জেলা আওয়ামী-লীগের কমিটি পূর্ণাঙ্গে জটিলতা
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৬ মার্চ ২০২৩, ০২:৩৫ পিএম
# খসড়া কমিটির সুর উঠেও থমকে গেছে
নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের নতুন নেতৃত্ব ফিরে পাওয়ার কয়েক মাস অতিক্রম করলেও এখনো জেলা আওয়ামীলীগের কমিটিকে বর্ধিত করে নবরূপে সাজাতে পারেনি। কারণ নির্বাচনী বছরে অতিক্রম করলেও জেলার শীর্ষ দুই নেতার মধ্যে কমিটি গঠনে কোন তোড়জোড় নেই।
এছাড়া নতুন নেতৃত্বে আবারও জেলা আওয়ামীলীগের শীর্ষ দুই নেতাকে বহাল রেখেই নতুন নেতৃত্ব তুলে দেয়া হলে আবারও দুই নেতা দুভাগে বিভক্ত হয়ে পড়ে। সম্প্রতি নারায়ণগঞ্জ আওয়ামীলীগের প্রচীনতম দুই বলয় উত্তর ও দক্ষিণ বলয়ের রাজনৈতিক নয়া উত্তপ্ততায় জেলার শীর্ষ দুই নেতা সুর মিলিয়ে যাচ্ছেন।
যার কারণে জেলা আওয়ামীলীগের রাজনীতি আরও জটিল সমীকরণের দিকে এগুচ্ছে তাই সহসাই এই জটিল সমীকরণ ভেদ করে বর্ধিত হচ্ছে না জেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ নেতৃত্ব। তবে বেশকয়েকদিন আগে জেলা আওয়ামীলীগের কমিটি পূর্ণাঙ্গ করার তাগিদে খসড়া কমিটি গঠনের গুঞ্জন উঠলেও খসড়া কমিটির গুঞ্জনও স্থবির হয়ে যায়।
সূত্র বলছে, গত বছরের ২৩ অক্টোবর নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সম্মেলনে আব্দুল হাইকে সভাপতি এবং আবুল হাসনাত শহীদ বাদলকে সাধারণ সম্পাদক পদে বহাল রেখেই জেলা আওয়ামীলীগের কমিটি ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
পাশাপাশি কমিটি গঠনের সময় কঠোর নির্দেশনায় ওবায়দুল কাদের বলেন, কমিটিকে ঘিরে পদ বাণিজ্যের কথা যেন না শুনি। ডেকে ডেকে পকেটের লোক বসাবেন তাও চলবে না। এবার তদন্ত করে খোঁজ খবর নেব। পয়সা খেয়ে কমিটি করা লোকদের আমাদের প্রয়োজন নেই। ভালো হয়ে যান, নিজেদের সংশোধন করুন। কমিটি একটা হবে। নতুন নেতা আসতে দেন।
তবে কমিটি গঠনের পর জেলা আওয়ামীলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক দলীয় সাধারণ সম্পাদকের কঠোর নির্দেশা পালনে অনেকটা ব্যর্থ হয়ে পড়েন। কারণ জেলা আওয়ামীলীগের কমিটি গঠনের মাসেক খানিক অতিবাহিত হওয়ার পূর্বেই জেলা আওয়ামীলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক দুভাগে বিভক্ত হয়ে পূর্বের রূপে ফিরে যান।
দলীয় কর্মসূচি পালনেও ঐক্যবদ্ধ দেখা যায় না এবং কর্মসূচি পালনে ক্ষেত্রেও একই স্থানে শীর্ষ দুই নেতার নেতৃত্বে কর্মসূচি পালনে পাল্টাপাল্টি বক্তব্যের চিত্র দেখা যায়। যার কারণে জেলা আওয়ামীলীগের শীর্ষ দুই নেতা পূর্বের রূপে ফিরে গিয়ে নিজেদেরকে সংশোধন হতে আবারও ব্যর্থতার পরিচয় দিয়েছেন।
তবে বেশকয়েকদিন আগে জেলা আওয়ামীলীগের কমিটিকে পূর্ণাঙ্গ করতে কেন্দ্র থেকে তাগিদ দেয়া হলে জেলার খসড়া কমিটি গঠনে আলোচনা সমালোচনার কমতি ছিল না। জেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনে জেলা আওয়ামীলীগে এক শীর্ষ নেতার দৃষ্টিতে পছন্দের নেতার দ্বারাই জেলা আওয়ামীলীগের কমিটি খসড়া গঠন করেছে।
যার কারণে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের কমিটি পূর্ণাঙ্গের ক্ষেত্রে আবারও পূর্বের পথে হাটছে জেলা আওয়ামীলীগের শীর্ষ নেতারা। তবে খসড়া কমিটি গঠনে বেশকয়েকদিন তোড়জোড়ের গুঞ্জন শোনা গেলেও খসড়া কমিটির গুঞ্জনও স্থবির হয়ে যায়।
কিন্তু সাম্প্রতিক সময়ে নারায়ণগঞ্জ আওয়ামীলীগের প্রচীনতম দুই বলয় উত্তর ও দক্ষিণ বলয়ের রাজনৈতিক নয়া উত্তপ্ততায় জেলার শীর্ষ দুই নেতা সুর মিলিয়ে যাচ্ছেন। যার কারণে আবারও বলয় কেন্দ্রীক রাজনীতির জটিল সমীকরণে পৃষ্ট হয়ে আরও দীর্ঘসময় অতিবাহিত হতে পারে জেলা আওয়ামীলীগের কমিটি পূর্ণাঙ্গের ক্ষেত্রে। এন.হুসেইন/জেসি


