নানা সমীকরণের যাতাকলে পিষ্ট মহানগরের ওয়ার্ড কমিটি
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৪ মার্চ ২০২৩, ০৭:২১ পিএম
# ঈদের আগে কমিটি গঠনের সমস্যাগুলো সমাধানে ধোঁয়াশা
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগে উত্তর ও দক্ষিণ বলয়ের রাজনৈতিক উত্তপ্ততায় এবং নয়া নয়া সমীকরণের যাতাকালে পিষ্ট হয়ে কোন ক্রমেই পূর্ণতার মুখ দেখছে না মহানগরের ওয়ার্ড কমিটিগুলো। এছাড়া কমিটিগুলো অপূর্ণতার ক্ষেত্রে অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে মহানগর আওয়ামীলীগের শীর্ষ নেতারা বলয় কেন্দ্রীক রাজনীতিতে বিভক্ত হয়ে আছে।
যার কারণে কমিটিগুলো পূর্ণতায় একীভূত সিদ্ধান্তের অভাবে পূর্ণতা পাচ্ছে না। তবে কমিটিগুলো গঠনের উদ্যোগ নিয়ে সম্মেলনের পরও কমিটি ঘোষণায় গড়িমসি ভাবিয়ে তুলেছে মহানগরের ওয়ার্ড কমিটির নেতৃত্বে আসতে চাওয়া নেতাদের এবং মহানগরের বেশ কয়েকটি ওয়ার্ডে অর্ধ কমিটি ঘোষাণায় নেতৃত্বে থাকা নেতারাও পড়েছেন বিপাকে। এতে করে নেতৃত্বে আসতে চাওয়া নেতারা শীর্ষ নেতাদের জটিল সমীকরণের যাতাকলে না থেকে শীঘ্রই চাচ্ছে ওয়ার্ডের নেতৃত্ব ফিরে পেতে।
সূত্র বলছে, ২০২৩ সালের ৮ জানুয়ারি মহানগর আওয়ামীলীগের কার্যকারী সভায় নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের ১১-২৭ ওয়ার্ডের কমিটি গঠনের কার্যক্রম গ্রহণ করা হয়। তবে ১১-২৭ ওয়ার্ডের সম্মেলন শেষ হলেও এর মধ্যে ৭টি ওয়ার্ডে সম্মেলনে কমিটি ঘোষণা করলেও এই ৭টি ওয়ার্ডের ৩টি ওয়ার্ডে কমিটি অর্ধ কমিটির মাধ্যমে সম্মেলন শেষ করেন। এরমধ্যে অর্ধ কমিটিগুলোতে নেতৃত্ব পেয়েও নেতারা রয়েছে বিপাকে।
এছাড়া বাকি ১০টি ওয়ার্ডে সম্মেলনের পরও কমিটি গঠনে ছিল না মহানগরের নেতাদের তোড়জোড়। কারণ মহানগর আওয়ামীলীগের ১২নং ওয়ার্ডের সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকেই সভাপতি এবং সাধারণ সম্পাদকের মধ্যে দ্বিমত দেখা দেয়। যেটা গুরু শিষ্যের পাল্টাপাল্টি বাকবিতণ্ডা পর্যন্ত গড়ায়। ওয়ার্ড সম্মেলন শেষ করার পর মহানগরের সভাপতি এবং সাধারণ সম্পাদককে এক টেবিলে বসতে দেখা যায়নি এবং ওয়ার্ডের কমিটিগুলো গঠনের ক্ষেত্রেও একক সিদ্ধান্তে এখনো আসতে পারেনি।
তবে তারা উল্টো উত্তর দক্ষিণ বলয় কেন্দ্রিক রাজনীতির নয়া উত্তাপে সুর মিলিয়ে বলয় কেন্দ্রিক রাজনীতিকে উত্তপ্ত করতে ব্যস্ত হয়ে পড়ছে। যার কারণে মহানগর আওয়ামীলীগে একের পর এক নয়া নয়া সমীকরণ এবং মহানগরের শীর্ষ নেতাদের দ্বিমতে বলয় কেন্দ্রিক রাজনীতিতে পিষ্ট হয়ে আছে মহানগরের ওয়ার্ড কমিটির কার্যক্রম। যার কারণে ওয়ার্ড কমিটিগুলো গঠনে নির্দিষ্ট কোন সিদ্ধান্ত আসতে পারেনি মহানগরের শীর্ষ নেতারা। এতে সহসাই ওয়ার্ড কমিটির মুখ দেখছে না ওয়ার্ডে নেতৃত্বে আসতে চাওয়া পদ প্রত্যাশী নেতারা।
এস.এ/জেসি


