Logo
Logo
×

রাজনীতি

দুই নেতার ব্যর্থতায় হচ্ছেনা কুতুবপুর আ.লীগের কমিটি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৬ মার্চ ২০২৩, ০৮:২৯ পিএম

দুই নেতার ব্যর্থতায় হচ্ছেনা কুতুবপুর আ.লীগের কমিটি
Swapno

 

নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর আওয়ামী লীগ বেশ শক্ত অবস্থানে রয়েছে। আর কুতুবপুর আওয়ামী লীগের নারায়ণগঞ্জের মধ্যে বেশ সুনাম রয়েছে। এই ইউনিয়নে আওয়ামী লীগের অনেক ত্যাগী এবং পরিক্ষিত কর্মী রয়েছে। টানা তিন মেয়াদ আওয়ামী লীগ ক্ষমতায় রয়েছে। অন্যদিকে দেড় যুগেরও বেশি সময় হচ্ছেনা কুতুবপুরে আওয়ামী লীগের সম্মেলন। আর দীর্ঘদিন কমিটি না হওয়ার কারণে তৃনমূলের অনেক নেতাকর্মীরা ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃত্বে আসতে পারছে না।

 

জানা যায়, কুতুবপুরে আওয়ামী লীগে দীর্ঘদিন যাবৎ যারা নেতৃত্বে আছে তারা কুতুবপুর আওয়ামী শক্তিশালী করার থেকে আরও বেশি দূর্বল করার চেষ্টা করেছে। শুধু তাই নয় কুতুবপুরের ত্যাগী আওয়ামী লীগের নেতৃবৃন্দকে অনেকটা কোনঠাসা করে ফেলেছে। বিভিন্ন সময় আওয়ামী তৃনমূলের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করলেও সেটার কোন ব্যবস্থা নেওয়া হয় না। তাই তৃনমূলের অনেক নেতাকর্মীরা মনে করেন এবার পুরাতন কমিটি বাদ দিয়ে কমিটি করার আহবান। কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাজী জসিম উদ্দিন কুতুবপুরের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানিক চাঁন নেতাকর্মীদের খোঁজ রাখতেন না। অনেক আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের কাছ থেকে লাঞ্চিত হওয়ার মতো ঘটনা ঘটেছে।

 

শূধু তাই নয় দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের কমিটি না হওয়ার অন্যতম কারণ কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন ও কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানিক চাঁন। খোজঁ নিয়ে আরও জানা যায়, কমিটি দ্রুত হওয়ার জন্য এলাকার অনেক নেতাকর্মীরা বার বার সিনিয়র নেতাদের সাথে কখা বলার বলে পরে থানা আওয়ামী লীগের নেতৃত্বে থানা নেতারা আশ্বাস দিয়েছে খুব দ্রুতই কমিটি গুলো হয়ে যাবে। এর আগে ওয়ার্ড কমিটি গুলো শেষ করতে হবে। আর থানার নেতারা তখন ইউনিয়নের শীর্ষ দায়িত্বে থাকা সভাপতি জসিম উদ্দিন ও মানিক চাঁনকে দায়িত্ব দেয় ওয়ার্ড কমিটি গুলো যেন খুব দ্রুত সময়ের মধ্যে শেষ করে কিন্ত কথা রাখেনি দুজনের একজনও ওয়ার্ড কমিটি করার জন্য আরও ৬ মাসেরও বেশি সময় আগে ফরম দেওয়া হলেও তারা এখনো ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের মধ্যে একটি ওয়ার্ডেরও কমিটি দিতে পারেনি।

 

আর এই কুতুবপুর ইউনিয়নের কমিটি না হওয়া নিয়ে ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম শওকত আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছিলেন কুতুবপুরের ইউনিয়ন আওয়ামী লীগের কমিটিটা দিতে চাই তবে কুতুবপুরে আওয়ামী লীগের নেতৃত্বে যারা রয়েছেন ওনাদের অনেক আগেই আমি ওয়ার্ড কমিটিটা শেষ করতে বলেছি তবে তারা কেন এখনো সেটা করতে পারছে সেটা বলতে পারছিনা না । যদি ওয়ার্ড কমিটি শেষ করে আমাকে দেওয়া হয় তাহলে আমি ইউনিয়ন কমিটিটাও দিয়ে ফেলতে পারবো।তবে ওয়ার্ড কমিটি দেওয়া নিয়ে কুতুবপুর আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন ও কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানিক চাঁনের চলছে একের পর এক তালবাহানা।

 

আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন বলেন, সাধারণ সম্পাদক মানিক চাঁনের কারণে কমিটি গুলো শেষ করতে পারছিনা। ২ নং ওয়ার্ডে অনেক বিএনপি জামাতের লোকদের তিনি দলে ঢুকাচ্ছে। তবে কথা অস্বীকার করে কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানিক চাঁন বলেন, আমি কমিটি করা নিয়ে কোন রকম দায়িত্বে নেই আমিও চাই এই কমিটি গুলো অতি দ্রুত হয়ে যাক।

 

তবে এ বিষয়ে অনেক কুতুবপুরের অনেক নেতাকর্মীদের দাবি সভাপতি জসিম ও সাধারণ সম্পাদক মানিক চাঁন তারা চায়না কমিটি গুলো এতো তাড়াতাড়ি হোক আর ওয়ার্ড কমিটি হয়ে গেলেই তো ইউনিয়ন কমিটি হবে। তাই তারা হয়তো চাচ্ছে আরও কিছু সময় নিতে যাতে করে আরও কিছুদিন তারা কমিটিতে থাকতে পারে এর কারন ওনারা অনেকটাই বুঝতে পেরে গেছে কুতুবপুর আওয়ামী লীগে আর তাদেরকে কেউ চায় না। তাই অনেকটা ইচ্ছে করেই এমনটা করছে। তবে কুতুবপুর আওয়ামী লীগে কমিটি হলে অনেকটাই রদবদল দেখা যেতে পারে।

এস.এ/জেসি

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন