Logo
Logo
×

রাজনীতি

সোনারগাঁ আ.লীগে জৌলুস ফেরাতে ব্যর্থ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ৩০ মার্চ ২০২৩, ০৫:৪৭ পিএম

সোনারগাঁ আ.লীগে জৌলুস ফেরাতে ব্যর্থ
Swapno

 

# অভ্যন্তরীণ কোন্দল আর গ্রুপিংয়ে নির্বাচনী মাঠে পিছিয়ে পড়ার আশঙ্কা

 

 

সোনারগাঁ থানা আওয়ামীলীগে ঢিমেতালে নেতৃত্ব থানা কমিটি পূর্ণাঙ্গ এবং ইউনিয়ন, ওয়ার্ডে সম্মেলনের পর কমিটি গঠনে গড়িমসির কারণে নয়া নেতৃত্বের পর এখনো জৌলুস ফিরাতে পারেনি থানা আওয়ামীলীগের শীর্ষ নেতৃত্ব। যার কারণে এখনো সোনারগাঁ থানা আওয়ামীলীগে খুড়িয়ে চলছে বিভিন্ন ইউনিটের নেতৃত্ব।

 

এতে করে তৃণমূলের নেতৃবৃন্দ রয়েছে উদ্বেগ ও উৎকন্ঠার মধ্যে কারণ নয়া নেতৃত্বের পর থানা আওয়ামীলীগের শীর্ষ নেতারা তৃণমূলের প্রত্যাশা এবং তাদের মূল্যায়ন নিয়ে নীতিবাক্য শোনালেও থানা আওয়ামীলীগ কমিটির দীর্ঘসময় অতিবাহিত হলেও এখনো তৃণমূলের প্রত্যাশা পূরণ করতে পারেনি থানা আওয়ামীলীগের শীর্ষ নেতারা। কারণ সভা সমাবেশ ও থানা আওয়ামীলীগের তিনজন নেতার মধ্যেই সীমাবদ্ধ থাকছে সোনারগাঁ থানা আওয়ামীলীগ থানা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি ইউনিয়ন ওয়ার্ড কমিটির মুখ এখনো দেখতে পারেনি সোনারগাঁ তৃণমূল আওয়ামীলীগ।  

 

সূত্রে বলছে, ২০২২ সালের ৩ সেপ্টেম্বর সম্মেলনের মাধ্যমে দীর্ঘ দুই যুগ পর সোনারগাঁ থানা আওয়ামীলীগের কমিটি গঠন হলে সোনারগাঁ থানা আওয়ামীলীগের কমিটিতে উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল ইসলাম ভূঁইয়াকে সভাপতি ও সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার হাসনাতকে সাধারণ সম্পাদক করে ঘোষণা করা হয়। সোনারগাঁ থানা আওয়ামীলীগের কমিটি গঠনের কয়েকমাসের মধ্যে ইউনিয়ন ও পৌরসভা সম্মেলনে উদ্যোগ নেয়া হলে উচ্ছ্বাসিত হয়ে উঠে তৃণমূলের নেতৃবৃন্দ।

 

পাশাপাশি নির্বাচনী বছরের প্রথম মাসেও প্রতিটি ইউনিয়নে সম্মেলনগুলো সফল ভাবে সম্পূর্ণ করেন। যার কারণে থানা আওয়ামীলীগের অন্তর্ভুক্ত বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উদগ্রীব ছিল কারণ সম্মেলনের পর শীঘ্রই ওয়ার্ড কমিটি থেকে শুরু করে ইউনিয়ন কমিটি এবং থানা আওয়ামীলীগের কমিটি পূর্ণাঙ্গ হচ্ছে। তবে তাদের প্রত্যাশার ঘটে উল্টো বিপত্তি। কারণ থানা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের ঢিমেতালে নেতৃত্ব কমিটি গঠনে গড়িমসি ইউনিয়ন সম্মেলনগুলো সমাপ্তির দীর্ঘ কয়েকমাস অতিবাহিত হয়ে গেলেও এখনো ওয়ার্ড কমিটিগুলো হয়নি।

 

কারণ ইউনিয়ন সম্মেলনে বলা হয়েছিল ইউনিয়নের সভাপতি এবং সাধারণ সম্পাদক বরাবর ওয়ার্ডের নেতৃবৃন্দের সিভি জমা দেয়ার পর ওয়ার্ডের নেতৃত্ব গঠনের পর ইউনিয়নের নয়া নেতৃত্ব তুলে দেয়া হবে। কিন্তু এখনো ইউনিয়ন ও ওয়ার্ড নয়া কমিটি গঠনের বিষয়ে স্পষ্ট কোন বার্তা দিতে পারেনি থানা আওয়ামীলীগ। তবে সোনারগাঁ থানা আওয়ামীলীগের সভাপতি ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে গণমাধ্যমে বলেছিলেন প্রায় মাসেক খানেক সময়ের মধ্যেই ওয়ার্ড ইউনিয়ন কমিটির কার্যক্রম শেষ করতে পারবে পাশাপাশি থানা কমিটির পূর্ণাঙ্গ করার কার্যক্রম চলমান থাকবে।  

 

তবে এভাবে দুমাস অতিক্রম হলেও ওয়ার্ড ইউনিয়ন কমিটি গঠনে কোন রকম বার্তা দিতে পারেনি। এছাড়াও মার্চ মাসে থানা কমিটির অর্ন্তভুক্ত ওয়ার্ড বা ইউনিয়ন কমিটি ঘোষণার গুঞ্জন উঠলেও মার্চ মাস অতিক্রম করলেও এখনো কমিটির মুখ দেখেনি সোনারগাঁ আওয়ামীলীগ। এতে জাতীয় সংসদ নির্বাচনের হাতেগোনা কয়েকমাস থাকলেও এখনো থানা আওয়ামীলীগের নয়া নেতৃত্ব দ্বারা থানা কমিটির অর্ন্তভুক্ত কোন ইউনিট কমিটি গঠন না করায় উদ্বিগ্ন সোনারগাঁ তৃণমূল। কারণ নির্বাচনী বছরেও সোনারগাঁ থানা আওয়ামীলীগের শীর্ষ নেতৃত্ব নয়া নেতৃত্বের মাধ্যমে জৌলুস ফিরাতে ব্যর্থ।

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন