স্বাধীনতা দিবসে দীপক কুমার বনিক দীপুর শ্রদ্ধা নিবেদন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৬ মার্চ ২০২৩, ০৮:০৮ পিএম
মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যাওয়ার শপথ নিয়ে সারাদেশব্যাপী আজ ৫৩তম স্বাধীনতা দিবস পালিত হচ্ছে। ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক নিরস্ত্র বাঙালিদের ওপর দমন-নিপীড়নের প্রেক্ষাপটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। দীর্ঘ নয় মাস মুক্তিযুদ্ধের পর ত্রিশ লাখ শহীদের আত্মত্যাগের বিনিময়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর অর্জিত হয় স্বাধীনতা। সে লক্ষ্যে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে মহান মুক্তিযুদ্ধে নিহত জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানান বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী দীপক কুমার বনিক দীপু।
রবিবার (২৬ মার্চ) সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা চত্ত্বরে শহীদদের প্রতি শ্রদ্ধা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী দীপক কুমার বনিক দীপু। স্বাধীনতা দিবসে শ্রদ্ধা নিবেদনে শেষে দীপক কুমার বনিক দিপু বক্তব্যে বলেন, আজকের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি। পাশাপাশি আমাদের দলের বিভিন্ন সংগঠন আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ এবং অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা ও পুষ্পার্প অর্পণের মাধ্যমে স্মরণ করছে। আমাদের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ যারা মুক্তিযোদ্ধের চেতনায় বিশ্বাসী তারা স্বাধীনতা যুদ্ধে শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করছে এবং স্বাধীননতা দিবসকে উদ্যাপন করছে।
স্বাধীনতা দিবসে শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সোনারগাঁ উপজেলা শাখার সভাপতি মোঃ বিল্লাল হোসেন বেপারী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সোনারগাঁ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, উপজেলা মুক্তিযোদ্ধা মঞ্চের সভাপতি সজীব ভূইয়া, উপজেলা মুক্তিযোদ্ধা মঞ্চের সিনিয়র সহ-সভাপতি সুমিত রায়, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ সোহান মোল্লা, উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি রিপন পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রনি হাসানসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


