Logo
Logo
×

রাজনীতি

সাখাওয়াতের বক্তব্যের পাল্টা জবাব দিলেন এম এইচ.মামুন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৬ মার্চ ২০২৩, ০৮:১৪ পিএম

সাখাওয়াতের বক্তব্যের পাল্টা জবাব দিলেন এম এইচ.মামুন
Swapno

 

গতকাল সদর থানা বিএনপির পরিচিতি সভা অনুষ্ঠানে মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খানের বক্তব্যেকে উদ্দেশ্য করে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এইচ. মামুন এক বিবৃতিতে বলেন, আওয়ামীলীগের মতো সংবিধানের দোহাই না দিয়ে দল কিভাবে শক্তিশালী হয়, দল কিভাবে ঐক্যবদ্ধ হয়, দল কিভাবে সংগঠিত হয়। এই ধরনের বক্তব্যে রাখবেন আহ্বায়ক সাহেব। আপনার দমকে আপনার উচ্চ আওয়াজে নারায়ণগঞ্জের জনগণ ভয় পায় না। আওয়ামী সরকার শুধু মাত্র সংবিধানের দোহাই দিয়ে দেশের গণতন্ত্র দেশের ভোট অধিকার, সমস্ত কিছু ধ্বংস করে দিল।

 

আপনি ও তার মতো করছেন আজকে আপনি সদর থানার পরিচিতি সভায় আপনি আমাদেরকে গঠনতন্ত্র শিক্ষা দিচ্ছেন। আর তা না মানলে তারা দলে থাকতে পারবেন না। দল কি আপনার আর আপনার সদস্য সচিবের। আর আপনি কাদেরকে দালাল বলছেন। আপনি একবার চিন্তা করে দেখেন বিগত দিনের মেয়র নির্বাচন, আপনি চিন্তা করে দেখেন ১০ ডিসেম্বরের ভয়ে আপনি কোথায় থেকে রাজনীতি পরিচালনা করেছেন। আপনি ৯ তারিখ পর্যন্ত কোথায় ছিলেন, কোথায় বসে রাজনীতি পরিচালনা করেছেন। এটা তো প্রশ্নবৃন্দ।

 

আপনি কাকে সরকারি দালাল বলছেন, আপনি কি জানেন জানেন, নূর উদ্দিন হাজী কত মামলা আসামী, আপনি জানেন, আব্দুস সবুর খান সেন্টু কত মামলার আসামী। তিনি কতদিন যাবৎ বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। আপনি জানেন হাজী আহম্মেদ ফারুক হোসেন তিনি নারায়ণগঞ্জ সদর থানার আহ্বায়ক হয়েছেন। তিনি ১০ই ডিসেম্বরকে ঘিরে কত মামলার আসামী। আমি আপনাকে প্রশ্ন করলাম আপনি আর আপনার সদস্য সচিব কত মামলার আসামী।

 

আমি আপনাকে বলতে চাই চিন্তা ভাবনা করে কথা বলেন সহনশীল হন। আর আপনার সদস্য সচিবকে ও বুঝান যিনি আপনার ও চরিত্র হরন করছে। যে আজকে আপনারা এক সাথেই রাজনীতি করতেছেন। অতএব আপনি রাজনীতি কে রাজনীতিভাবে চলতে দেন। রাজনীতিকে রাজনীতির সাথে মোকবেলা করুন। অযথা ধমকা-ধমকি করে নারায়ণগঞ্জে রাজনীতি করা অসম্ভব। আর আমি চাই আপনারা সবাইকে নিয়ে রাজনীতি করার মন মানসিকতা সৃষ্টি করুন।

 

এছাড়াও আপনি আজকে আতাউর রহমান মুকুল সাহেব যিনি উপজেলার চেয়ারম্যান ছিলেন। উনাকে নিয়ে আপনি যেভাবে অপপ্রচার করছেন এটা থেকে ও বিরত থাকুন। কারণ যদি আপনার কথা মতো উনি সরকারি দলের সাথে আতাঁত করে চলতো তাহলে কেন তাকে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক রাখা হলো। বিগত দিনে মহানগর বিএনপির যে কমিটি ছিল সেটার মধ্যে ও আপনি বিদ্রোহী ছিলেন। আপনি সে সময় একা দলে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। এখনও আমরা আপনার ও আপনার সদস্য সচিবের অন্যায়ের প্রতিবাদ করছি। তাই বলি এই কথা বাদ দিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন।

এস.এ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন