিরাগতদের প্রবেশ করিয়ে কমিটিকে দুর্বল করার অপচেষ্টা করা হচ্ছে। যারা এখন প্রতিবাদ করছে তারা খুব নিচের লেভেল এর কর্মী আবার তারা আমাদের কর্মীওনা।

 

 

তাই তাদের কথায় আমরা কিছু মনে করিনা। এমন একটি সময় বিএনপি-জামাত ও সরকার বিরোধীদের সাথে তাল মিলিয়ে ওই সব লোকজন দলের বদনাম করতে এসব কাজ করছে। এরা দলের ভালো চায় না। কেননা, বর্তমানে আমাদের ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে। কিন্তু তারা এটা না করে নানা অপচেষ্টায় লিপ্ত।   এন.হুসেইন/ জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন