Logo
Logo
×

রাজনীতি

আশা করি তারাই নেতৃত্বে  আসবে : জুয়েল

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৩ মার্চ ২০২৩, ০২:৫০ পিএম

আশা করি তারাই নেতৃত্বে  আসবে : জুয়েল
Swapno



নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি জুয়েল হোসেন বলেছেন, যারা ত্যাগী যোগ্য দূরদিনের কর্মী আশা করি তারাই নেতৃত্বে আসবে। এবং বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠাতা করার লক্ষ্যে কাজ করে যাবে। মুক্তিযুদ্ধের স্বপক্ষে শক্তি হয়ে যারা ত্যাগি ও নির্যাতিত তাদের নতুন নেতৃত্বে আসার আহবান জানায়।

 

 

দলের ত্যাগী ও নির্যাতিত নেতাদের অবশ্যই মূল্যায়ন করবেন কেন্দ্রীয় নেতারা। গতকালকে একটি নিউজ প্রকাশ হয়েছে, সে নিউজ দেখে আমাদের কষ্ট লেগেছে দুঃখ লেগেছে। মুক্তিযোদ্ধাদের আমরা সম্মান করি নাই! এখানে একজন মুক্তিযোদ্ধা শাওন চাচা রয়েছেন।

 

 

তাকে আমি নিজে মঞ্চের আসার আহবান জানিয়েছি। তিনি আমাকে, না বলে জানিয়েছেন আমি উঠবো না- আমি খুশি হয়েছে। আরেকজন ছিলেন জমিলা খালা আপা, চেয়ারটা অনেক বড় ওখানে আমি যাবো না। যারা এই নিউজ করিয়েছেন বা নিউজ করান- যারা আমাদের লোকজনই বলেন-আমরা মুক্তিযোদ্ধাদের সম্মান দেয়নি।

 

 

আমরা কেনো মুক্তিযোদ্ধাদের সম্মান দিবো না? মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া মুক্তিযোদ্ধাদের সম্মান দেন এই দেশের ১৮ কোটি মানুষ। মুক্তিযোদ্ধাদের সম্মান দেন, আমাদের প্রিয় নেতা এমপি শামীম ওসমান। মুক্তিযোদ্ধাদের সম্মানে আমরা লাল সবুজ পতাকা পেয়েছি।

 

 

মুক্তিযোদ্ধাদের মাধ্যমে আমরা বাংলা ভাষা পেয়েছি। আপনারা অনেকে কথা বলে থাকেন, অনেকে কথা বলেন। অনেকে আমাদের উপদেশ দিয়ে থাকেন, আমরা অবশ্যই উপদেশ গ্রহণ করবো। সেই উপদেশ হতে হবে ভালো, সেই উপদেশ হতে হবো পরিস্কার পরিচ্ছন্ন। আমরা সম্মেলনে অনেক নেতৃবৃন্দ এসেছি, অনেক নেতৃবৃন্দ হতাশ। আপনাদের হতাশ হওয়া কারণ নেই।

 

 

নতুন পুরাতন মিলে এই অভিভাবকরা কমিটি দিবেন। আমাদের এমপি শামীম ওসমান সাথে আলাপ করে দিবেন। আমি চেষ্টা করেছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এমপি শামীম ওসমানের উন্নয়নের কথা তুলে ধরার।

 

 

আমি চেষ্টা করেছি, মাঠে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের শক্তিশালীভাবে গড়ে তোলা জন্য। আজ আমি স্বার্থক, এক একটা ওয়ার্ডে ৪ থেকে ৫জন করে সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছে। এখানে যারা আমাকে আগে পরে বর্তমানে সহযোগিতা করেছেন তাদেরকে আমার সাধুবাদ জানায়।

 

 

রোববার ১২ মার্চ সিদ্ধিরগঞ্জ ডি.এন.ডি লেক ভাঙারপুলে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ৭,৮,৯নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলনে সঞ্চালয়নায় বক্তব্যে তিনি একথা বলেন।
 

 


সম্মেলনের প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, সম্মেলন উদ্বোধন করেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি মোঃ মজিবুর রহমান, প্রধান বক্তা ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন মিয়া ও অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট কাজী শাহানারা ইয়াসমিন। অনুষ্ঠানে সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবকলীগ নেতা নজরুল প্রধানসহ স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এন.হুসেইন/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন