ষড়যন্ত্র করে আমাকে দমিয়ে রাখা যাবে না: শফিক
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৫ মার্চ ২০২৩, ০৮:০৪ পিএম
নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী ও মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম শফিক বলেন, নারায়ণগঞ্জ মহনাগর স্বেচ্ছাসেবক লীগকে ঢেলে সাজানোর কাজ শুরু করেছে কেন্দ্রীয় নেতৃবৃন্দ। তার মাঝে ১০ মার্চ থেকে সিদ্ধিরগঞ্জ থানাধীন ৯টি ওয়ার্ডের সম্মেলন শুরু করেছে কেন্দ্রƒীয় স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি এড. কাজী শাহানারা ইয়াসমিনের নেতৃত্বাধীন টিম।
ইতোমধ্যে সিদ্বিরগঞ্জ থানাধীন ১ থেকে ৯ নম্বর ওয়ার্ড সম্মেলন শেষ হয়েছে। সিদ্ধিরগঞ্জ স্বেচ্ছাসেবক লীগকে সাজানোর জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আমরা সর্বাত্বক ভাবে সহযোগিতা করে যাচ্ছি। সেই সাথে এখানকার স্বেচ্ছাসেবক লীগকে শক্তিশালী ভাবে গড়ে তোলার জন্য আমরা রাত দিন কাজ করে যাচ্ছি।
গতকাল ১৪ মার্চ সিদ্ধিরগঞ্জ স্বেচ্ছাসেবক লীগের ৪,৫ এবং ৬ নম্বর ওয়ার্ড সম্মেলনে মিছিল নিয়ে যোগদান করে তিনি এই কথা বলেন। এর আগে সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী শফিকুল ইসলাম শফিকের নেতৃত্বে কয়েক হাজার নেতা কর্মী নিয়ে সম্মেলনে যোগদান করেন।
এই ভাবে প্রতিটি সম্মেলনে সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী শফিকুল ইসলাম শফিকের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান করে আলোড়ন সৃষ্টি করেন তিনি। উপস্থিত নেতা কর্মীদের মতে তিনি কর্মী বান্ধব নেতা হওয়ায় তার নেতৃত্বে মিছিলে বিশাল লোকের সমাগম হয়। এর আগেও তিনি তার একাধিক প্রমান দিয়েছেন।
স্বেচ্ছাসেবক লীগ নেতা শফিক ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি রাজপথ থেকে হামলা মামলায় নির্যাতনের স্বিকার হয়ে আজকে এই পর্যায়ে এসেছি। অনেকের মত জাতীয় পার্টি কিংবা বিএনপি থেকে আসি নাই। সিদ্ধিরগঞ্জে আমাকে একটি পক্ষ দমিয়ে রাখতে চায়। এটার তাদের কেমন আচরণ তা আমার বোধগম্য নয়।
তবে এই পক্ষটি আমাকে দমিয়ে রাখার জন্য যতষড়যন্ত্রই করুকনা কেন তাদের কোন নীল নকশা কাজে আসবে না। আমাকে দমিয়ে রাখার জন্য আমাদের দলের একটি অংশ নানা ভাবে পায়তারা করে যাচ্ছে। এমনকি রাজনীতির প্রতিহিংসায় আমার ভগ্নিপতি নজরুল ইসলামকে হত্যা করা হয়। তাকে হত্যা করতে গিয়ে ৭ জনকে মার্ডার করা হয়। যা সারা দেশে আলোচিত।
একটি পক্ষ আমাকে তাদের প্রতিপক্ষ মনে করে। আমি দলমত নির্বিশেষে আগে যে ভাবে কাজ করে গেছি আগামীতেও কাজ করে যাবো। দলকে শক্তিশালী করার জন্য আগামীতে সর্বাবস্তায় কাজ করে যাবো। বিগত কমিটি যে কারনে বিলুপ্ত করা হয়েছে সেই একই ভুল যদি আবারও পুনরাবৃত্তি ঘটে তাহলের তার খেসারত আগামী নির্বাচনেও দিতে হতে পারে।
তাছাড়া আমি তৃনমূলের ছাত্রলীগের রাজনীতি করে মাঠে ময়দানে বঙ্গবন্ধুর আদর্শ কর্মী হিসেবে কাজ করে উঠে এসেছি। জামাত বিএনপির আমলে সাইনবোর্ডে রাস্তা অবরোধ করে পুলিশের মামলার আসামি হয়েছি। আজকে যদি অনেক মনে করেন আমাদেরকে বাদ দিয়ে তারা কমিটিতে এসে পরবে তাহলে ভুল চিন্তায় আছে।
তিনি কমিটিতে ত্যাগীদের মূল্যায়নের দাবী তুলে মহানগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি শফিকুল ইসলাম শফিক তার বক্তব্যে বলেন, আমরা দলের জন্য নিবেদিত হয়ে কাজ করে যাচ্ছি। আজকে দেখি দলের সু সময়ে এসে হাই ব্রীডরা সুযোগ বুঝে পদ ভাগিয়ে নিতে চান। কিন্তু তৃনমূল নেতৃবৃন্দ চান ত্যাগীদের মূল্যায়ন। তাছাড়া কারো প্রভাব বিস্তার নেতা কর্মীরা এখানে মেনে নিবে না।
অনেকে এসেন তাদের বক্তব্যে হুঙ্কার দেন। এখন আর তাদের হুঙ্কার কেউ কর্ণপাত করেন না। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান। সুমিলপাড়া ইউনিয়ন যুবলীগের স্বাস্থ্য পরিবেশ বিষয়ক সম্পাদক আবুল কাসেমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া
সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হোসেন আলম মেম্বার, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী যুবলীগের সভাপতি ও নাসিক কাউন্সিলর মতিউর রহমান মতি, নারী কাউন্সিলর মনোয়ারা বেগম, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মোঃ জুয়েল হোসেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকরীগের সাবেক যুগ্ন আহ্বায়ক হাজী শফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগ নেতা নজরুল প্রধান প্রমুখ।
উল্লেখ্য ২০২২ সনের ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটির করপোরেশন নির্বাচনে দিন জেলা মহানগর সহ সকল থানা ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত করা হয়। অভিযোগ রয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে কাজ না করায় কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাহা উদ্দিন নাসিমের নির্দেশে জেলা মহানগর সহ সকল থানা ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত করা হয়। তাই নৌকার পক্ষে কাজ করবে না এমন ব্যক্তিরা যেন পদে আসতে না পারে তার দাবী তুলেন স্তানীয় নেতৃবৃন্দ।


