Logo
Logo
×

রাজনীতি

মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ২০ মার্চ ২০২৩, ১০:৫৫ পিএম

মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন
Swapno


১৭মার্চ জাতীয় শিশু দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জম্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি নুর হোসেনের উদ্যোগে মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগের নেতাকর্মীদের নিয়ে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়েছে।

 

 

গত শুক্রবার (১৭ মার্চ ) রাত সাড়ে নয়টায় সিদ্ধিরগঞ্জস্থ জালকুড়ী উত্তর পাড়া এলাকায় মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগের কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

 

এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা আব্দুল হক,বিল্লাল হক, সানোয়ার হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি শাহ আলম সাউদ, ৯নং ওয়ার্ড মৎস্যজীবী লীগ নেতা রাজু, আশিক, সোহরাবসহ অন্যান্য নেতৃবৃন্দ।  এন .হুসেইন/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন