Logo
Logo
×

রাজনীতি

মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে সদর থানা বিএনপির শোডাউন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৯ মার্চ ২০২৩, ০৭:০৪ পিএম

মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে সদর থানা বিএনপির শোডাউন
Swapno


বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের মুক্তি ও বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবি বাস্তবায়নের কেন্দ্র ঘোষিত নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আয়োজিত বিক্ষোভ সমাবেশে নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির আহবায়ক মাসুদ রানা ও সদস্য সচিব এড. আনোয়ার প্রধানের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেছে।

 

 

শনিবার (১৮ মার্চ) বিকেল তিনটায় খানপুর হাসপাতালের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে এবং সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। 

 

 

এসময়ে নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির নেতা-কর্মীরা ফেস্টুন- ব্যানারে সুসজ্জিত হয়ে কারাবন্দি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি চাই এবং সরকারের পদত্যাগ ও গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপণ্যের দাম কমানোসহ ১০দফা দাবিতে শ্লোগান দেন। এ সময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক বরকত উল্লাহ, হাবিবুর রহমান মিঠু। 

 

 

নজরুল ইসলাম সরদার, আলমগীর খান চঞ্চল, নাজমুল হক, মাকিত মোস্তাকিম শিপলু, লুৎফর রহমান মন্টু, কাজী জিয়াউর হাসান নাঈম, এড. নুরুল কাদির সোহাগ, শেখ সেলিম, মো. সাহেবউল্লাহ রোমান, আল আমিন প্রধান, মো. মহসিন উল্লাহ, মহসিন হোসেন ও মাহমুদুল হোসেন খান লিংকন, সদস্য আব্দুর রহমান, মনির হোসেন মুকুল, এনামুল হক স্বপন, মাসুদ চৌধুরী। 

 

 

মনির হোসেন, শওকত হোসেন লিটন, সারোয়ার মুজাহিদ মুকুল, আক্তার হোসেন ( ১), আক্তার হোসেন সবুজ, আক্তার হোসেন ( ২), জাহাঙ্গীর মিয়াজী, আব্দুল মতিন ভূঁইয়া, সাইফুল ইসলাম বাবু, রাফি উদ্দিন রিয়াদ, হারুন শেখ, হীরা সরদার, ফেরদৌসুর রহমান, হারুনুর রশিদ রানা, এড. কামাল হোসেন, এড. শেখ আনজুম আহম্মেদ রিফাত, দিদার খন্দকার, মাহবুব রহমান। 

 

 

আক্তার হোসেন ( ৩), জাকির হোসেন, আনোয়ার হোসেন, আল আমিন, আবুল হোসেন রিপন, শিবলী সাদিক শিপলু, অধ্যক্ষ আমজাদ হোসেন, মনোয়ার হোসেন সোহেল, আলমগীর হোসেন, মো. শাহ্ জালাল, মো. আরিফ, সৈয়দ নাসির উদ্দিন, মো. হারুন, অনিক ইসলাম ভূঁইয়া হৃদয়, সাখাওয়াত হোসেন জেকি, খোকন সাহা, মিনহাজ আমিন মিঠু ও ফয়সাল আহমেদসহ কয়েকশত নেতাকর্মী। এন.হুসেইন/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন