Logo
Logo
×

রাজনীতি

ভয় পেলে রাজপথে থাকতাম না

Icon

যুগের চিন্তা  রিপোর্ট

প্রকাশ: ১২ মার্চ ২০২৩, ০৫:২৮ পিএম

ভয় পেলে রাজপথে থাকতাম না
Swapno


# সাবধান হয়ে যান, অতীতে যা করেছেন তার ফল কিন্ত পেয়েছেন


‘নারায়ণগঞ্জে সরকারী দলের রাজনীতিতে বিভক্ত’ বলে মন্তব্য করেছেন জেলা বিএনপির আহবায়ক মুহাম্মদ গিয়াসউদ্দিন। তিনি বলেন, নারায়ণগঞ্জে সরকারী দলের রাজনীতির মধ্যে দুটি ভাগ। তারা বড় বড় কথা বলে আমাদের মধ্যে নাকি বিভক্তি। আমাদের মধ্যে ঐক্য, আমাদের মধ্যে বিভক্তি নাই। তাদের মধ্যে অনৈক্য। সেজন্য একটি গ্রুপ লুটপাট করে খাচ্ছে ও ভাগ্যের উন্নয়ন করছে।

 

 

আরেকটা গ্রপ যারা ভালো তারা পাল্লা দিয়ে সংগ্রাম করে টিকে থাকতে পারছে না। শনিবার (১১ মার্চ) বেলা ১২টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সাংসদ শামীম ওসমানকে ইঙ্গিত করে তিনি বলেন, হুমকি ধমকি দিচ্ছে বিএনপিকে ৫ মিনিটে খুঁজে বের করবে ও ধ্বংস করে দিবে।

 

 

আমরা যেমন আপনাদের ভয় পাই, জনগণও ভয় পায়। কারণ আপনারা ঘোষণা করে বলেন আপনাদের চরিত্রটা কি? একাই কি করতে পারেন সেগুলা বলেন। আপনারা জনগণকে ভয় পাওয়া শুরু করেছেন। কারণ জনগণ একটা সুযোগ পেলে তাদের গনতান্ত্রিক অধিকার প্রয়োগ করে আপনাদেরকে বিদায় করবে এবং বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে। আমাদেরকে আর ভয় দেখাবেন না।

 

 

আপনাদেরকে মানুষ ভয় পায় সেটা ভাঙার জন্য যে পথে হাঁটা দরকার সেখানে ফিরে আসেন। গিয়াসউদ্দিন বলেন, ষড়যন্ত্র করতাছেন আমাদের কারো কারো উপর আক্রমন ও প্রানণাশ করার জন্য। সাবধান হয়ে যান। অতীতে যা করেছেন তার ফল কিন্ত পেয়েছেন। সুতরাং এগুলো বাদ দিয়ে দেন নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জ কিংবা বাংলাদেশ কারো ব্যক্তিগত সম্পদ না।

 

 

এটা জনগণের, মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। কাজেই কারো রক্তচক্ষু দেখে ভয় পায় না। ভয় যদি পেতাম তাহলে রাজপথে থাকতাম না। জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শহীদুল ইসলাম টিটুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আতাউর রহমান ঢালী।

 

 

আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব গোলাম ফারুক খোকন, যুগ্ম আহবায়ক মাশুকুল ইসলাম রাজীব, লুৎফর রহমান খোকা, জুয়েল হোসেন, মোশারফ হোসেন, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম, জেলা মহিলা দলের সভাপতি রহিমা শরীফ মায়া। 

 

 

জেলা শ্রমীকদলের সভাপতি মন্টু মেম্বারসহ জেলা বিএনপির আওতাধীন থানা ও পৌরসভার নেতৃবৃন্দরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দ্র্রব্যমূল্য বৃদ্ধি, গণতন্ত্র পুনরুদ্ধার, ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ সংসদ বাতিল, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিবর্চিন ও ১০ দফা বাস্তবায়নের দাবিতে জেলা বিএনপি এ মানববন্ধনের আয়োজন করে।  এন.হুসেইন/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন