সুমনের নির্দেশনায় মিছিল নিয়ে জেলা বিএনপির মানববন্ধনে যোগদান
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১২ মার্চ ২০২৩, ০৫:৫২ পিএম
নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্য বৃদ্ধি ও বেগম খালেদা জিয়া সহ সকল নেতা-কর্মীদের মুক্তির দাবী সহ ১০ দফা আদায়ের দাবীতে কেন্দ্রীয় কর্মসূ্চির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আয়োজিত মানববন্ধন সফল করার লক্ষে আড়াইহাজার উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুর রহমান সুমনের নির্দেশনায় বিশাল মিছিল নিয়ে আড়াইহাজার বিএনপির অংশগ্রহণ করেন।
বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, তেল, চিনি, আটাসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানো, দমনপীড়ন বন্ধ, সরকারের পদত্যাগ, সংসদ বাতিলসহ ১০ দফা দাবিতে যুগপৎ আন্দোলনের কর্মসূচি হিসেবে এই মানববন্ধন করেছে বিএনপি। গতকাল শনিবার (সকাল ১১টায়) জেলা বিএনপি কতৃক আয়োজিত মানববন্ধনে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনের সড়কে আড়াইহাজার বিএনপি বিশাল মিছিল নিয়ে অংশগ্রহন করেন।
জেলা বিএনপি কর্তৃক আয়োজিত মানববন্ধনে জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ গিয়াসউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আতাউর রহমান ঢালী। এ সময় সুমনের নির্দেশনায় মিছিলে উপস্থিত ছিলেন, হাবিবুর রহমান, জুবায়ের কাসেম ফকির, জহিরুল ইসলাম জহির, আবু হানিফ, শামিম মিয়া, ওলামা দলের সভাপতি মাওলানা নাশির ডা. মজিবুর রহমান রমজা, ডা. মাসুদ মোক্তার,
কবির মেম্বার, আসাবদ্দিন, মো. রাফেল, মো. সুজন মিয়া, মনজুর মিয়া, কাজি সোহেল, হান্ন্ান মিয়া, আশরাফুল ইসলাম, আনিস মিয়া, আবুল হোসেন, সবুজ আকবর, মনির হোসেন, পাড়ভেজ আলম, সোহেল মিয়া, নুরুল ইসলাম, ইসমাইল হোসেন, খোকন মিয়া, সাদেক হেলাল, জামান দাউদ, মামুন কবির, আলামিন মেম্বার, আলামিন খান, শরিফ, শফিকুল ইসলাম, টিটুল মিয়া, আজিম শাহজাহান, আসমত মিয়া, আয়নাল হক, ফারুক আলামিন, হাবিব, হারুন মিয়াসহ প্রমুখ।


