শামীম ওসমানে’র রোগমুক্তি কামনায় ইয়ার্ন মার্চেন্ট এসোসিয়েশনের দোয়া
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৬ মার্চ ২০২৩, ০৩:০৪ পিএম
গতকাল শনিবার বাদ যোহর টানবাজার বায়তুন নূর জামে মসজিদে নারায়ণগঞ্জ-০৪ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ¦ এ কে এম শামীম ওসমানে’র রোগমুক্তি কামনা করে বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস্ এসোসিয়েশনে’র পক্ষ থেকে এক দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়।
উক্ত দোয়া মাহফিলে বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস্ এসোসিয়েশন ও বাংলাদেশ টেক্সটাইলডাইস এন্ড কেমিক্যাল মার্চেন্টস্ এসোসিয়েশনে’র সভাপতি লিটন সাহা, সহ- সভাপতি আলহাজ¦ মো. মোজাম্মেল হক।
এবং পরিচালনা পরিষদ সদস্য- আলহাজ¦ মো. মজিবুর রহমান, মোস্তফা এমরানুল হক মুন্না, আলহাজ¦ মো. আমিন উদ্দিন, মো. সিরাজুল হক হাওলাদার, মজিবুর রহমান সরকার, মো. সানাউল্লাহ, মো. শফিকুল করিম সহ বাজারের সম্মানিত ব্যবসায়ীগন উপস্থিত ছিলেন। এন.হুসেইন/জেসি


