Logo
Logo
×

রাজনীতি

মহানগর বিএনপির বড় অংশের উপর আস্থা রাখল কেন্দ্র

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৩ মার্চ ২০২৩, ০১:৩৮ পিএম

মহানগর বিএনপির বড় অংশের উপর আস্থা রাখল কেন্দ্র
Swapno



# কর্মসূচিগুলো সফল করতে আরো সংগঠিত হওয়ার আহবান

 

মহানগর বিএনপির মুকুলকাংশের নেতাকর্মীরা বর্তমানে সকল আন্দোলন সংগ্রামে রাজপথে ব্যাপক ভূমিকা পালন করে যাচ্ছেন। বর্তমানে সাখাওয়াত-টিপুর মহানগর বিএনপিকে নেতাকর্মীরাসহ সাধারন জনগণ ভালো নজরে দেখে না। কারণ এই কমিটির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু। তাকে সকলেই এক নামে চিনে থাকে অভিযোগের কান্ডারী হিসেবে।

 

 

এই বিতর্কিত নেতার কারণে মহানগর বিএনপি বর্তমানে কয়েকভাবে বিভক্ত অবস্থায় রয়েছে। অপর দিকে বিদ্রোহী নেতাকর্মীরা তাদের স্বচ্ছ রাজনীতির হাওয়া সকলের কাছে পৌছে দিচ্ছে। অপরে দিকে বিদ্রোহীদের কমিটি দেওয়ার অনুমতি না থাকলে ও  তারা টিপু ও সাখাওয়াতের সাথে তাল মিলিয়ে পাল্টা কমিটি গঠন করছেন।

 

 

আর কমিটিতে যাদের রাখা হচ্ছে তারা সকলেই ত্যাগী নেতা হিসেবে পরিচিত। তাদের নামে রাজপথে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে শত শত রাজনৈতিক মামলার আসামী হয়েছেন তারা। এখন আবার আরেক চমক দেখালেন বিদ্রোহী মহানগর বিএনপি। গতকাল মূল মহানগর বিএনপির কমিটির বিরুদ্ধে নানা অভিযোগ নিয়ে ও মহানগর বিএনপিকে আরো সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্যে সাক্ষাত করেন তারা।

 

 

দলীয় সূত্রে জানা যায়, বর্তমান মহানগর বিএনপির অনেকটাই মেরুদন্ডহীন হয়ে পরেছে। কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব বর্তমানে কি রেখে কি করবে কোন হুদিস পাচ্ছে না। বর্তমানে তারা দিশেহারা হয়ে পরেছ্ েঅপর দিকে তাদের সাথে নেই রয়েছে ৪ জন যুগ্ম আহ্বায়ক ও কিছুসংখ্যাক সদস্য যা দিয়ে তারা মহানগর বিএনপির দাড়িয়ে সকল কার্যকলাপ হচ্ছে না।

 

 

তাদের দলীয় কর্মসূচি পালনে অঙ্গসংগঠনের ব্যানারের পিছনে যেতে হচ্ছে। কয়েকদিন পূর্বে টিপুর বিরুদ্ধে ৫০ হাজার টাকার বিনিময়ে কমিটি বানিজ্যে করতে চাওয়ার অভিযোগ রয়েছে। আর এই অভিযোগকে কেন্দ্র করে একটি অডিও ভাইরাল হয়েছিল। যে অতি শীগ্রই টিপুকে ও যে তার নামে অভিযোগ দিয়েছে তাকে কেন্দ্রে ডাকানো হবে।

 

 

কিন্তু তার আগেই টিপুর নামে অভিযোগের ভান্ডার নিয়ে মহাসচিবে সামনে হাজির হয়ে গেলেন বিদ্রোহী মহানগর বিএনপি। আর তার সকল কার্যক্রমের বিষয়ে তাকে অবগত করা হলো। আর মহাসচিব ও ধের্য্য সহকারে তাদের সকল অভিযোগ শুনলেন আর তাদের আশ^াস দিয়ে গেলেন।

 

 

মহানগর বিএনপির বিরুদ্ধে এই অভিযোগ অতি শীগ্রই আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাহেবকে জানবো আর তাকে বলবো একটা ব্যবস্থা নেওয়ার জন্য। এটার পরে মহানগর বিএনপির বিদ্র্হোীরা বর্তমানে যে বড় একটি তৈরি করেছে। তারা সকলেই উজ্জ্বীবিত হয়ে উঠেছে।

 

 

এ বিষয়ে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান মুকুল যুগের চিন্তাকে বলেন, আজকে আমরা মহানগর বিএনপির পক্ষ থেকে বিএনপির মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের সাথে সাক্ষাত করতে গিয়েছিলাম। তখন তিনি আমাদের নানা নির্দেশনা দেন ও সামনে  কিভাবে রাজনীতি আরো এগিয়ে নিয়ে যাওয়া যায়। সে বিষয়ে আলোচনা করেন।

 

 

মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এইচ মামুন যুগের চিন্তাকে বলেন, কেন্দ্র থেকে আমাদের যে ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছিল।  কমিটির বতমান অবস্থা ও কার্যকালাপ বিষয়ে মহাসচিব  সাহেবকে অবগত করেছি। আর তাদের বিরুদ্ধে সকল অভিযোগের তথ্য ও দিয়ে।

 

 

যার কারণে মহাসচিব সাহেব বলেছে আমি অতি শীগ্রই এ বিষয়ে চেয়ারম্যান সাহেবের সাথে আলাপ করবো। তোমরা তাদের কার্যকলাপ আরো জোরদারভাবে বাড়িয়ে যাও। এ বিষয়ে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী নূরউদ্দিন বলেন, আজকে আমরা মহাসচিবের কাছ থেকে অনেক দিকনির্দেশনা পেলাম যা আমাদের আগামীতে রাজনীতি করতে সহায়তা হবে। এন. হুসেইন/ জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন