Logo
Logo
×

রাজনীতি

মানববন্ধনে শাহীন-রিফাতের নেতৃত্বে জেলা কৃষকদলের অংশগ্রহণ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১১ মার্চ ২০২৩, ০৯:৩১ পিএম

মানববন্ধনে শাহীন-রিফাতের নেতৃত্বে জেলা কৃষকদলের অংশগ্রহণ
Swapno

 

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্য বৃদ্ধি ও বেগম খালেদা জিয়াসহ সকল নেতা-কর্মীদের মুক্তির দাবিসহ ১০ দফা আদায়ের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আয়োজিত মানববন্ধন সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক ড. শাহীন এবং সদস্য সচিব মোহাম্মদ কায়সার রিফাতের নেতৃত্বে বিশাল শো-ডাউন নিয়ে অংশগ্রহণ করেন।

 

শনিবার (১১ মার্চ) সকাল ১১টায় জেলা বিএনপি কতৃক আয়োজিত মানববন্ধনে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনের সড়কে নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক ড. শাহীন এবং সদস্য সচিব মোহাম্মদ কায়সার রিফাতের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেন। এসময়ে নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের নেতা-কর্মীরা ফেস্টুন- ব্যানারে সুসজ্জিত হয়ে কারাবন্দি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি চাই এবং সরকারের পদত্যাগ ও গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপণ্যের দাম কমানোসহ ১০দফা দাবিতে শ্লোগানে শ্লোগানে মানববন্ধনে অংশগ্রহণ করেন জেলা কৃষকদলের নেতৃবৃন্দ। জেলা বিএনপি কর্তৃক আয়োজিত মানববন্ধনে জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ গিয়াসউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আতাউর রহমান ঢালী। বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, তেল, চিনি, আটাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো, দমন-পীড়ন বন্ধ, সরকারের পদত্যাগ, সংসদ বাতিলসহ ১০ দফা দাবিতে যুগপৎ আন্দোলনের কর্মসূচি হিসেবে এই মানববন্ধন করেছে বিএনপি।

 

এ সময় নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক ড. শাহিন মিয়া ও সদস্য সচিব মোহাম্মদ কায়সার রিফাতের নেতৃত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ থানা কৃষকদলের সভাপতি এড.নজরুল, রূপগঞ্জ থানা কৃষকদলের সাধারন সম্পাদক মান্নান, আড়াইহাজার থানা কৃষকদলের সদস্য সচিব সাইদুর রহমান, সোনারগাঁ থানা কৃষকদলের সভাপতি ফজলুর রহমান মেম্বার, সোনারগাঁ থানা কৃষকদলের সাধারণ সম্পাদক সেলিম, ফতুল্লা থানা আহ্বায়ক শাহ আলম চৌধুরী, সদস্য সচিব রয়েল চৌধুরী, আমির হোসেন, আবু বকর সিদ্দিক, নাজমুল, সেন্টু, রাসেল সহ জেলা পর্যায়ের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন