Logo
Logo
×

রাজনীতি

রোজায় বিএনপির আন্দোলনে স্থবিরতা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৪ মার্চ ২০২৩, ০৪:০৮ পিএম

রোজায় বিএনপির আন্দোলনে স্থবিরতা
Swapno


# ইফতার পার্টির মাধ্যমে কর্মীদের মনোবল সচল রাখবে নেতৃবৃন্দ


আগামী নির্বাচন ঘিরে নারায়ণগঞ্জ বিএনপি রাজনীতির মাঠ গরম করে রেখেছে। জেলা-মহানগর বিএনপি এক দিকে আন্দোলন করে যাচ্ছে আরেকদিকে থানা-ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করে সংগঠনকে শক্তিশালী করছে।

 

 

এছাড়া সম্প্রতি কিছু দিন যাবৎ নারায়ণগঞ্জ আওয়ামী লীগ-বিএনপির বর্তমান ও সাবেক সাংসদের মাঝে একের অপরকে খোঁচা দিয়ে বক্তব্য রাখেন। দেখা যায় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান এই আসনের সাবেক সাংসদ গিয়াস উদ্দিনকে নিয়ে ঝাঁঝালো বক্তব্য রাখেন।

 

 

অপরদিকে ক্ষমতাসীন দলের প্রভাবশারী জনপ্রতিনিধি শামীম ওসমানকে পাল্টা জবাব দেন সাবেক সাংসদ গিয়াস উদ্দিন। কেউ কাউকে ছাড় দেন নাই। আর এনিয়ে একে অপরের মাঝে কিছুদিন যাবৎ বাকযুদ্ধ চলে। তবে রমজান মাস ঘিরে তার ইতি টানা হচ্ছে। তাছাড়া রমজান মাস হলো সংযমের মাস।

 

 

স্বাভাবিকভাবে এই মাসে রাজনীতিতে কিছুটা ভাটা পড়ে। কেননা অন্যান্য সময়ে রাজনৈতিক দলগুলো রাজপথে যতটা সক্রিয় থাকে রমজান মাস ততোটা থাকে না। কিন্তু ভিন্ন কৌশলে কর্মীদের চাঙ্গা রাখেন।

 

 

এদিকে জানা যায়, গত বছরের ডিসেম্বরের আগে থেকে ঢাকা বিভাগীয় বিএনপির মহা সমাবেশ ঘিরে সারাদেশে উত্তপ্ত তৈরী হয়েছে। পরবর্তিতে একের পর এক সরকার পতনের পাশা পাশি ১০ দফা দাবী আদায়ের জন্য বিএনপি রাজপথে আন্দোলন করে গেছে।

 

 

রমজানের আগ পর্যন্ত তাদের এই আন্দোলন অব্যাহত ছিল। সর্বশেষ ১৮ মার্চ ১০ দফা দাবী আন্দোলনের জন্য নগরীর শহরে চাষাড়া শহীদ মিনারে জেলা মহানগর বিএনপি বিক্ষোভ সভা করেন। সূত্র মতে, রমজান মাসে বিএনপির বিক্ষোভ সভা না থাকলেও ইফতার পার্টির মাধ্যমে সচল রাখেন বিএনপির নেতৃবৃন্দ।

 

 

অপর দিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না বললেও ভিতরে ভিতরে তাদের প্রস্তুতি রয়েছে। সেই ধারাবাহিকতায় বিএনপির এমপি প্রার্থীরাও তাদের মাঠ গুছিয়ে রাখছেন। ২০১৮ সনের নির্বাচনেও তাদের একই চিত্র দেখা যায়।

 

 

তবে সম্প্রতি মাসগুলোতে দেখা যায় নারায়ণগঞ্জ বিএনপি টানা আন্দোলনের মাঝে মাঠে ময়দানে কর্মীদের সচল রেখেছেন। সরকার পতনের দাবীতে মানুষও তাদের আন্দোলনে সক্রিয় ভাবে যোগদান করেন। আন্দোলনের পাশা পাশি সাংগঠনিকভাবেও নারায়ণগঞ্জ জেলা, মহানগর বিএনপি কমিটি গঠনের মাধ্যমে শক্তিশালী হচ্ছে।

 

 

খোঁজ নিয়ে জানা যায়, ইতোমধ্যে জেলা বিএনপি বিভিন্ন থানা ওয়ার্ড এবং ইউনিয়ন কমিটি গঠনের মাধ্যমে নিজেদের গুছিয়ে নিচ্ছেন। সাংগঠনিক ভাবে ফতুল্লা থানা বিএনপি ক্ষমতাসীন দল আওয়ামী লীগের চেয়ে এগিয়ে রয়েছে।

 

 

কেননা এখানে ৫টি ইউনিয়নের মাঝে কাশিপুর ইউনিয়ন ছাড়া অন্য কোন ইউনিয়নে আওয়ামী লীগের সম্মেলন হয় দের যুগের বেশি সময় ধরে। তাদের বিপরীতে বিএনপি এনায়েতর নগর ইউনিয়ন ছাড়া বাকি ৪টি ইউনিয়নেই আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে।

 

 

সেই সাথে নতুন কমিটি গঠনের মাধ্যমে তারা আন্দোলন সংগ্রাম করে সরকার পতনে রাজপথে ভুমিকা রেখে যাচ্ছেন। তাদের পাশা পাশি সিদ্ধিরগঞ্জের ১০ টিওয়ার্ডের মাঝে ইতোমধ্যে ৭টি ওয়ার্ডের কমিটি ঘোষনা করে এখানে আওয়ামী লীগের চেয়ে বিএনপি শক্তিশালী হয়ে উঠছে।

 

 

কেননা নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ নাসিকের ২৭ টি ওয়ার্ডের মাঝে সদর বন্দরের ১৭ টি ওয়ার্ডে সম্মেলন করলেও কোন কমিটি ঘোষণা হয় নাই। আর এনিয়ে নেতা কর্মীদের মাঝে ক্ষোভ রয়েছে।

 

 

কিন্তু সিদ্ধিরগঞ্জের ওয়ার্ড গুলোতে মহানগর আওয়ামী লীগ এখনো সম্মেলন করার কথা থাকলেও এখানে এসে নীরব হয়ে আছে। এখানকার ওয়ার্ড কমিটি গুলো কবে নাগাত হবে তাও জানেন না অনেক নেতৃবৃন্দ। 

 

 

দলীয় সূত্র মতে জানা যায়, সম্প্রতি সময়গুলোতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে আন্দোলন সংগ্রাম করে কাটালেও রমজান মাস ঘিরে তার বিরতি দীর্ঘ হচ্ছে। রমজান মাসে রাজপথে তেমন একটা আন্দোলন সংগ্রাম না থাকলেও নেতা কর্মীদের ইফতার পার্টির মাধ্যমে সচল রাখবে নেতৃবৃন্দ।

 

 

সেই সাথে সাংগঠনিক কার্যক্রমে কিছুটা টানা পরতে পারে বলে মনে করেন রাজনৈতিক সচতেন মহল। অন্যান্য বছরগুলোতে দেখা যায় বিএনপি নেতারা বলে থাকেন ঈদের পরে কঠোর আন্দোলনে নামবো। কিন্তু পরে কিছুই হয় না।

 

 

কিন্তু এবারে তার ব্যতিক্রম দেখা যায়। নারায়ণগঞ্জ বিএনপি এবার আগে থেকেই রাজপথে কঠোর আন্দোলন করে তাদের শক্তির প্রমাণ দিয়েছেন। তাদের ঠেকাতে ক্ষমতাসীন দলের নেতারাও মাঠে থাকেন।

 

 

তাই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন রমজান মাস হলো আল্লাহর নৈকট্য অর্জনের মাস। তাই তারা মনে করেন রমজান মাসে বিএনপির আন্দোলনে কিছুটা স্থবিরতা থাকতে পারে।  এন.হুসেইন/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন