Logo
Logo
×

রাজনীতি

দোষারোপে বিভ্রান্ত তৃণমূল

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৫ মার্চ ২০২৩, ০৯:০০ পিএম

দোষারোপে বিভ্রান্ত তৃণমূল
Swapno


# কেউ সরকারি দলের চামচামি করে দলকে ক্ষতিগ্রস্থ করতে পারবেনা: সাখাওয়াত

# দেখেন তারা কয়টা মামলা খেয়েছে আমি কয়টা মামলার শিকার হয়েছি: মুকুল
 

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির দুই নেতার পাল্টাপাল্টি বক্তব্যে আবারো উত্তেজনা সৃষ্টি হয়েছে। মহানগর বিএনপির রাজনীতিতে। বর্তমানে দুই নেতাই একে অপরকে ক্ষমতাসীন দলের সাথে আতাঁতকারী দালাল বলে দাবি করছেন। এছাড়া ও কোন নেতা কয়টা রাজনৈতিক মামলার আসামী হয়েছেন।

 

 

তা নিয়ে চলছে বক্তব্যে যার প্রেক্ষিতে রাজনৈতিক অঙ্গনে চলছে জোরদার আলোচনা ও সমালোচনা। এমনকি নানা বিতর্কে মহানগর বিএনপির মূল কমিটিতে যারা রয়েছে তাদের নানা কর্মকান্ডে নেতাকর্মীদেরও তাদের সাথে ভিড়তে দেখা যাচ্ছে না। কিন্তু বিদ্রোহী নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারের সাথে আতাঁতকারী বলে আখ্যা দেক না কেন। বর্তমানে শত শত নেতাকর্মী তাদের সাথে ভিড়ছে।

 

 

গত ১৫ মার্চ বুধবার দুপুরে সদর থানা বিএনপির পরিচিতি সভায় অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, ২৭ বছর পর নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির কমিটি গঠন করেছি। এই কমিটি গঠনের পর সরকারি দল ও নারায়ণগঞ্জ-৫ আসনে যিনি শাস করছেন (এমপি), তাদের ভালো লাগে নাই।

 

 

যার কারণে তাদের দোসরদের দিয়ে এই সদর থানা বিএনপির কমিটিকে বিতর্কিত করার জন্য এবং এই কমিটি যে গতিতে আন্দোলন সংগ্রাম করছে সেটাকে বাধাগ্রস্থ করার জন্য আজকে তাদের দোসরদের নিয়ে পাল্টা কমিটি গঠনের যে হীন চেষ্টা করছে, সেই অপচেষ্টা সংকুলে বিনষ্ট হবে। আমরা বলতে চাই, আজকে যারা পাল্টা কমিটি করেন, পাল্টা কমিটি গঠন করেন কেন?

 

 

আপনারা তো দীর্ঘদিন দায়িত্বে ছিলেন।ওই সময় কমিটি করেননি কেনো? ওই সময় কমিটি করলে তো আজকে আরো অনেক নেতৃত্ব দেয়ার মত নেতা পাওয়া যেতো।ওই সময় তো বিএনপিকে আপনারা সরকারি দলের কাছে, নারায়ণগঞ্জ-৫ আসনের এমপির কাছে ইজারা দিয়ে দিয়েছিলেন! বিএনপিকে ইজারা দিয়ে বিএনপিকে পরিকল্পিতভাবে দূর্বল করে রেখেছেন।

 

 

কিন্তু আমি বলতে চাই যেহেতু আমার হাতে মহানগর বিএনপির নেতৃত্ব তুলে দেয়া হয়েছে, শরীরের একবিন্দু রক্ত থাকতে কোনো অপশক্তির সাথে আপোষ করবো না। যে দায়িত্ব দেয়া হয়েছে, সেই দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করবো। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া দল, সেই শিখর জনগণের মধ্যে পতিত, এখানে কেউ সরকারি দলের চামচামি করে দলকে ক্ষতিগ্রস্থ করতে পারবে না।

 

 

আমরা সবাই জানি আমাকে সরকারি দলের মাধ্যমে মামলা দিয়ে জেল খাটাতে পারবেন, আজকে যে নেতাকর্মীরা তৈরি হয়েছে তারা দায়িত্ব পালন করবে। তার এই ধরনের বক্তব্যেকে উদ্দেশ্য করে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিলে পাল্টা বক্তব্যে প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান মুকুল তিনি বলেন, আমি নাকি ক্ষমতাসীনদের সাথে আতাঁত করে চলি।

 

 

তাহলে আপনারই হিসেব মিলান তারা কয়টা মামলা খেয়েছে আর আমি কয়টা মামলার শিকার হয়েছি। যারা ক্ষমতাসীনদের সাথে আতাঁত করে চলে তাদের বিরুদ্ধে মামলা হয় না। আর আমার বিরুদ্ধে ক্ষমতাসীনদের সাথে আতাঁত করে অর্থবাণিজ্যের অভিযোগ নাই। আর তাদের বিরুদ্ধে বিপুল অর্থ আনার অভিযোগ আছে। ঐ দুই শয়তান কি বলে তা দেখে আমার কোন লাভ নাই।

 

 

আমরা জিয়ার সৈনিক দেশের গণতন্ত্র উদ্ধারের আন্দোলনে নেমেছি। সেটা আদায় না করে ঘরে ফিরবে না। আমরা মহাসচিবের সাথে দেখা করেছি  তিনি আমাদের রাজপথে থাকার নির্দেশ প্রধান করেছেন। আর বলেছেন আপনাদের বিষয়ে আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে আলাপ করছি, অচিরেই সেটার ফল আপনারা পাবেন।

 

 

তিনি আরো বলেন, আমাদের সাথে সব সিনিয়র নেতারা আছে তাদের নিয়ে কাজ করছি। আর ওরা সহযোগী সংগঠনের নেতাদের উপর ভর করে কর্মসূচি পালন করছে, তাও নেতাকর্মী খোঁজে পায় না। আমি নেতাকর্মীদের জায়গা দিতে পারি না। দুই জনের এই ধরনের মন্তব্যে আবারো উত্তপ্ত হয়ে উঠেছে মহানগর বিএনপি।  এন.হুসেইন/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন