সোনারগাঁয়ে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের জন্মদিন পালন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২০ মার্চ ২০২৩, ১০:২০ পিএম
জমকালো আয়োজনের মধ্য দিয়ে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের ৯৩তম জন্মদিন উপলক্ষে সোনারগাঁও উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ মার্চ) বিকেলে মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় অবস্থিত এমপি লিয়াকত হোসেন খোকার নিজস্ব কার্যালয়ে এরশাদের ৯৩তম জন্মদিন পালন করা হয়। আলোচনা সভা ও মিলাদ মাহফিল নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা বক্তব্যে বলেছেন, এদেশের গরীব দুঃখী মেহনতী মানুষের হৃদয়ের স্পন্দন ছিলেন প্রয়াত সাবেক সফল রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। তার আমলে এদেশে উন্নায়নের পাশাপাশি আইনশৃঙ্খলা সহ সার্বিকভাবে দেশবাসী স্বস্তিতে ছিলো। যতদিন বাংলাদেশ থাকবে এদেশের মেহনতী মানুষ তাকে শ্রদ্ধাভরে স্বরণ করবে।
উক্ত অনুষ্ঠান উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁয়ের মাননীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা পরিষদ সদস্য আবু নাইম ইকবাল, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক আনিসুর রহমান বাবু, জাবেদ রায়হান জয়, সোনারগাঁও পৌরসভা জাতীয় পার্টির সভাপতি এম এ জামান, বারদী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আমিন মেম্বার, সাধারণ সম্পাদক জাকির সরকার, বৈদ্যের বাজার ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক মোহাম্মদ আলী, পিরোজপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলমগীর কবির, জাতীয় পার্টির নেতা বাছেদ মেম্বার, জাহেদা আক্তার মনি, জাহানারা আক্তার, রুনা মেম্বার, পলি মেম্বার, পৌরসভা জাতীয় পার্টির নেতা হাসান ইমাম, জেলা জাতীয় পার্টির নেতা মোক্তার হোসেনসহ স্থানীয় জাতীয় পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


