জেলা বিএনপির মানববন্ধনে কবীর ও আহাদের নেতৃত্বে যুবদলের অংশগ্রহন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১১ মার্চ ২০২৩, ০৯:৪৪ পিএম
নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্য বৃদ্ধি ও বেগম খালেদা জিয়া সহ সকল নেতা-কর্মীদের মুক্তির দাবী সহ ১০ দফা আদায়ের দাবীতে কেন্দ্রীয় কর্মসূ্চীর অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আয়োজিত মানববন্ধন সফল করার লক্ষে রূপগঞ্জ তারাব পৌরসভা যুবদলের আহ্বায়ক আফজাল কবীর ও সদস্য সচিব কাজী আহমেদুল্লাহ আহাদের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে তারাব পৌরসভা যুবদলের অংশ গ্রহন। বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, তেল, চিনি, আটাসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানো, দমনপীড়ন বন্ধ, সরকারের পদত্যাগ, সংসদ বাতিলসহ ১০ দফা দাবিতে যুগপৎ আন্দোলনের কর্মসূচি হিসেবে এই মানববন্ধন করেছে বিএনপি।
গতকাল শনিবার (সকাল ১১টায়) জেলা বিএনপি কর্তৃক আয়োজিত মানববন্ধনে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনের সড়কে তারাব পৌরসভা যুবদলের বিশাল মিছিল নিয়ে অংশগ্রহন করেন। জেলা বিএনপি কর্তৃক আয়োজিত মানববন্ধনে জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ গিয়াসউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আতাউর রহমান ঢালী।
এ সময় কবীর ও আহাদের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন, তারাব পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাজী বাবুল, যুগ্ম আহ্বায়ক কুতুব উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন, যুগ্ম আহ্বায়ক মনির হোসেনসহ বিভিন্ন ওয়ার্ডের সদস্যবৃন্দ প্রমুখ।
এস.এ/জেসি


