Logo
Logo
×

রাজনীতি

যুবদল থেকে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হতে চায় সাগর

Icon

যুগের চিন্তা  রিপোর্ট

প্রকাশ: ১৫ মার্চ ২০২৩, ০৫:১৩ পিএম

যুবদল থেকে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হতে চায় সাগর
Swapno


আগমী নির্বাচন ঘিরে নারায়ণগঞ্জের বিলুপ্ত কমিটির মাঝে জেলা মহানগর স্বেচ্ছাসেবক লীগ কমিটিকে সাজানোর জন্য কাজ করছেন কেন্দ্রীয় একাধিক নেতৃবৃন্দ। কেননা ১৫ মাস হতে চলেছে নারায়ণগঞ্জ স্ব্চেছাসেবক লীগের কোন কমিটি নেই। কিন্তু জেলা মহানগর স্বেচ্ছাসেবক লীগকে শক্তিশালী করার জন্য ইতোমধ্যে কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে সম্মেলন শুরু হয়েছে।

 

 

তবে এই সম্মেলন গুলোতে প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে। তার মাঝে ক্ষমতাসীন দলের আওয়ামী লীগের নেতারা বক্তব্যে বলে থাকেন বিএনপি জামাত ঘেষা কিংবা হাই ব্রীডদের এনে যেন পদ না দেয়া হয়। কেননা হাই ব্রীডদের যাতা কলে ত্যাগী নেতা কর্মীরা নির্যাতিত হয়ে থাকে।

 

 

তাছাড়া হাই ব্রীডদের এনে দলের একটি অংশ আঙ্গুল ফুলে কলাগাছর বনে যান। অর্থাৎ হাই ব্রীডরা এই সেই দল করে দলের সুবিধা নিয়ে বিশাল অর্থের মালিক বনে যান। কিন্তু ত্যাগীদের প্রশ্ন এই ভাবে আর কত দিন চলবে। স্থানীয় নেতৃবৃন্দ ত্যাগীদের মূল্যায়ন চান।  

 

 

এদিকে সম্প্রতি নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের ওয়ার্ড পর্যায়ের কমিটি গঠনের সম্মেলন শুরু করেছে। তার মাঝে গত ফেব্রুয়ারি মাসের ২৪ থেকে ২৭ ফেব্রুয়ারি মহানগরের ৯টি ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন শুরু হয়। এখানকার সম্মেলনের মাঝে ১০ নম্বর ওয়ার্ড সম্মেলনে তুলকালাম কান্ড ঘটে যায়।

 

 

আর তা হলো ১০ নম্বর ওয়ার্ড হলো সিদ্ধিরগঞ্জ থানার হলেও তা সদর থানায় রেখে সম্মেলন করার মহানগরের সাবেক স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন এমন অভিযোগ।

 

 

এছাড়া ২৪ ফেব্রুয়ারি ১০ নম্বর ওয়ার্ড সম্মেলনের দিন জুয়েল ওই ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি সিরাজকে ঘাড় ধরে জুয়েল বলেন, তোর কাছে আমার রাজনীতি শিখতে হবে। তার এই কান্ড নিয়ে পুরো জেলায় সমালোচনা চলে। কেননা একজন লিডারের আচরণ এমন হতে পারে না। 

 

 

অপরদিকে এবার ১০ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি যুবদল ঘেষা রাকিব হোসেন সাগরকে বানানোর পায়তারায় আ.লীগের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জুয়েল হোসেন এই রাকিবকে আওয়ামী লীগের সহযোগি সংগঠনের সভাপতি প্রার্থী করেন বলে অভিযোগ রয়েছে।

 

 

এছাড়া ১০ নম্বর ওয়ার্ডের স্বেচ্চাসেক লীগের সভাপতি প্রার্থী সাগর তার কয়েকদিন পর  বিএনপির যুগপৎ আন্দোলনের মিছিল নিয়ে যোগদান করেনস তিনি। তার এই ছবি ইতোমধ্যে সামজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ত্ইা তাদের মত সুবিধা বাদী ব্যক্তিরা যেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগে ভীরতে না পারেন তার জন্য দাবী উঠেছে।

 

 

সকলের দাবী ত্যাগী নিযার্তিত আ.লীগের পরীক্ষিত লোকদের দিয়ে কমিটি গঠন করা হোক। কোন ধরনের অনুপ্রবেশকারী  যেনো কোন কমিটিতে স্থান না পায় সেদিকে সিনিয়র নেতাদের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন মাঠ পযার্য়ের তৃনমুল নেতাকর্মীরা। 

 

 

জানা যায়, দীর্ঘ ১৭ বছর পর শুরু হয়েছে স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন। ইতিমধ্যে মহানগরের ৬টি ওয়ার্ডের সম্মেলন শেষ হয়ে গেছে। সম্মেলনে ১০নং ওয়ার্ড কমিটি স্থগিত করা হয়েছে। কারন হিসেবে জানা যায়, ১০নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি পদে প্রার্থী হয়েছেন যুবদল ঘেষা রাকিব হোসেন সাগর।

 

 

এই সাগর নিজকে ছাত্রলীগের রাজনীতি করেছে বলে পরিচয় দিলেও এ ধরনের কোন কমিটিতে সাগরকে দেখা যায়নি। তাছাড়া ছাত্রলীগের কোন কর্মসূচীতেও তাকে দেখা যায়নি। তার রাজনীতি যুবদল নেতাদের সাথে। মহানগর যুবদলের আহবায়ক মমতাজ উদ্দিনের মন্তুর ভাগিনা সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের নেতা আরমান ও তার ভাই যুবদল নেতা আরাফাতের সাথে সাগর রাজনীতি করে থাকে বলে অভিযোগ পাওয়া গেছে।

 

 

ইতিমধ্যে যুবদলের বিভিন্ন কর্মসূচীতে আরাফাতের নেতৃত্বে সাগর বিভিন্ন সভায় অংশ গ্রহন করেছে তার  ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হবার পর সমালোচনার ঝর বইছে। আ.লীগের মাঠ পযার্য়ের নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃস্টি হয়েছে।

 

 

এ ব্যাপারে কয়েকজন নেতা জানান, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারন সম্পাদক জুয়েল বিভিন্ন জায়গায় তার বক্তব্যে বলে থাকে তারা হাইব্রীড দিয়ে রাজনীতি করেননা। তারা ত্যাগীদের মুল্যায়ন করতে জানেন। তাহলে সাগরের মতো যুবদল ঘেষা লোক কিভাবে ১০নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতির প্রার্থী হয়।

 

 

এছাড়াও যে কখনো ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত নয় সেই সৌরভবে সাধারন সম্পাদক বানানোর অপচেষ্টা চলছে। তারা এ ব্যাপারে নিন্দা ও প্রতিবাদ জানান। মাঠ পযার্য়ের নেতাকর্মীদের দাবি কোন ধরনের হাইব্রীড, বিএনপি ঘেষা লোক যেনো স্বেচ্ছাসেবকলীগের কমিটিতে স্থান না পায়।

 

 

আ.লীগের পরিবারের লোক যারা আ.লীগের জন্য রাজনীতি করে আসছে তাদেরকে যেনো কমিটিতে স্থান দিয়ে মুল্যায়ন করা হয়। কোন ধরনের অনুপ্রবেশকারীকে তারা স্বেচ্ছাসেবকলীগে মানতে নারাজ।  কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি সুব্রত পুরকায়স্থ্য সাথে যোগাযোগ করা হলে তিনি ফোনকল রিসিভ করেন জানান মিটিংয়ে আছেন।  এন.হুসেইন/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন