# কর্মীদের মনোবল চাঙা রাখতেই এই কৌশল নেতাদের
নারায়ণগঞ্জ বিএনপির রাজনীতি গত বছর থেকেই অনেকটা গর্জে উঠেছে। আর নেতাকর্মীরা ধীরে ধীরে বিগত দিন থেকে আরো সক্রিয় ভূমিকা পালন করছে। আর সেটার মূল কারণ হলো দফায় দফায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি। অপর দিকে এগিয়ে এসেছে দ্বাদশ জাতীয় সাংসদ নির্বাচন সেটাকে ঘিরে ও বিএনপি স্বচ্ছ রাজনীতি ও শান্তিপূর্ন আন্দোলন সংগ্রামের মাধ্যমে রাজনৈতিক মাঠ গরম করে রেখেছে।
এছাড়াও জেলা ও মহানগর বিএনপি আন্দোলন সংগ্রামের পাশাপাশি উপজেলা, থানা-ইউনিয়ন কমিটিগুলোর মাধ্যমে সংগঠনকে আরো শক্তিশালী করছে। যার কারণে সংগঠনে তৈরি হচ্ছে চেইন অব কমান্ড ও শৃঙ্খলার। যার ধরন ২৫ ফেব্রুয়ারী জেলা বিএনপির পদযাত্রা কর্মসূচি পালনের মাধ্যমে দেশের জনগণকে জাগান দিয়েছে। যেই পদযাত্রায় নারায়ণগঞ্জকে অচল করে দিয়েছিলেন বিএনপি।
সবর্শেষ ১৮ মার্চ ১০ দফা আন্দোলনের জন্য নগরীর চাষাড়া প্রেস ক্লাবের সামনে জেলা ও মহানগর বিএনপি শান্তিপূর্ন মাবনবন্ধন অনুষ্ঠিত হয়। সেই কর্মসূচিতে ও দেখা মিলে হাজারো নেতাকর্মীর। সব পেরিয়ে চলে এলো রহমতের মাস পবিত্র মাহে রমজান। এই পবিত্র মাসে কেন্দ্র থেকে দলীয় কোন কর্মসূচির এখানো কোন আভাস নেই। কিন্তু তার পরেও সকল নেতাকর্মীদের নিয়ে ইফতার পার্টির মাধ্যমে নেতাকর্মীদের সক্রিয় রাখার পদক্ষেপ নিয়েছেন বিএনপি।
দলীয় সূত্রে জানা যায়, রমজানকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের রাজনীতি বর্তমানে অনেকটাই ঠান্ডা হয়ে রয়েছে। কিন্তু এই মাসে ও নিজেদের রাজনৈতিক নেতৃবৃন্দদের বিগত দিনের মতো করেই সক্রিয় রাখার ক্ষেত্রে ইফতার পার্টির আয়োজন করছেন অনেকেই। বিএনপির নেতাকর্মীদের দাবি, এই পবিত্র মাসে ধর্মীয় সকল কার্যক্রমের পাশাপাশি নেতাকর্মীরা যাতে এই মাসে আন্দোলন সংগ্রামের কর্মসূচি না পেয়ে যেন তারা পিছিয়ে না পরে।
সেই ক্ষেত্রে এই মাসে ইফতার পার্টির মাধ্যমে নেতাকর্মীদের রাজনৈতিক অঙ্গনে সক্রিয় রাখা হবে। অপর দিকে দেশের প্রধান বিরোধী দল বিএনপি বর্তমানে ১০ দফা দাবি বাস্তবায়নে তারা রাজপথে রয়েছে। আর থেকে তারা দাবি জানাচ্ছে এই দাবি পূরন হওয়ার আগ মুহুর্ত পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না। আর তাদের রাজপথে আরো ব্যাপক ভূমিকা পালনের লক্ষ্যে কেন্দ্রীয় হাইকমান্ড ঘন ঘন কর্মসূচির ঘোষণা দিয়ে যাচ্ছে।
তার পরিপ্রেক্ষিতে বর্তমানে দফায় দফায় বিএনপির নেতৃবৃন্দ রাজপথে ব্যাপক আন্দোলন সংগ্রাম করে আসছে। তৃণমূলের দাবি, রাজনৈতিক মহল মনে করেন কর্মসূচির মাধ্যমে যেভাবে বিএনপি জেগে উঠছে। আর এভাবে আন্দোলন অবহৃত থাকলে তারা সফল হবে। এছাড়াও আন্দোলনের পাশাপাশি নির্বাচনের জন্য ও বিএনপি প্রস্তুত রয়েছে বলেও মনে করছে অনেকে। তাই বর্তমানে রমজান মাসে ও নেতাকর্মীদের উজ্জ্বীবিত রাখার লক্ষ্যে তারা ইফতার পার্টির মাধ্যমে রাজনৈতিক আলাপ আলোচনা অবহৃত রেখেছে।
এছাড়া ও জানা গেছে, এই আলোচনায় হাইকমান্ডের নেতাকর্মীরা ও অংশ গ্রহণ করে নেতাকর্মীদের দিক নির্দেশনা মূলক আলোচনা দিবেন। বর্তমানে আড়াইহাজার, রূপগঞ্জ, সোনারগাঁসহ নারায়ণগঞ্জের আওতাধীন বিভিন্ন ইউনিটে নেতাকর্মীদের ইফতার পার্টি করতে দেখা যাচ্ছে। আর সকল আয়োজনে দেখা মিলছে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ জনগণের। আর এই ইফতার আলোচনায় ধর্মীয় আলাপের পাশপাশি নিজেদের রাজনীতিকে কিভাবে আরো স্বচ্ছ ও শাক্তিশালী করা যায়। সে বিষয়ে ও আলাপ আলোচনা জারি রেখেছেন নেতাকর্মীরা।
যার কারণে তৃর্ণমূলের দাবি, এভাবেই বিএনপির রাজনীতি পরিচালনা করা হলে আগামীতে বিএনপি সকল রাজনৈতিক দল থেকে আরো শক্তিশালী হয়ে উঠবে ও আন্দোলন সংগ্রামে ব্যাপক ভূমিকা পালন করতে পারবে।
এস.এ/জেসি


