Logo
Logo
×

রাজনীতি

বিএনপির বিরুদ্ধে রাস্তা অবরোধ করে নির্যাতিত হয়েছি : শফিক

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৩ মার্চ ২০২৩, ০৩:০০ পিএম

বিএনপির বিরুদ্ধে রাস্তা অবরোধ করে নির্যাতিত হয়েছি : শফিক
Swapno


নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগকে ঢেলে সাজানোর কাজ শুরু করেছে কেন্দ্রীয় নেতৃবৃন্দ। তার মাঝে ১০ মার্চ থেকে সিদ্ধিরগঞ্জ থানাধীন ৯টি ওয়ার্ডের সম্মেলন শুরু করেছে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতৃত্বাধীন টিম। ইতোমধ্যে ১,২ ও ৩ নম্বর ওয়ার্ড সম্মেলন শেষ হয়েছে। তবে কোন ওয়ার্ডের কমিটি ঘোষনা করা হয় নাই।

 

 

এদিকে ১২ মার্চ সিদ্ধিরগঞ্জ থানার ৭,৮,৯ নম্বর ওয়ার্ডের সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের  সভাপহিত প্রার্থী শফিকুল ইসলাম শফিকের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান করে আলোড়ন সৃষ্টি করেন। উপস্থিত নেতা কর্মীদের মতে তিনি কর্মী বান্ধব নেতা হওয়ায় তার নেতৃত্বে মিছিলে বিশাল লোকের সমাগম হয়। আজকেও তার প্রমান তিনি দিয়েছেন।

 

 

 
এদিকে ১২ মার্চ সিদ্ধিরগঞ্জ ৭,৮ এবং ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী শফিকুল ইসলাম শফিক বলেন, দেশে সরকারকে হটাতে জামাত বিএনপি নানা ভাবে ষড়যন্ত্র করছে। আগামী নির্বাচনে তাদের বিরুদ্ধে রুখে দাড়ানোর জন্য আমাদেরকে এখন থেকে মাঠে শক্তিশালী ভাবে প্রস্তুতি নিতে হবে।

 

 

সেই সাথে প্রতিটি ওয়ার্ডে এলাকায় আওয়ামী লীগের উন্নয়ন প্রচার করতে হবে। আর তা আমাদের স্বেচ্ছাসেবক লীগে নেতাদের কর্মীদের বাস্তবায়ন করতে হবে। এখন ওয়ার্ড পর্যায়ের সম্মেলন হচ্ছে। আমরা দেখি দলের যখন কমিটি হয় তখন অনেকে গর্ত থেকে বের হয়ে আসেন। নির্বাচন আসলে অনেকে নৌকার পক্ষে প্রচারনা করতে গরিমসি করেন।

 

 


কমিটিতে ত্যাগীদের মূল্যায়নের দাবী তুলে সাবেক মহানগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি শফিকুল ইসলাম শফিক তার বক্তব্যে বলেন, আমরা দলের জন্য নিবেদিত হয়ে কাজ করে যাচ্ছি। আজকে দেখি দলের সু সময়ে এসে হাই ব্রীডরা সুযোগ বুঝে পদ ভাগিয়ে নিতে চান। কিন্তু তৃনমূল নেতৃবৃন্দ চান ত্যাগীদের মূল্যায়ন।

 

 

তাছাড়া কারো প্রভাব বিস্তার নেতা কর্মীরা এখানে মেনে নিবে না।  অনেকে এসেন তাদের বক্তব্যে হুঙ্কার দেন। এখন আর তাদের  হুঙ্কার কেউ কর্ণপাত করেন না। আমি ২০০৫ সনে জামাত বিএনপি ক্ষমতা থাকা কালিন সময়ে আমার নেতৃত্বে চিটাগাং রোড এলাকায় রাস্তা অবরোধ কওে রেখেছি। সেই সাথে জামাত বিএনপির বিরুদ্ধে সকল আন্দোলন সংগ্রামে সবার আগে থেকেছি।

 

 

 সিদ্বিরগঞ্জ শিবির কর্মী ফয়সাল হত্যা মামলায় আমি ষড়যন্ত্রের স্বিকার হয়ে আসামী হয়েছি। এছাড়া ২০০৭ সনে সানারপাড়ে পুলিশের গাড়িতে হামলা মামলায় আমি ১ নম্বর আসামি ছিলাম। ওয়ান ইলিভেনের  সময় সেনাবাহিনী আমাকে গ্রেপ্তার করে নিয়ে নির্যাতন করে হত্যার চেষ্টা করেন। এমনকি আমাকে ক্রসফায়ার দেয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু আল্লাহর অশেষ রহমতে আমি তখন বেঁচে যাই।

 

 


স্বেচ্ছাসেবক লীগ নেতা শফিক বলেন, বিএনপি হটাও আন্দোলনে আমি সবার আগে থেকে নেতৃত্ব দিয়েছি। আজকে দলের সুসময়ে এসে অনেকে বড় বড় কথা বলে। অথচ তখন অনেককে দেখা যায় নাই। আমাকে দমিয়ে রাখার জন্য আমাদের দলের একটি অংশ নানা ভাবে পায়তারা করে যাচ্ছে।

 

 

এমনকি রাজনীতির প্রতিহিংসায় আমার ভগ্নিপতি নজরুল ইসলামকে হত্যা করা হয়। তাকে হত্যা করতে গিয়ে ৭ জনকে মার্ডার করা হয়। যা সারা দেশে আলোচিত। একটি পক্ষ আমাকে তাদের প্রতিপক্ষ মনে করে। আমি দলমত নির্বিশেষে আগে যে ভাবে কাজ করে গেছি আগামীতেও  কাজ করে যাবো।

 

 

দলকে শক্তিশালী করার জন্য আগামীতে সর্বাবস্তায় কাজ করে যাবো। বিগত কমিটি যে কারনে বিলুপ্ত করা হয়েছে সেই একই ভুল যদি আবারও পুনরাবৃত্তি ঘটে তাহলের তার খেসারত আগামী নির্বাচনেও দিতে হতে পারে।

 

 

উল্লেখ্য  ২০২২ সনের ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটির করপোরেশন নির্বাচনে দিন জেলা মহানগরসহ সকল থানা ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত করা হয়। অভিযোগ রয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে কাজ না করায় কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাহা উদ্দিন নাসিমের নির্দেশে জেলা মহানগর সহ সকল থানা ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত করা হয়। তাই নৌকার পক্ষে কাজ করবে না এমন ব্যক্তিরা যেন পদে আসতে না পারে তার দাবী তুলেন স্থানীয় নেতৃবৃন্দ।

 

 


সম্মেলনের প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, সম্মেলন উদ্বোধন করেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি মো. মজিবুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট কাজী শাহানারা ইয়াসমিন। অনুষ্ঠানে সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবকলীগ নেতা নজরুল প্রধানসহ স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।  এন.হুসেইন/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন